দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী
দেশের জনগণের মাথাপিছু ঋণের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায়। সংসদ সদস্য তার প্রশ্নে ঋণের বর্তমান পরিমাণ, পূর্বের তুলনায় এর হার এবং ঋণের বোঝা লাঘবে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিলেন।জবাবে অর্থমন্ত্রী জানান, ঋণের প্রয়োজনীয়তা কমাতে সরকার রাজস্ব আহরণের পরিধি বাড়ানোর পাশাপাশি কর ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। সরকারি ব্যয় সাশ্রয়ী ও ফলপ্রসূ করার মাধ্যমে অর্থায়নের চাহিদা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারি ঋণের ...














