abc, Author at Mati News
Friday, March 6

Author: abc

প্রাচীন চীনের আবিষ্কার : গভীর কূপ ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার

প্রাচীন চীনের আবিষ্কার : গভীর কূপ ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার

China, ইতিহাস
আজ থাকছে চীনের এমন এক অনবদ্য আবিস্কারের কথা, যা কিনা দুই হাজার দুইশ বছর ধরে আমাদের অনেকের রান্নাঘরে নিজের শ্রেষ্ঠত্ব ধরে আছে। যা ছাড়া আমাদের অনেকের শহুরে জীবনের একটি দিনও কল্পনা করা যায় না। তা হলো প্রাকৃতিক গ্যাস। সেই সঙ্গে গভীর কূপ খননেও চীন ছিল পথিকৃতের ভূমিকায়। এর মাধ্যমে গ্যাস সংগ্রহ এবং তা সিলিন্ডারে সংরক্ষণ করে গ্যাস পাইপলাইনের মাধ্যমে বহন করা; এসবই বিশ্বকে প্রথম দেখিয়েছিল চীন। সিছুয়ানের কুয়াশাচ্ছন্ন পাহাড়ে একদিন মানুষের হাতে ধরা পড়েছিল পৃথিবীর গভীর এক রহস্য। মাটির বুক চিরে উঠে এসেছিল আগুনের নিঃশ্বাস। না, কোনো আগ্নেয়গিরি নয়। সেই আগুন ছিল প্রকৃতির লুকানো সম্পদ – প্রাকৃতিক গ্যাস। আর সেই আগুনকে মানুষ প্রথমবারের মতো ধরে রেখেছিল, বহন করেছিল, ব্যবহার করেছিল এক অদ্ভুত উদ্ভাবনে – বাঁশের নলে। আজকের লোহার গ্যাস সিলিন্ডারের পূর্বপুরুষ সেই বাঁশের টিউব। ২২৫০ বছর আগে, হান রাজবং...
গবেষণা ও উৎপাদনে সেতু গড়ছে বেইজিংয়ের রোবট প্লাটফর্ম

গবেষণা ও উৎপাদনে সেতু গড়ছে বেইজিংয়ের রোবট প্লাটফর্ম

Default
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে মানবাকৃতির রোবটের গবেষণা ও উৎপাদনে ব্যবধান কমাতে সম্প্রতি নতুন একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। প্ল্যাটফর্মটি ল্যাবরেটরির উদ্ভাবনকে বৃহৎ পরিসরের উৎপাদনের সঙ্গে যুক্ত করতে সহায়তা করছে। চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া বেইজিংয়ের প্রথম পাইলট-স্কেল টেস্টিং প্ল্যাটফর্মটি বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্স-এর অংশ। কেন্দ্রটির পাঁচতলা ভবনে উন্নত উৎপাদন লাইন স্থাপন করা হয়েছে। এর লক্ষ্য হলো উন্নত গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা। এ সুবিধায় মানসম্মত উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে এবং বহু ধাপে পরীক্ষা চালিয়ে হিউম্যানয়েড রোবটকে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এ প্ল্যাটফর্মের মাধ্যমে বছরে প্রায় ৫ হাজার এম্বডিড ইন্টেলিজেন্স পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে। কেন্দ্রটির পরীক্ষা...
আরও উন্নত থ্রিডি ফেসিয়াল ডাটাবেস তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা

আরও উন্নত থ্রিডি ফেসিয়াল ডাটাবেস তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা

China, Tech news
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা উচ্চ-নির্ভুলতার ত্রিমাত্রিক মুখাবয়বের ডেটাবেস তৈরি করে ব্যক্তিকেন্দ্রিক ডিজিটাল মানব মডেলিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষ ও কম্পিউটারের মধ্যে আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত যোগাযোগ নিশ্চিত করতে সহায়তা করবে। গবেষকদের মতে, ভার্চুয়াল মানুষ বা ডিজিটাল হিউম্যানকে জীবন্ত আবেগ প্রকাশ, মানুষের পরিচয় শনাক্তকরণ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য ৩ডি মুখের মূল পয়েন্ট শনাক্তকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এতদিন বড় পরিসরের এবং সঠিকভাবে চিহ্নিত থ্রিডি মুখাবয়ব ডেটার অভাব ছিল। ফলে অধিকাংশ থ্রিডি মুখ শনাক্তকরণ অ্যালগরিদমকে দ্বিমাত্রিক টেক্সচার বা বাস্তবসম্মত নয় এমন ডিজিটাল মুখের ওপর নির্ভর করতে হতো। এতে প্রযুক্তিটির নির্ভুলতা ও ব্যবহারযোগ্যতা সীমিত ছিল। এই সমস্যা সমাধানে চীনা একদল গবেষক নতুন একটি কা...

২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে ভালো অবস্থানে চীন: বিশেষজ্ঞ

China
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি, ভোগ বৃদ্ধি নীতি এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থার কার্যকারিতার কারণে ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ভালো অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, চলতি বছরে দেশের সামষ্টিক নীতিমালা আরও দূরদর্শী, লক্ষ্যভিত্তিক এবং সমন্বিত হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণ কংগ্রেস–এর ১৪তম মেয়াদের চতুর্থ অধিবেশনে উপস্থাপিত সরকারি কর্ম প্রতিবেদনে বলা হয়েছে, চীন ২০২৬ সালের জন্য ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং বাস্তবে এর চেয়েও ভালো ফল অর্জনের চেষ্টা করবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কেবল স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তাই তুলে ধরে না, বরং অর্থনৈতিক কাঠামোগত সমন্বয়, ঝুঁকি প্রতিরোধ এবং সংস্কারকে এগিয়ে নেওয়ার জন্যও পর্যাপ্ত সুযোগ সৃষ্টি কর...
চীনের এআই শিল্পের মূল্য এখন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান

চীনের এআই শিল্পের মূল্য এখন ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান

China, Tech news
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের উৎপাদনমূল্য ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। চীনে এখন এ খাতে ৬,২০০টির বেশি কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। বৃহস্পতিবার শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লি লেছেং এ তথ্য জানান। বেইজিংয়ে ‘মিনিস্টার্স করিডর’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনের বিভিন্ন শিল্পখাতে দ্রুতগতিতে এআই প্রযুক্তি সংযুক্ত হচ্ছে। ইতোমধ্যে ৩০ শতাংশের বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। লি লেছেং জানান, গত বছর চীনের ওপেন-সোর্স বড় এআই মডেল বিশ্বে ডাউনলোডের সংখ্যায় প্রথম স্থান অধিকার করে, যা এআই প্রযুক্তিকে আরও সহজলভ্য করেছে। একই সঙ্গে এম্বডিড ইন্টেলিজেন্স প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ২০২৫ সালে চীনা কোম্পানিগুলো ৩০০টির বেশি ধরনের মানবাকৃতির রোবট উন্মোচন করেছে, যা বিশ্ব মোটের অর্ধেকেরও বেশি। মন্ত্রী আরও জানান, উৎপা...
পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়ায় ২০টি প্রধান সূচক প্রস্তাব

পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়ায় ২০টি প্রধান সূচক প্রস্তাব

China
মার্চ ৫: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যপ্রতিবেদন পেশ করেন। ৫ মার্চ উপস্থাপন করা এ প্রতিবেদনে বলা হয়, “‘চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব’-এ নির্ধারিত প্রধান লক্ষ্য বাস্তবায়নের জন্য ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার খসড়া’য় অর্থনৈতিক উন্নয়ন, উদ্ভাবনভিত্তিক অগ্রগতি ও জনগণের জীবনযাত্রার মানসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২০টি প্রধান সূচক উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মোট জিডিপি প্রবৃদ্ধি যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখা এবং প্রতিবছর বাস্তব পরিস্থিতি অনুযায়ী তা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। উদ্ভাবনভিত্তিক অগ্রগতির ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে মোট বিনিয়োগ বছরে গড়ে ৭ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।” জনগণের জীবনযাত্রার...
২০২৫ সালে চীনের উন্নয়ন শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে

২০২৫ সালে চীনের উন্নয়ন শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে

China
মার্চ ৫: ২০২৫ সালে চীনের উন্নয়ন নতুন ধারা ও অগ্রগতির মাধ্যমে শক্তিশালী প্রাণশক্তি প্রকাশ করেছে। চীনের জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে ৫ মার্চ রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থাপিত সরকারি কার্যপ্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে নতুন গুণগত উৎপাদনশক্তি স্থিতিশীলভাবে এগিয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন, রোবট, কোয়ান্টাম প্রযুক্তি—প্রভৃতি ক্ষেত্রে গবেষণা ও প্রয়োগ বিশ্বে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে। চিপের স্বাধীন গবেষণা ও উন্নয়নে নতুন সাফল্য এসেছে, অভিযান শুরু করেছে থিয়ানওয়েন-২ মহাকাশযান। বেইতৌ স্যাটেলাইট ব্যবস্থার ব্যবহার আরও বিস্তৃত হয়েছে। ইয়ালুচাংপু নদীর নিম্ন অববাহিকায় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু হয়েছে। প্রথম দেশীয়ভাবে নির্মিত ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টযুক্ত বিমানবাহী রণতরী ফুচিয়ান ...
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৪.৫-৫ শতাংশ নির্ধারণ

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৪.৫-৫ শতাংশ নির্ধারণ

China
মার্চ ৫: ২০২৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে চার থেকে থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে চীন। বৃহস্পতিবার চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণকংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপিত সরকারি কর্মপ্রতিবেদনে এ লক্ষ্য ঘোষণা করা হয়। ১৪তম জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকালে মহা গণভবনে শুরু হয়। প্রেসিডেন্ট সি চিন পিং এবং সিপিসিসহ চীনের অন্যান্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধানমন্ত্রী লি ছিয়াং কংগ্রেসে সরকারি কর্ম প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে আরও রয়েছে—শহুরে জরিপভিত্তিক বেকারত্বের হার সাড়ে ৫ শতাংশের মধ্যে রাখা, শহরে নতুন কর্মসংস্থান ১ কোটি ২০ লাখের বেশি করা এবং ভোক্তা মূল্যসূচক বৃদ্ধি ২ শতাংশের মধ্যে সীমিত রাখা। এ ছাড়া, ব্যক্তিগত আয়ের বৃদ্ধি যেন সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে সেই লক্ষ্য...
২০২৬ সালে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির অগ্রগতিতে সচেষ্ট চীন

২০২৬ সালে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির অগ্রগতিতে সচেষ্ট চীন

China
মার্চ ৫: আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে চতুর্দশ এনপিসির চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। এ বছরের সরকারি কার্যবিবরণী উপস্থাপন করতে গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং জানান, ২০২৬ সালে চীন উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তি স্বনির্ভরতা দ্রুত বাড়াবে। সেইসঙ্গে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি ত্বরান্বিত করবে এবং বিজ্ঞান ও শিল্প খাতের উদ্ভাবনের গভীর সমন্বয় বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নে কৌশলগত অগ্রাধিকার অঞ্চলগুলোতে পরিকল্পনা জোরদার করা হবে এবং আরও বেশি উদ্ভাবনী সাফল্য অর্জনের চেষ্টা করা হবে। মৌলিক গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে এবং দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সহায়তা দেওয়া হবে। কার্যবিবরণীতে লি ছিয়াং আরও জানান, বেইজিং, শাংহাই ও কুয়াংতং-হংকং-ম্যাকাও এলাকায় আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে বিশ্বমানের উদ্ভাব...
গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

Agriculture Tips
লিয়াকত হোসেন লিংকন গোপালগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সরকারি প্রণোদনা ও ভালো দাম পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে পেঁয়াজের আবাদের সম্ভাবনা রয়েছে। তবে এ বছর আবাদ খরচ দ্বিগুণ বাড়লেও লাভজনক হওয়ায় দিন দিন এ অঞ্চলে পেঁয়াজের চাষ বাড়ছে। কাশিয়ানী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ২০২৪-২৫ অর্থ বছরে মাত্র ৮৪২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এ বছর সেখানে ১ হাজার ৫১৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চলে বারি-৪ ও তাহেরপুরী জাতের পেঁয়াজ চাষ করে থাকেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা জানান, গত ৩ থেকে ৪ বছর আগেও উপজেলার কৃষকরা পেঁয়াজ আবাদ করে উৎপাদন খরচ তুলতে পারেনি। কিন্তু পেঁয়াজের বাজার চড়া। এ কারণে তারা অন্যান্য ফসল ছেড়ে পেঁয়াজ চাষে ঝুঁকছেন। কাশিয়ানী উ...
চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এজেন্ডা

চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এজেন্ডা

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় আইনসভা (এনপিসি)-এর ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের প্রস্তুতিমূলক বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অধিবেশনের জন্য যে এজেন্ডাগুলো গৃহীত হয়েছে— –সরকারের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করা; –২০২৬-২০৩০ সময়কালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা পরীক্ষা করা; – ২০২৫ সালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের খসড়া পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিবেদন পরীক্ষা করা; – ২০২৫ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের খসড়া পরীক্ষা করা; – এনপিসি স্থায়ী কমিটির উত্থাপিত পরিবেশবিষয়ক কোডের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা; – জাতিগত ঐক্য ও অগ্রগতি আইনের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা...
‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) সদস্যদের তৃণমূল পর্যায়ের কার্যক্রম স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সিপিপিসিসি মুখপাত্র লিউ চিয়েই। চীনের শীর্ষ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরুর একদিন আগে সিপিপিসিসি’র ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের মুখপাত্র লিউ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালে কর্মসূচি চালুর পর থেকে চীনজুড়ে ১৫ হাজারেরও বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বছরই বাস্তবায়িত হয়েছে ৬ হাজারের বেশি কার্যক্রম, যা স্থানীয় সমস্যা সমাধান এবং জনগণের বাস্তব চাহিদা পূরণে সহায়তা করেছে। লিউ বলেন, সিপিপিসিসি সদস্যরা কৃষিজমি, পশুপালন এলাকা, খনি ও কারখানায় গিয়ে কৃষি-প্রযুক্তি প্রশিক্ষণ, মরুকরণ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এবং বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কাজ করেছেন। পাশাপাশি মালভূমি ও সীমা...
বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে একটি আধুনিক বর্জ্য-দহন বিদ্যুৎকেন্দ্র এখন আবর্জনাকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রীতে রূপান্তর করছে। সবুজ উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। লোংকাং এনার্জি ইকো-পার্কে প্রতিদিন প্রক্রিয়াজাত হচ্ছে ৫ হাজার টন গৃহস্থালি বর্জ্য। এটি বিশ্বের বৃহত্তম একক-সাইট পৌর বর্জ্য দহন স্থাপনাগুলোর একটি। প্রতিদিন ছয় শতাধিক ট্রাক এখানে বর্জ্য নিয়ে আসে। যা প্রক্রিয়াজাত হয়ে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব ইটে পরিণত হচ্ছে। শেনচেন এনার্জি এনভায়রনমেন্ট প্রটেকশন ইস্ট কোম্পানির জ্যেষ্ঠ প্রকৌশলী চিয়াও চিয়ানওয়ে জানান, এই প্রকল্পের দহন চুল্লির তাপমাত্রা ৮৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এতে বর্জ্যের ক্ষতিকর উপাদান ধ্বংস হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সাত-ধাপের গ্যাস পরিশোধন ব্যবস্থার মাধ্যমে নির্গত গ্যাস ইউরোপীয় ইউনিয়নের...
উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

China, Tech news
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ কক্ষপথের স্যাটেলাইট ও ভূমির মধ্যে লেজার যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। ৪০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে দ্বিমুখী ডেটা আদান–প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানায় চায়না সায়েন্স ডেইলি। স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগ গবেষণা এখন দুটি মূল দিক নিয়ে এগোচ্ছে—একটি হলো নির্দিষ্ট পরিস্থিতিতে বিপুল ডেটা চাহিদা পূরণে ডাউনলিংক গতি বাড়ানো, অন্যটি হলো উচ্চ কক্ষপথে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল, দ্বিমুখী ও রিয়েল-টাইম যোগাযোগ সক্ষমতা উন্নত করা। চীনা বিজ্ঞান একাডেমির ইন্সস্টিটিউট অব অপটিকস অ্যান্ড ইলেকট্রনিক্স ও বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির যৌথ উদ্যোগে ইয়ুননান প্রদেশের একটি মানমন্দির ও একটি ভূস্থির কক্ষপথ স্যাটেলাইটের মধ্যে স্থিতিশীল লেজার সংযোগ স্থাপন করে। প...
জাতীয় গণ-কংগ্রেসের প্রথম সংবাদ সম্মেলন সম্পন্ন: উঠে এল তিনটি মূল বিষয়

জাতীয় গণ-কংগ্রেসের প্রথম সংবাদ সম্মেলন সম্পন্ন: উঠে এল তিনটি মূল বিষয়

China
মার্চ ৪: ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন উপলক্ষে আজ (বুধবার) গণ-মহাভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাংবাদিকরা জানান, গ্রেট হল অব দ্য পিপল-এর প্রথম তলায় অবস্থিত সংবাদ সম্মেলন কক্ষটি কানায় কানায় পূর্ণ ছিল; যেখানে আনুমানিক ৩০০জন চীনা ও বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। আজকের সংবাদ সম্মেলনে চীনা ও বিদেশি সংবাদমাধ্যমের মূল আগ্রহের বিষয়গুলো কী কী ছিল? এই বছরটি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাবর্ষ। তাই চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন প্রধান বিষয়—বিশেষ করে সরকারি কর্মপ্রতিবেদনের আলোচনা এবং পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখার পর্যালোচনা—সবার গভীর মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা এবং প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের নতুন দফার গভীরতর প্রেক্ষাপটে, এই বছরের সরকারি কর্মপ্রতিব...