হবিগঞ্জের দর্শনীয় কিছু স্থান (ছবি সহ)
এক নজরে হবিগঞ্জ (Hobiganj Tourist Spots)
হবিগঞ্জ বাংলাদেশের ঐতিহাসিক একটি জেলা। চা বাগান, জলের অববাহিকা এবং বনে জঙ্গলে ছাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হবিগঞ্জ। এই সীমান্ত-পার্শ্ববর্তী জেলায় কিছু অন্যান্য ঐতিহাসিক ভবন এবং একটি জাতীয় উদ্যান রয়েছে। রেমা কালেঙ্গা সংরক্ষিত বন এই জেলাটিকে প্রকৃতি প্রেমীদের কাছে করেছে অনন্য। সাতছড়ি জাতীয় উদ্যান ছড়িয়ে আছে ২৪৩ একর জুড়ে। আছে কমলা রানীর সাগর দীঘি, বানিয়াচং রাজবাড়ি, রামকৃষ্ণ মিশন এবং কিছু জমকালো চা বাগান এই জায়গাটিকে ভ্রমণচারীদের কাছে আকর্ষণীয় করেছে। পুরো জেলাটিকে বলা যায় বন্যপ্রাণীদের অভয়ারণ্য। রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬৩ কিলোমিটার দূরে অবস্থিত হবিগঞ্জ।
তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
তেলিয়াপাড়া স্মৃতিসৌধটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রথম সভা এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি নিবেদিত একটি স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি হবিগঞ্জ জ...













