মধুর ক্যান্টিনে হামলা : কোমরের হাড় ভেঙে গেছে ছাত্রলীগ নেত্রীর
গত সোমবার ছাত্রলীগ-এর কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ-এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ ঘটনায় বেশ কয়েকজন নারী কর্মীও রয়েছেন। আহতদের একজন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য জারিন দিয়া। দিয়ার কোমরের হাড় ভেঙে গেছে বলে তিনি ফেসবুক এ জানিয়েছেন।
জারিন দিয়া বলেন, ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-কে হয়তো অনেক বেশিই ভালোবেসে ফেলেছি। আমি খুব সাধারণ একজন কর্মী। কারোর সাথে কোন শত্রুতা ছিল না কোন দিন। একটা স্ট্যাটাস এর মাধ্যমে হয়তো আজ অনেক আলোচনা সমালোচনার মুখোমুখি পড়েছি। পদ থেকে বঞ্চিত হয়েছি বলেই স্ট্যাটাসটা দেই নাই। আসলে জমে থাকা কষ্টগুলো ভিতরে আর রাখতে পারিনি। সত্যি অনেক পরিশ্রম করেছিলাম।
তিনি বলেন, মাকে ধরে যখন কেঁদেছি মার চোখের পানিটাও তখন সহ্য হচ্ছিল না। তাই ক্ষোভ থেকে যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি পারলে এই ছোট বোনটাকে ক্ষমা করে দিয়েন ...












