২০১৯-২০ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত দরকারি তথ্য
২০১৯-২০ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে চলবে ১২ মে থেকে ২৩ মে ২০১৯ পর্যন্ত। ভর্তির জন্য ৩০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
ভর্তি সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। নটর ডেমসহ ২-৪টি কলেজ ছাড়া আর কোথাও ভর্তি পরীক্ষা হবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর এসএসসি/সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদ দিয়ে পাওয়া ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম করে এর ভিত্তিতে ভর্তি করানো হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম জিপিএ কত তা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ঢাকা বোর্ডের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ও কোন বিভাগের ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে তা এ লিংক থেকে জানা যাবে- http://118.67.215.246/svg/SVG_DHAKA.pdf
এ...












