প্রিয়া প্রকাশ প্রেম করছেন সেই ভ্রু নাচিয়ে?
তাঁর ভ্রুর নাচে কাত তরুণ ভক্তরা। রাতারাতি তারকা। নেট-দুনিয়াকে শাসন করলেন কদিন। গুগল সার্চ ইঞ্জিনে বাঘা বাঘা তারকাকে পেছনে ফেলে আগ্রহের কেন্দ্রে উঠে এসেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। শুধু তা-ই নয়, রাহুল গান্ধীর চোখের ইশারার সঙ্গে তাঁর চোখের ইশারার তুলনাও চর্চিত হলো কিছুদিন। সেই প্রিয়া নাকি প্রেম করছেন! প্রেমিক তাঁরই সহশিল্পী দক্ষিণী অভিনেতা রোশান আবদুল রৌফ।
অরু আদার লাভ সিনেমায় একটি কনসার্টে চোখের ইশারায় মাত করেছিলেন যাঁকে, সেই অভিনেতাই রোশান। ওই সিনেমায় দুজন অভিনয় করেছেন প্রেমিক যুগল হিসেবেই। তবে পর্দা ফুঁড়ে এবার কি প্রেমটা বাস্তব জীবনেও চলছে? এমন গুঞ্জন দক্ষিণী সিনেমহলে। তাঁদের চলাফেরা, আড্ডাবাজি আর কথাবার্তায় যেন প্রেমেরও আঁচ পাওয়া যায়। এমনকি ইনস্টাগ্রামে দেওয়া প্রিয়ার ছবিতেও হরহামেশাই ধরা দিচ্ছেন রোশান।
তবে প্রিয়া এ বিষয়ে বেশ কৌশলী। সাংবাদিকদের ছুড়ে দেওয়া প্রশ্ন ...












