নুসরাত হত্যাকাণ্ড : ছাদে ডেকে নেয় পপি কেরোসিন ঢালে শামীম আগুন দেয় জাবেদ
নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যা
দুই আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি
মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা বলেছে, জেলখানা থেকে অধ্যক্ষের হুকুম পেয়ে রাফিকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল দুই নারীসহ পাঁচজন। এদের মধ্যে এক ছাত্রী রাফিকে পরীক্ষাকেন্দ্র থেকে ডেকে ছাদে নিয়ে যায়। ছাদে আগে থেকে অপেক্ষমাণ ছিল আরেক নারীসহ চারজন। এরাই রাফির হাত-পা বেঁধে ফেলে এবং পরে শামীম ও জাবেদ তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন।
গত রবিবার দুপুর ২টা ৫৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয় ফেনীর বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম মো. জাকির হোসাইনের আদালতে।
আ...












