ঢাকা ব্যাংকে জালিয়াতি : ৩ হাজার টাকার ডিপিএস হয়ে গেল ২ হাজার টাকা!
দেশের বেসরকারি ব্যাংকগুলোর আর্থিক লেনদেনের বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে কক্সবাজারে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানীতে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের একটি ডিপোজিট পেনসন স্কিম ( ডিপিএস ) এ বড় ধরণের জালিয়াতির অভিযোগ এসেছে। অভিযোগ পেয়েই দুদক কমিশনার ঢাকা ব্যাংক কক্সবাজার শাখার কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নিরসনের নির্দেশনা প্রদান করেন।
কক্সবাজারের এন্ডারসন রোডের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার আতিকুল ইসলাম সিআইপি দুদকের গণশুনানীতে উপস্থিত হয়ে ঢাকা ব্যাংক কক্সবাজার শাখা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। তার অভিযোগ হচ্ছে, ২০০৭ সালে তার স্ত্রী ফারজানা ইয়াসমীনের নামে মাসিক তিন হাজার টাকার একটি ডিপিএস খোলা হয়েছিল। বার বছর মেয়াদী উক্ত ডিপিএস মেয়াদ উত্তীর্ণ হবার পর তিনি ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। আর ব্যাংক কর্তৃপক্ষ তার হাতে ধরিয়ে দিচ্ছেন মাসিক দুই হাজার করে কিস...














