abc, Author at Mati News - Page 311 of 436
Monday, March 16

Author: abc

১০ থেকে ১২মাস বয়সী শিশুর খাবার

১০ থেকে ১২মাস বয়সী শিশুর খাবার

Cover Story, Health and Lifestyle
শিশুদের মেধা বিকাশ তার জন্মের প্রথম ৫ বছরের মাঝেই হয়। এই সময় শিশুর খাবার-এর যত্ন নেয়া খুবই প্রয়োজন।  সঠিকভাবে বৃদ্ধির জন্য দরকার শিশুর খাবার সুষম হওয়া । ১০ থেকে ১২ মাস বয়সী বাচ্চা কিন্তু আগের চাইতে খাবার গিলে ফেলার ব্যাপারটি অনেকটাই বেশি আয়ত্বে এনে ফেলেছে। তার দাঁতও উঠেছে কিছু কিছু। তাই চিবিয়ে খাওয়া শিখেছে আর খাবার মুখ থেকে ঠেলে ফেলার প্রবণতা কমিয়ে দিয়েছে অনেকটাই। এখন আপনার সন্তান খাবার সময় নিজের চামচ বা খাবার বাটি নিজেই ধরে খেতে চাইবে। তাই এখন আগের খাবারের সাথে নতুন কিছু খাবার তালিকাতে যোগ করে দিতে হবে। বাচ্চার খাবার: বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। সেই সাথে আয়রন যুক্ত খাবার যোগ করতে হবে। বুকের দুধ খাওয়াতে না পারলে ডাক্তারের পরামর্শে ফর্মুলা দুধ দিতে পারেন। এ সময় তাকে চাল, বার্লি, গম, ওট পিষে সুজি করে দেয়া যেতে পারে। এটা আপনার সন্তানের আয়রনের ঘাটতি পুরন করবে। খিচুড়ি খে...
নিয়মগুলো মেনে চলে সিজার এড়ানো সম্ভব

নিয়মগুলো মেনে চলে সিজার এড়ানো সম্ভব

Cover Story, Health and Lifestyle
প্রাইভেট ক্লিনিকগুলোতে প্রসবের ৮৩ শতাংশই হয়ে থাকে সিজার-এর মাধ্যমে। সরকারী স্বাস্থ্যকেন্দ্রে সিজারিয়ান প্রসবের হার ৩৫ শতাংশ। শুধু ক্লিনিক বা হাসপাতাল না, সিজার করানোর জন্য নিজেরাও এ ক্ষেত্রে অনেকটা দায়ী। কেননা, গর্ভবতী হওয়ার পর কিছু রুটিন নিয়ম মেনে চলতে হয়। যা নরমাল ডেলিভারীতে সহায়ক ভূমিকা রাখে। এগুলো হলো- আত্মবিশ্বাস: প্রথমেই একজন মা প্রাকৃতিক নিয়মে ডেলিভারী করবেন এমন শক্ত মনের জোর থাকতে হবে। বিশেষ ব্যায়াম: lugel exercise নামে একধরণের ব্যায়াম আছে। যাতে পেলভিক এলাকার মাংসপেশী সংকোচন ও প্রসারণ করার মাধ্যমে কটিদেশের প্রসারণ ক্ষমতা বাড়ানো হয়। লম্বা শ্বাস নেয়া: গভীরভাবে শ্বাস নিয়ে প্রশ্বাস ছাড়লে ফুসফুসের ক্ষমতা বাড়ানো হয়। তাহলে লেবারে চাপ দিতে বললে শ্বাস বন্ধ করে চাপ দিতে পারবেন। নিয়মিত হাঁটা: নিয়মিত হাঁটলে বা সাঁতার কাটলে মা শারীরিকভাবে শক্তিশালী হন। চেকআপ করা: নিয়মিত চেকআপের ম...
চোখ ও দৃষ্টিশক্তির সুরক্ষায় যে ব্যায়াম করবেন

চোখ ও দৃষ্টিশক্তির সুরক্ষায় যে ব্যায়াম করবেন

Cover Story, Health and Lifestyle
বর্তমান যুগে বাড়তে থাকা দূষণ, কাজের পরিবর্তিত ধরন, পরিবেশগত পরিবর্তনের কারণে চোখের নানা রকম সমস্যা দেখা দেয়। অনেকটা সময় কম্পিউটার, টিভি বা মোবাইলফোন ব্যবহারের পর চোখের কিনারে হালকা ব্যথা অনুভূত হওয়া, চোখ চুলকানোর ফলে চোখ ব্যথা হয়ে যাওয়া এবং নানা ধরণের চোখের ছোটোখাটো সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকেন। কিন্তু এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং দৃষ্টিশক্তির সুরক্ষা খুব সহজেই করা সম্ভব। কিছু ব্যায়াম আছে যা চোখের এবং দৃষ্টিশক্তির সুস্থতা নিশ্চিত করতে পারে। এগুলো হলো- হাতের তালুর ব্যবহার: প্রায় ১০-১৫ মিনিট দু’হাতের তালু একটির সঙ্গে অপরটি ঘষে নিন। এতে হাতের তালুতে যে হালকা উষ্ণতা সৃষ্টি হবে তা নিয়ে হাত দুটো চোখ বন্ধ করে চোখের ওপরে রাখুন। চোখের মনির অংশে জোরে চাপ দেবেন না। শুধু আলতো করে হাত রাখুন চোখের ওপর। এভাবে দিনে ৩-৪ বার করবেন। ঘন ঘন চোখের পাতা ফেলা: সাধারণত প্রতি ৩-৪ সেকেন্ড পরপর চোখের পা...

ছেলেদের যে অঙ্গগুলো পছন্দ মেয়েদের

Health and Lifestyle
প্রতিটি পুরুষেরই জানতে ইচ্ছা করে যে তাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে নারীরা অত্যাধিক পছন্দ করেন। এই বিষয়ে সম্প্রতি এক ছোট্ট গবেষণা করা হয়। গবেষণায় প্রায় ১০০ জন নারীকে এই প্রশ্নটি করা হয়ে থাকে যে পুরুষদের কোন কোন অঙ্গগুলো তাদের সবচেয়ে বেশি পছন্দের। তাদের উত্তরের আনুপাতিক গড় হিসেবে নিচের অঙ্গগুলোর কথা উঠে আসে। চলুন জেনে নেয়া যাক- > চওড়া কাঁধ :   বেশির নারীর মুখেই এই উত্তরটি শোনা যায় যে তারা পুরুষদের চওড়া কাঁধকেই অনেক বেশি পছন্দ করেন। তাদের ভাষ্যমতে যার কাঁধ যত বেশি চওড়া হবে সেই পুরুষ তত বেশি হট আর সুদর্শন। > চওড়া বক্ষ :   পুরুষদের আকর্ষণীয় অঙ্গের মধ্যে আরেকটি হল তাদের চওড়া বক্ষ। অনেক পুরুষ আছেন যারা জিমে গিয়ে অস্বাভাবিক দেহ তৈরি করেন। এই ধরনের পুরুষের দেহ নয় বরং যাদের প্রকৃতিগতভাবেই চওড়া বক্ষ রয়েছে তাদেরই পছন্দ করেন নারীরা। এছাড়া চওড়া বক্ষের অধিকারী এসব প...
কুকুর কামড়ালে কী করবেন, কী করবেন না

কুকুর কামড়ালে কী করবেন, কী করবেন না

Health and Lifestyle
পথে ঘাটে চলতে ফিরতে কখন যে কী ঘটে যায়, তা কে বলতে পারে! যেমন, কুকুরে কামড়ানো। কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্নক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুর রোগ। রেবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে জলাতঙ্ক রোগে সৃষ্টি কেরে। সময় মতো চিকিত্সা না করানো গেলে জলাতঙ্কের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। কুকুর কামড়ানোর পর সময় মতো এই কাজগুলি করতে পারলে তেমন আর কোনও ঝুঁকি থাকে না। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক। ১) রক্ত বন্ধ করুন: ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এতে রক্ত পরা বন্ধ হয়ে যাবে। ২) ক্ষত পরিষ্কার করুন: প্রথমে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ক্ষত স্থানটি চেপে ধরুন। তার পর ক্ষত স্থানটি ভালভাবে পরিষ্কার কর...
জেনে নিন কোন রত্ন ( gemstone ) কখন ধারণ করবেন

জেনে নিন কোন রত্ন ( gemstone ) কখন ধারণ করবেন

Cover Story, Health and Lifestyle
আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে রত্নধারণের বিশেষ গুরুত্ব রয়েছে। মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্নধারণের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে ধারণে উপযুক্ত ফল মেলে না। এ বার দেখে নেওয়া যাক রত্ন ধারণের সময়কাল। সাধারণত শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত সময়টি বাদ দিয়ে রত্নধারণ করলে শুভ ফল পাওয়া সম্ভব। এর শুভকাল হল উত্তরায়ণ। রত্ন ধারণের অকাল হল দক্ষিণায়ন। শুভ যোগ, শুভ করণ, শুভ নক্ষত্র দেখে রত্ন ধারণ করলে শুভ প্রাপ্তি ঘটবে। মহিলারা নিজের বা স্বামীর মঙ্গলার্থে অশ্বিনী, স্বাতী ও রেবতী নক্ষত্রে রত্ন ধারণ করলে শুভ ফল পাওয়া যায়। এ ছাড়া মৃগশিরা, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, অশ্লেষা, হস্তা, মঘা, অনুরাধা, ধনিষ্ঠা, উত্তর ফাল্গুনী, রোহিণী, চিত্রা নক্ষত্র বাদ দিয়ে এবং শুক্লা চতুর্থী, নবমী, চতুর্দশী বাদ দিয়ে যে কোনও ত...
গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কী করবেন

গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কী করবেন

Health and Lifestyle
রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকেও যে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে, তা ভুলে গেলে চলবে না। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন, গ্যাসের নব বন্ধ হয়েছে কিনা, গ্যাস সিলিন্ডারের পাইপে কোথাও ফাটা বা ছিদ্র আছে কিনা ইত্যাদি। আসুন এ বার জেনে নেওয়া যাক, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কী কী করণীয়... কী কী উপায়ে এড়ানো যায় বিস্ফোরণ: • গ্যাস বন্ধ করে বেরনোর আগে দেখে নিন গ্যাসের পাইপ যেন কোনও ভাবে গরম বার্নারের গায়ে লেগে না থাকে। • সিলিন্ডার গরম হতে পারে এমন কোনও কাজ করবেন না। অনেকেই গ্যাসের লাইটার বা দেশলাই ব্যবহারের পর তা রেখে দেন সিলিন্ডারের উপরেই। এমনটা করা একেবারেই উচিত নয়। এই দু’টি জিনিসের মধ্যে দূরত্ব বজায় রাখুন। দুর্ঘটনা যে কোনও সময় ঘটতে পারে। • পাইপ পরিষ্কার রাখতে অনেকেই গ্যাসের পাইপের গায়ে কোনও কাপড...
রনির ফোনালাপ ফাঁস : থানা ঘেরাও করো (অডিও)

রনির ফোনালাপ ফাঁস : থানা ঘেরাও করো (অডিও)

Cover Story
পটুয়াখালীর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে এ হামলা হয়। ওই হামলার পরেই গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানের সঙ্গে ফোনে কথা বলেন গোলাম মওলা রনি। তাদের সেই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। মো. শাহজাহান খানের সঙ্গে গোলাম মওলা রনির সেই কথোপকথন এখানে তুলে ধরা হলো... শাহজাহান : ভাই, আসসালামু আলাইকুম। রনি : শুনছ তো? শাহজাহান : হ্যাঁ, ওই যে গাড়িতে আগুন লাগছে, লোকজন যাইতে আছে হাসপাতালের দিকে। রনি : গাড়িটা আগে থানায় নাও, থানায় নিয়ে এই সুযোগে প্রার্থীসহ সবেইরে মামলা দিয়ে দাও। শাহজাহান : আচ্ছা, ঠিক আছে। রনি : আমিও প্রেসার ক্রিয়েট করতেছি। শাহজাহান : আচ্ছা,...
ভেঙ্গে গেছে প্রেম, প্রকাশ্যে কাঁদলেন নেহা

ভেঙ্গে গেছে প্রেম, প্রকাশ্যে কাঁদলেন নেহা

Cover Story, Entertainment
ইন্ডিয়ান আইডলে এসে স্মৃতিকাতর হয়ে কেঁদে ফেললেন নেহা কাক্কর। কারণ গত সেপ্টেম্বরে ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার মঞ্চে হুট করে উপস্থিত হন হিমাংশ কোহলি। তাকে ঘিরেই ছিল নেহার ভালোবাসা। তাই মঞ্চে ভালোবাসার মানুষটিকে দেখে চিৎকার করে ওঠেন তিনি। পরে মুম্বাই মিররকে নেহা বলেন, হিমাংশকেই বিয়ে করবেন তিনি। নেহাবলেন, 'যখন বিয়ের কথা ভাবব, তখন ওর কথাই মাথায় রাখবো।' নেহা কাক্কর ও সাবেক প্রেমিক হিমাংশু তিনমাস আগের ঘটনা এগুলো। তখনই তাদের প্রেমের বিষয়টা সামনে আনেন তারা। কিন্তু সেই সম্পর্ক আর নেই। এখন একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না! সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করেছেন। হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা। তাই এবার ইন্ডিয়ান আইডলের শোতে এসে কেঁদে ফেললেন নেহা। করণ সেটেই ভালবাসার মানুষটার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি।শোতে একটি ইমোশন্যাল গান গাইছিলেন এক প্রতিযোগ...
পুতিন কেন র‌্যাপসংগীতের ওপর খ্যাপা

পুতিন কেন র‌্যাপসংগীতের ওপর খ্যাপা

Cover Story
র‌্যাপসংগীতের ওপর ভীষণ খেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই সংগীতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, র‍্যাপসংগীত যেহেতু নিষিদ্ধ করা সম্ভব নয়, তাই নিয়ন্ত্রণ করতে হবে। ‘গার্ডিয়ান’-এর খবরে বলা হয়েছে, র‌্যাপসংগীতশিল্পী হাস্কিকে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে গান গাওয়ার অপরাধে ১২ দিনের সাজা দেন আদালত। সম্প্রতি ক্রাসনোডরে তাঁর কনসার্ট বাতিল করা হয়েছে। এ ছাড়া রাশিয়াজুড়ে বেশ কিছু র‌্যাপ কনসার্টও বাতিল করা হয়েছে। হাস্কি তাঁর কনসার্টে প্রায় গানের মাধ্যমে বা কথায় সরকারের সমালোচনা করেন। আর তাই পুতিনের চক্ষুশূল হয়েছেন হাস্কি। ‘পুসি রায়ট’-এর সদস্যরা। এঁরাও রাশিয়ার সরকারের বিরুদ্ধে প্রায়ই সংগীতের সুরে প্রতিবাদ জানান। ছবি: রয়টার্সদেশটির শিল্প ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে কীভাবে তরু...
যেসব সমস্যায় মেয়েদের ডাক্তার দেখানো জরুরি

যেসব সমস্যায় মেয়েদের ডাক্তার দেখানো জরুরি

Cover Story, Entertainment
মেয়েদের শারীরিক সমস্যাগুলোকে বেশি অবহেলা করে। এ এমন কিছু নয়, এমনিতেই ঠিক হয়ে যাবে- বেশিরভাগ মেয়েরাই এমন কথা বলে থাকে। আপাতদৃষ্টিতে ক্ষুদ্র কোনো সমস্যার মধ্যেই লুকিয়ে থাকতে পারে বড় কোনো অসুখ। তাই এমনকিছু লক্ষণ রয়েছে যা দেখা দিলে সংকোচ না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি : *   মেয়েদের মাসিক ঋতুচক্রে অতিরিক্ত রক্তপাত। * ঋতুচক্রে অত্যন্ত কম রক্তপাত। * তলপেটে ভারীভাব অনুভূত হওয়া। * প্রস্রাবের সময় অস্বস্তি বা জ্বালাভাব। * ছয়মাস বা তার বেশি সময় ধরে স্বাভাবিকভাবে চেষ্টা করা সত্ত্বেও গর্ভধারণ না হওয়া। * ডিসমেনোরিয়া হচ্ছে (পিরিয়ডের সময় অস্বস্তি/ পেটব্যথা) এবং যত দিন যাচ্ছে সেটা ক্রমশ বাড়ছে। * মলত্যাগের সময় যন্ত্রণার অনুভূতি। * যৌনাঙ্গ থেকে কোনো ক্ষরণ হচ্ছে এবং তার একটা তীব্র গন্ধ আছে। * স্তনে কোনো লাম্প হলে। * তলপেটে ফোলাভাব দেখা দিলে। চিকিৎসকদের মতে, শহরের নারীরা ...
চিত্রনায়িকা আইরিন শুটিং-এ যাচ্ছেন বালিতে

চিত্রনায়িকা আইরিন শুটিং-এ যাচ্ছেন বালিতে

Cover Story, Entertainment
চিত্রনায়িকা আইরিন । চলতি বছর বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে নির্মাতা আবু সাইয়ীদ পরিচালিত ‘একজন কবির মৃত্যু’ নামের ছবিটি গত বছরের শেষদিকে কলকাতা ও চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এদিকে, এরইমধ্যে নতুন একটি ওয়েব সিরিজের কাজে গতকাল ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছেন আইরিন। যাওয়ার আগে তিনি বলেন, নতুন এই ওয়েব সিরিজে কয়েকদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এর মাধ্যমে প্রথম কোন ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। নাম ‘পার্টনার’। অনন্য মামুনের পরিচালনায় এই ওয়েব সিরিজের কাজ ইন্দোনেশিয়ার বালিতে হবে। চারদিন সেখানে শুটিং করার পর দেশে ফিরে আসব। এই ওয়েব সিরিজে আমার পাশাপাশি আরো অভিনয় করছেন তানহা তাসনিয়া। আশা করছি, লাইভ টেকনোলজির প্রযোজনায় নতুন এ কাজটি দর্শকরা বেশ পছন্দ করবে। আইরিন আরো বলেন, নতুন বছরে বেশকিছু ছবি মুক্তি পাবে আমার। এরমধ্যে রয়েছে চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ের সঙ্গে ‘গন্তব্য’, ইম...
ফারিয়ার বিয়ে, কার সাথে জানেন?

ফারিয়ার বিয়ে, কার সাথে জানেন?

Cover Story, Entertainment
বলিউড ও ঢালিউডে এখন বিয়ের ধুম পড়েছে। একের পর এক তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। বলিউডে কদিন আগে গাঁটছড়া বেঁধেছেন প্রিয়াঙ্কা ও দীপিকা পাড়ুকোন। এদিকে, ঢালিউডে থেমে নেই এই আমেজ। গতকাল বিয়ে সেরেছেন ঢালিউড নায়ক সিয়াম আহমেদ। তারই ধারাবাহিকতায় এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া । ২০১৯ সালের পহেলা ফেব্রুয়ারি তিনি বিয়ে করবেন বলে জানান। বর হারুনুর রশীদ অপু। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। ২৬ জানুয়ারি মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফারিয়ার। বিয়ের এক দিন আগে হবে গায়ে হলুদ। এই প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায়। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। সবকিছু গুছিয়ে উঠে এখন বিয়ের চূড়ান...
পিরিয়ডের সময় টক খেলে ব্লিডিং বাড়ে!! কথাটার সত্যতা জানেন?

পিরিয়ডের সময় টক খেলে ব্লিডিং বাড়ে!! কথাটার সত্যতা জানেন?

Cover Story, Health and Lifestyle
আমাদের দেশের নারীদের মাঝে সবচাইতে প্রচলিত ধারণাটি হলো- "পিরিয়ডের সময় টক খেলে ব্লিডিং বাড়ে।" কিন্তু আসলেই কি তাই? এই কথা পুরোপুরি সত্য নয়। বরং সত্যটি হচ্ছে পিরিয়ডের সময় কিছু বিশেষ টক খাবার খেলে রক্তপাতের পরিমাণ বাড়তে পারে, কিছু খাবারে আবার কোনো সমস্যা হয় না। পিরিয়ড-এর সময় টক খাবার খেলে রক্তপাত বা ব্যথা বাড়ে না। টক খাবারের সাথে পিরিয়ড-এর কোন সম্পর্ক নেই। কিন্তু হ্যাঁ, কিছু বিশেষ ধরণের টক খাবার খেলে ব্যথা ও রক্তপাত দুটোই বাড়বে। সেই বিশেষ টক খাবার হচ্ছে লবণ যুক্ত টক খাবার। যেমনঃ আচার। আমাদের দেশে বরই বা অন্য যে কোন টক খাবার খাওয়ার সাথে আমরা লবণ খেয়ে থাকি। এই লবণটাই মূলত ক্ষতির কারণ এবং এর কারণেই ব্লিডিং বাড়ে, টক জাতীয় খাবারের কারণে নয়। অতিরিক্ত লবণ দেয়া, প্রসেসড এবং ক্যানড যে কোন খাবার পিরিয়ডের সময় আপনার জন্য ক্ষতিকর, কারণ এগুলোতে থাকে উচ্চমাত্রার সোডিয়াম যা রক্তপাত বৃদ্ধিতে সাহায্য করে। এছ...
ফের একসঙ্গে শাকিব-অপু!

ফের একসঙ্গে শাকিব-অপু!

Cover Story, Entertainment
ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয়। সম্প্রতি জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি হয়েছে। বাবা ও মায়ের দ্বৈত আগ্রহ ও সিদ্ধান্তেই তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। তারাই ছেলেকে প্রথমদিন স্কুলে নিয়ে যান। প্রায়ই অপু বিশ্বাস তার ফেসবুক পেজে জয়ের স্কুলে যাওয়ার ছবি পোস্ট করেন। সম্প্রতি ভাইরাল হয়েছে বাবা-মায়ের সঙ্গে জয়ের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে একই রঙ ও ডিজাইনের পোশাকে তারা। অনেকেই প্রশ্ন করছেন, শাকিব-অপু একসঙ্গে কেন? কেউ কেউ দাবি করছেন, আলাদা হওয়ার ঘোষণা দিয়েও আবার কী তবে এক হতে যাচ্ছেন শাকিব-অপু? আসছে নানারকম বাজে মন্তব্যও। তবে অপু বিশ্বাস এইসব মন্তব্যের বিপরীতে কিছুই বলতে নারাজ। তিনি বলেন, প্রত্যেকেই তার পরিবারের পরিচয় ও রুচি বহন করে। সুতারাং কে কী ভাবলো বা বললো সেটা মাথায় নিয়ে লাভ কী। যার মন সুন...