পায়ে হেঁটে হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের (ভিডিও)
দীর্ঘ এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের।
২২ মিনিট আগে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, হেঁটেহেঁটে সবার উদ্দেশে হাত নাড়িয়ে হাসপাতাল ছাড়ছেন তিনি। কারও সাহায্য ছাড়াই এভাবে হেঁটে গিয়ে গাড়িতে চড়েন ওবায়দুল কাদের।
এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী জানিয়েছিলেন, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টায় সেতুমন্ত্রীকে ছাড়পত্র দেয়া হবে।এর আগে ৪ এপ্রিল রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু জানিয়েছিলেন, ...












