বিছানা আলাদা হলেই কি দাম্পত্য জীবন ভালো থাকবে?
দাম্পত্য মানেই একসঙ্গে থাকা, একসঙ্গে এক বিছানায় রাত্রিযাপন। এমন একটা ছবিই তো সবার মনে ভাসে? তবে বাস্তবতা হতে পারে সামান্য ব্যতিক্রম। অন্তত গবেষণায় সেটাই দেখা যাচ্ছে।
১। টরোন্টোর রাইরসন ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে ৩০-৪০ ভাগ দম্পতি জানিয়েছেন আলাদা বিছানায় শোয়ার পর থেকে তাদের দাম্পত্য জীবন আগের চেয়ে ভালো কেটেছে।
২। যারা চাকুরে, তারাই বুঝবেন রাতের ঘুমের মর্ম। তাই দাম্পত্য জীবনে অনেকের কাছে রাতের ঘুমটাই হয়ে ওঠে প্রিয় বস্তু। এর জন্য আলাদা শোয়ার বিকল্প নেই।
৩। নিজের জন্যেও আলাদা করে সময় দরকার। আর সেটা রাতে হলে ক্ষতি কী? বরং ওই সময়টায় নিজেকে নিয়ে ভাবার ও নিজের ভুল শোধরানোর মতো চিন্তাভাবনা করার অবসর মেলে। একসঙ্গে শুলে সে চিন্তা মাথায় নাও আসতে পারে।
৪। পার্টনার যদি নাক ডেকে থাকে তবে তো কথাই নেই। দাম্পত্য জীবন সোজা ডিভোর্সে পরিণতি পেতে পারে। তাই কারো একজনের নাক ডাকার অভ্যাস...














