abc, Author at Mati News - Page 333 of 455
Thursday, May 21

Author: abc

মেয়েদের দৈনন্দিন ক্ষতিকারক অভ্যাসগুলো

মেয়েদের দৈনন্দিন ক্ষতিকারক অভ্যাসগুলো

Cover Story, Health and Lifestyle
প্রতিদিনকার জীবন-যাপনে বেশ কিছু কাজ মেয়েরা করে থাকেন, যা হয়তো আলাদা করে ভাবারও সময় থাকে না। কিন্তু সেসব ছোট ছোট ভুল আদতে ক্ষতি করে নিজেদেরই। এসবের পরিবর্তন না ঘটলে কিন্তু পরবর্তীতে বড় ধরণের মাশুল দিতে হতে পারে। প্রতিদিন মেয়েদের যেসব অভ্যাস অজান্তে ক্ষতি করছে সেগুলো হলো- সানস্ক্রিন: মেয়েদের ত্বক ছেলেদের তুলনায় বেশি নরম ও স্পর্শকাতর। তাই যত্নও নিতে হয় বেশি। যত্নের অন্যতম উপাদান সানস্ক্রিন। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচাতে এর জুড়ি নেই। কিন্তু বেশির ভাগ মেয়েই বাড়ি থেকে বের হওয়ার আগে কেবল মুখে মাখেন তা। অথচ শরীরের সব খোলা অংশেই সানস্ক্রিন মাখা উচিত। ফলে ত্বক পুড়ছে সহজেই! ব্লটিং পেপার: মেকআপের পর অধিকাংশ মেয়েই ভুলে যান ব্লটিং পেপারের ব্যবহার। ব্লটিং পেপার ত্বকের অতিরিক্ত মেকআপ শুষে নেয়। কিন্তু তা না করায় মুখে ভাল করে মেকআপ বসে না। অতিরিক্ত মেকআপ লেগে থাকে। একটু ঘাম হলে বা বেশ...
পিরিয়ডের সময় নারীরা যে ভুলগুলো করেন

পিরিয়ডের সময় নারীরা যে ভুলগুলো করেন

Cover Story, Health and Lifestyle
পিরিয়ড একটি স্বাভাবিক প্রক্রিয়া। একজন নারীর শারীরিক সুস্থতার লক্ষণও প্রকাশ পায় নিয়মিত পিরিয়ড চক্রের মাধ্যমে। কিন্তু এই সময়ে নারীরা অসচেতন ও কিছু কুসংস্কার মেনে ভুল করে থাকেন। যা তাদেরই মারাত্নক ক্ষতি করে থাকে। জেনে নিন সেই ভুলগুলো কি এবং আজ থেকেই তা করা বন্ধ করুন। রক্তের রং সম্পর্কে সচেতন: পিরিয়ডের রক্তের রং কেমন তা খেয়াল করতে হবে। কারণ এর সাথে সুস্থতা বা অসুস্থতা জড়িত। পিরিয়ড শুরু হওয়ার সময়ে রক্তে রং থাকবে বাদামি বর্ণের এবং সময়ের সাথে সাথে সেটা হবে লাল রঙের। পিরিয়ডের শেষের দিকে সেটা সাধারণত হয়ে যাবে গাড় বাদামি রঙের। যা অনেকটা কালো রঙের মতো। কিন্তু পিরিয়ডের রক্তের রং যদি শুধুমাত্র লাল অথবা শুধুমাত্র বাদামি হলে দ্রুত কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। পিরিয়ডের তারিখ সম্পর্কে জানা: বেশিরভাগ নারী মনে করেন, পিরিয়ডের তারিখ সম্পর্কে জানার প্রয়োজন হয় শুধুমাত্র গর্ভধারণের পরিকল...
ব্যায়ামের বিকল্প গরম পানির গোসল

ব্যায়ামের বিকল্প গরম পানির গোসল

Cover Story, Health and Lifestyle
গরম পানিতে গোসল করলে প্রদাহজনিত সমস্যা ও রক্তে গ্লুকোজ মাত্রার ক্ষেত্রে উন্নতি ঘটে। তাই যারা ব্যায়াম করতে পারেন না বা সময় পান না তারা বিকল্প হিসেবে গরম পানি দিয়ে গোসলকরতে পারেন। গবেষণা মতে, শারীরিক ব্যায়াম কিংবা পরিশ্রমে প্রদাহজনিত সমস্যার সমাধান হয়। ব্যায়ামের পর প্রদাহজনিত রাসায়নিক আইএল-৬ বেড়ে যায়। ক্রনিক লো গ্রেড ইনফ্লেমেশন নামে পরিচিত প্রদাহের উঁচু স্তরের বিরুদ্ধে লড়তে ইনফ্লেমাটোরি রেসপন্স নামের পদ্ধতি অ্যান্টি ইনফ্লেমাটোরি উপাদান দূর করতে সক্রিয় থাকে। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে ইনফ্লেমাটোরি রেসপন্সকে বাড়িয়ে দেয়। তখন শারীরিক ব্যায়ামের বিকল্প গরম পানিতে গোসলকরলে শরীরের লো গ্রেড ইনফ্লেমেশনকে হ্রাস করে।  তাই গরম পানিতে গোসল করলে পেতে পারেন চমৎকার উপকারীতা।...
ভোটাধিকারসহ বিভিন্ন দাবীতে যুক্তরাজ্য ‘প্রবাসীর ইশতেহার’ ঘোষণা

ভোটাধিকারসহ বিভিন্ন দাবীতে যুক্তরাজ্য ‘প্রবাসীর ইশতেহার’ ঘোষণা

Cover Story
লন্ডন :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকারসহ যৌক্তিক সকল দাবী দাওয়া সংযুক্ত করার জন্য যুক্তরাজ্য থেকে প্রবাসীর ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডন সময় বিকাল পাচঁটায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস হেল্পিং সোসাইটির উদ্যোগে লন্ডন বাংলা প্রেসক্লাবের কনফা‌রেন্স রুমে সংবাদ স‌ন্মেল‌নে এই ইশতেহার ঘোষণা করা হয়। প্রবাসীর ইশতেহারে প্রথমেই যে দল বা জোট ক্ষমতায় যাক না কেন অবিলম্বে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহবান জানানো হয়। তাছাড়া বিশ্বের যে যে দেশে বাংলাদেশ দূতাবাস রয়েছে, সেখানে হয়রানিমুক্ত ও গতিশীল সেবা নিশ্চিত করা, এয়ারপোর্টে অযথা হয়রানি না করা, দেশে থাকা প্রবাসীদের পরিবার ও সম্পদের নিরাপত্তা বিধান, কোন প্রবাসী ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফেরত গেলে তার পুনর্বাসনের ব্যাবস্থা করা, বিদেশে মৃত্যুবরণ করা বিত্তহীন প্রবাসীর ল...
এত্ত বড় হীরা দেখে অবাক হওয়ারই কথা!

এত্ত বড় হীরা দেখে অবাক হওয়ারই কথা!

Cover Story
কানাডার এক খনিতে দুর্লভ হীরা খণ্ডের সন্ধান মিলেছে। গত শুক্রবার পাওয়া ৫৫২ ক্যারেটের ওই হীরকখণ্ডটি আকারে অনেকটা মুরগির ডিমের মতো। দেশটির উত্তর-পশ্চিম প্রান্তের দিয়াভিক খনিতে এর সন্ধান মিলেছে। ডোমিনিয়ান ডায়মন্ড মাইন রিও টিনটো গ্রুপের বিশেষজ্ঞরা খনি থেকে এটি উত্তোলন করেছেন। কানাডার ইতিহাসে এ পর্যন্ত সন্ধান পাওয়া হীরকখণ্ডের মধ্যে ১ দশমিক ২ ইঞ্চির এই হীরাটিই সবচেয়ে বড়।     উত্তর আমেরিকার সবচেয়ে বড় হীরাটি পেয়েছে ডোমিনিয়ান ডায়মন্ড মাইন রিও টিনটো গ্রুপ। ছবি: সংগৃহীত সিএনএন ও নিউজ উইকের খবরে বলা হয়েছে, গত শুক্রবার পাওয়া হলুদ রঙের হীরাটি অত্যন্ত উঁচুমানের। এ শতকে পাওয়া সপ্তম বৃহৎ হীরা এটি। বিশ্বের সবচেয়ে বড় ৩০টি হীরার মধ্যে এটি অন্যতম। সাধারণত আফ্রিকার খনিগুলোতে এমন ধরনের হীরা পাওয়া যায়। এর আগে কানাডার খনি থেকে সবচেয়ে বড় যে হীরা পাওয়া গিয়েছিল, নতুন হীরকখণ্ডটি তার প্রায় তিনগুণ। এ...
যেভাবে পারফিউমের ঘ্রাণ দীর্ঘসময় স্থায়ী হবে

যেভাবে পারফিউমের ঘ্রাণ দীর্ঘসময় স্থায়ী হবে

Cover Story, Health and Lifestyle
বাহিরে যাওয়ার আগে সবাই শরীরে পারফিউম ছিটিয়ে নেন। অনেকে তীব্র ঘ্রান পছন্দ করেন, অনেকে হালকা। তবে সব পারফিউমের ঘ্রাণ কিছুক্ষণ পর তার ঘ্রানের তীব্রতা হারাতে শুরু করে। দামি পারফিউম হলেও কোনো কাজ হয়ে না। তাই দীর্ঘসময় ঘ্রাণ ধরে রাখতে জেনে নিন কয়েকটি ঘরোয়া টিপস : ১. শুষ্ক ও অন্ধকার জায়গায় পারফিউম রাখুন। ২. অতিরিক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতার মতো বিভিন্ন কারণে সুগন্ধি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ৩. ড্রেসিং টেবিল জানালার পাশে হলে সেখানে পারফিউম না রাখাই ভালো। ৪. কব্জির ভেতর, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পিছন, গোড়ালির ভেতর-বাইরে পারফিউম লাগান। ৫. পেট্রোলিয়াম জেলি লাগানোর পর পারফিউম স্প্রে করলে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয়। ৬. গোসল করে ময়েশ্চারাইজার লাগানোর পর পারফিউম স্প্রে করুন, তারপর পোশাক পরুন। ৭. চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না। ৮. ব্রাশে পারফিউম লাগিয়ে তা দিয়ে চুল আঁচড়ে ন...
শীতে গ্লিসারিন ব্যবহার করার পদ্ধতি

শীতে গ্লিসারিন ব্যবহার করার পদ্ধতি

Cover Story, Health and Lifestyle
জেঁকে বসেছে শীত। এই শীতের মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ত্বককে।  তাই রূপচর্চার উপকরণেও আনতে হবে কিছুটা পরিবর্তন। বাজারে এখন অনেক ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে। কিন্তু সেসব প্রসাধনী সবই যে ত্বকের জন্য ভালো তা কিন্তু নয়। তারপরও সবার ঝোঁক থাকে বাজারে ভালো ভালো প্রোডাক্টের ওপর। শীতের প্রসাধনীর অন্যতম একটি উপাদান হল গ্লিসারিন। সেই গ্লিসারিন ব্যবহার করার পদ্ধতি নিম্নরুপ- টোনার: এক কাপ গ্লিসারিন ও সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে নিয়ে টোনার তৈরি করে নিতে পারেন। এটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারেন। যখনই মুখ পরিষ্কার করবেন তখনই নরম টাওয়াল দিয়ে মুছে নিয়ে টোনার স্প্রে করে নেবেন। টোনিংয়ের পাশাপাশি এটি ময়েশ্চারাইজারেরও কাজ করবে। পা ফাটা রোধে: পা ফাটলে খসখসে হয়ে যায়, দেখতেও অসুন্দর লাগে। তাই রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে ৫ মি. পা ভিজিয়ে রাখুন। এরপর শুকনো করে মুছে হাতের তালুতে গ্লিসারি...
হট  উর্মিলার ‘ছাম্মা ছাম্মা’, নিন্দায় ভরে উঠল কমেন্ট সেকশন

হট উর্মিলার ‘ছাম্মা ছাম্মা’, নিন্দায় ভরে উঠল কমেন্ট সেকশন

Cover Story, Entertainment
এলি অভরম৷ নামটা তেমন ভাবে কেউ না চিনলেও এনার সঙ্গে সালমান খানের নাম নিলেই সকলে এক কথায় চিনে যায়৷ সালমানের বিশেষ বান্ধবী হলেন অভিনেত্রী এলি অভরম৷ ‘বিগ বস’ এও এক সময় অংশ নিয়েছিলেন এলি৷ তারপর থেকে বলিউডের সিজলিং আইটেম গার্লের তকমাই জুটেছে তাঁর কপালে৷ নানা ছবিতে মুখ্য অভিনেত্রীর জন্য চেষ্টা করলেও শেষমেষ কোনও হট পার্শ্বচরিত্রেই অভিনয় করতে হয় তাঁকে৷ সম্প্রতি তাঁকে রীতিমত ট্রোলড হতে হল সোশ্যাল মিডিয়ায়৷ ‘ছাম্মা ছাম্মা’ গানটি লেজেন্ডারি আইটেম সংয়ের তালিকায় পড়ে৷ সেই গানের সদ্য রিমেক হওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছে সিনেপ্রেমীরা৷ তার থেকেও বড়ো কারণ হল এলি অভরমের অশ্লীল নাচ৷ এমনটা আমরা নই বলছে দর্শকরা৷ ‘চায়না গেট’ ছবির উর্মিলার মতোন্ডকরের ‘ছাম্মা ছাম্মা’ আজও সকলের চোখে লেগে আছে৷ তার রিমেক প্রথমত দর্শকরা ভাবতেই পারে না৷ তার মধ্যে  উর্মিলার এলি অভরমের স্বল্প পোশাক পরে এই ওয়েস্টার্ন ...
ক্রেডিট কার্ডের থেকেও পাতলা স্মার্টফোন এনে চমক এই সংস্থার

ক্রেডিট কার্ডের থেকেও পাতলা স্মার্টফোন এনে চমক এই সংস্থার

Cover Story, Tech news
ছোট আকৃতির নতুন স্মার্টফোনের বিক্রি শুরু করেছে পাম। ক্রেডিট কার্ড আকারের ১০ মিলিমিটার পাতলা ও ৯৬.৫ মিলিমিটার লম্বা এই ডিভাইসটিতে খুব বেশি ফিচার না থাকলেও জল আটকানোর ফিচার ও শক্ত কাঁচ ব্যবহার করা হয়েছে এতে। চলতি বছরের অক্টোবরে নতুন এই স্মার্টফোনটি প্রকাশ্যে আনে পাম। ডিভাইসটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে ছোট এই ডিভাইসটির জন্য অনেক অ্যাপও পাওয়া যাবে। আর নোটিফিকেশনের ঝামেলা কমাতে এতে রয়েছে ‘লাইফ মোড’। আইফোন যুগ শুরু হওয়ার আগে বাজারে যে কয়টি স্মার্টফোন ব্র্যান্ড দাপটের সঙ্গে ছিল তার একটি হল ‘পাম’- যার বাংলা অর্থ হাতের তালু। সংস্থার নতুন ক্ষুদ্রাকৃতির স্মার্টফোন একটি পূর্ণ আকৃতির ডিভাইসের ‘সঙ্গী ফোন’ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।   ৩.৩ ইঞ্চির ক্ষুদ্র এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৪৪৫-পিপিআই এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসরয...
ঘরে বসেই বানিয়ে ফেলুন ফ্রুট কেক

ঘরে বসেই বানিয়ে ফেলুন ফ্রুট কেক

Cover Story, Recipe
২৫ ডিসেম্বর তো প্রায়ই চলে এলো৷ আর এই দিনটিতে প্রতিটি ঘরে ঘরে ফ্রুট কেক তো খাওয়া হয়েই থাকে৷ আর এই সুযোগে সেই সময় ফ্রুট কেক-এর দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়৷ যদি বাড়িতেই বানানো যায় এই কেক৷ তাহলে কেমন হয়? তবে চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কিভাবে কেক প্রস্তুত করবেন৷ উপকরণ: চিনি ১০০ গ্রাম মাখন ১০০ গ্রাম ডিম ১ টি ময়দা ১০০ গ্রাম বেকিং পাউডার ১/২ চামচ ভ্যানিলা এসেন্স ১/২ চামচ দুধ ১/২ কাপ খাবার সোডা ১/২ চামচ পরিমাণ মতো কাজুবাদাম, কিসকিস, ছোটো ছোটো পিস করা খেজুর, শুকনো ফল, শুকনো চেরি, কমলালেবুর খোসা কোরানো৷ পদ্ধতি: প্রথমে একটি পাত্রে মাখন ও চিনি ভালো করে মেশাতে হবে৷ অন্য একটি পাত্রে ডিমটি ভালো করে ফেটিয়ে নিতে হবে৷ তারপর মাখন ও চিনির মিশ্রণটির মধ্যে অল্প অল্প করে ডিম ফেটানোটি দিতে হবে৷ যতক্ষণ না মিশ্রণটি ভালো করে ফুলে উঠছে ততক্ষণ ভালো করে ফেটাতে থাকুন৷ তারপর ওই মিশ্রণটি...
ঐন্দ্রিলা ‘মি টু’, শেয়ার করলেন

ঐন্দ্রিলা ‘মি টু’, শেয়ার করলেন

Cover Story, Entertainment
প্রথমেই সতর্কীকরণ। #মিটু এবং এই ‘মি টু’র মধ্যে কোনও রকম মিল নেই। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় প্রায় বিপ্লবের চেহারা নিয়েছিল #মিটু। পুরুষ, মহিলা নির্বিশেষে বহু মানুষ শেয়ার করেছিলেন নিজের অভিজ্ঞতা। তবে ‘মি টু’ একেবারেই ভিন্ন বিষয়। আর সেটা শেয়ার করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দু’টি ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখেছেন, ফ্যাশন বলছে, ‘মি টু’, অর্থাত্ আমিও… আর স্টাইল বলছে ‘ওনলি মি’, অর্থাত্ শুধুমাত্র আমি।  ফ্যাশন এবং স্টাইলের যে চিরকালীন পার্থক্য তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। তিনি নিজে যা বিশ্বাস করেন, তা-ই তুলে ধরেছেন ছবিতে। এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এর সৌজন্যে ঐন্দ্রিলা বাংলা টেলিভিশন দর্শকের কাছে পরিচিত নাম। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। এখনও পর্যন্ত যে যে ধারাবাহিক...
শিশুর স্বাস্থ্যকর টিফিন healthy tiffin for kids

শিশুর স্বাস্থ্যকর টিফিন healthy tiffin for kids

Health and Lifestyle
শিশুদের টিফিনে এমন খাবারই দেয়া উচিত, যা কিনা ক্ষুধা মেটায় ও স্বাস্থ্যকর। বেশির ভাগ সময়ই দেখা যায়, টিফিন পছন্দ না হলে শিশুরা খাবারভর্তি বাটি নিয়ে বাড়ি ফেরে। অনেক সময় হয়তো স্বাস্থ্যকর খাবারই তাকে দেয়া হয়। কিন্তু নেহাত অপছন্দ বা একঘেয়ে হয়ে গেছে বলে সে আর তা খেতে চায় না। টিফিনে স্বাদ আর স্বাস্থ্য দুটোকেই যদি ধরে রাখা যায়, তাহলে মন্দ হয় না। তাই যেভাবে শিশুর টিফিনকে স্বাস্থ্যকর করবেন- ফলই হবে মজাদার: সকালবেলা টিফিন তৈরির সময় স্ট্রবেরি, কলা, কমলা, আপেল ইত্যাদি ফল ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে দই ও মধু একসঙ্গে ফেটে নিন। এবার আপেল, কলা ও কমলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। স্ট্রবেরি টুকরো করে নিন। ইচ্ছে হলে আঙ্গুর দিতে পারেন। এবার দইয়ের মিশ্রণটি কাটা ফলগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে টিফিনবক্সে ভরে দিন। স্বাস্থ্যকর রোল: মুরগির বুকের মাংস, ডিম, মাশরুম, ব্রোকলি, পুঁইশাক, পনির, টুনা, ছোলার ডাল ...
বয়স হবার পরও শিশুর কথা না বলার কারণ

বয়স হবার পরও শিশুর কথা না বলার কারণ

Cover Story, Health and Lifestyle
স্পিচ থেরাপিস্টের কাছে ইদানীং দুই থেকে পাঁচ বছরের শিশুর ভিড়ই বেশি। শিশু কথা বলতে পারছে না। কারণ, বাড়িতে কেউ তার সঙ্গে কথা বলছে না। তার হাতে ধরিয়ে দেয়া হচ্ছে মোবাইল কিংবা ট্যাব। ব্যস্ত বাবা-মাকে সন্তানের হাজারো বায়না সামলাতে হচ্ছে না। এমনকি, তাকে খাওয়ানোর ঝক্কি উধাও। হাতে ট্যাব ধরালে নিমেষে শেষ হচ্ছে মুখের গ্রাস। বিশেষজ্ঞরা বলছেন, শিশু কারো সঙ্গে কথা বলার সুযোগ না পাওয়ায় কথা শিখছে না। কারো সঙ্গে তার যোগাযোগ তৈরি হচ্ছে না। সে নিজেকে প্রকাশও করতে পারছে না। প্রাথমিক উপসর্গ দেখে অনেকেই ভেবে নিচ্ছেন, অটিজম। পরে বোঝা যাচ্ছে, আসল সমস্যা অন্য। জন্মের কয়েক মাস পর থেকেই ‘স্ক্রিন টাইম’ বা মোবাইল-প্রযুক্তি গ্রাস করেছে তাকে। শিশুর চোখের দিকে তাকিয়ে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মজার মজার কথা বলা, যে কোনো মজার আচরণ করলে হাসা, সবই চোখের মাধ্যমে বোঝা যায়। ট্যাব বা মোবাইল ধরিয়ে তা হয় না। শিশু চিকিৎস...
আহারে মা …আমাদের মা ..

আহারে মা …আমাদের মা ..

Op-ed, Stories
মায়েদের মুখে মুরগির রান কিংবা ব্রেস্ট পিস কখনোই মজার না, তাঁদের মুখে মজা লাগে মুরগির গলা, পা, পাখনা। মাছের মাঝামাঝি পিস কিংবা মাথা খাইলে নাকি তাঁদের মাতাল মাতাল লাগে, কাঁটাওয়ালা লেজ পিসটাই মায়ের জন্য পারফেক্ট। গরুর মাংসের তরকারির ঝোল আর এক টুকরা আলু দিয়েই পেট ভরে খেতে পারে আমাদের মায়েরা, কিন্তু এক টুকরো মাংস পাতে নিলেই তাঁদের খাবার বেশি হয়ে যায়। আলুর চপ, বেগুনি, পিঁয়াজু এসব ভাজতে গিয়ে যেই দু'এক পিস একটু বেশি ভাজা হয়ে যায় সেই পিসগুলো খাওয়ার জন্য মায়েরা বদ্ধ পরিকর, পারফেক্ট ভাজা পিসগুলো তাদের রুচিতে ঠিক যায় না। বাটি ভর্তি তরকারি তুলে রাখে নিজ হাতেই, কিন্তু সেখান থেকে এক চামচ ঝোল নিতে তাঁদের মন চায়না। তাঁরা, পাতিলের পোড়া অংশটুকুতে ভাত নিয়ে খেয়ে ফেলে। খাবারে এমন সব অদ্ভুত রুচি নিয়েই আমাদের মায়েরা পার করে দিচ্ছে বছরের পর বছর। আমি আগে বুঝতাম না, মায়েরা এমন করে কেন? আমি বুঝতাম না, মায়েরা দিব্য...
আজকের রেসিপি : লাউ-চিংড়ি রেসিপি

আজকের রেসিপি : লাউ-চিংড়ি রেসিপি

Health and Lifestyle, Recipe
লাউ চিংড়ি রেসিপি উপকরণ :  ১) এক কেজি কচি লাউ ছোট ছোট টুকরো করে কাটা ২) ছোট বা মাঝারি মাপের চিংড়ি ২০০ গ্রাম (চিংড়ির খোসা ছাড়িয়ে নিতে পারেন বা খোসাসহ রাখতে পারেন) ৩) হলুদ-মরিচ-ধনেগুড়া মিলিয়ে ২ চা চামচ ৪) পেঁয়াজ বাটা ২ চা চামচ ৫) রসুন বাটা ১ চা চামচ ৬) আদা বাটা আধা চা চামচ ৭) লবণ স্বাদমতো ৮) তেল ২ টেবিল চামচ ৯) টমেটো কুচি আধা কাপ ১০) ধনেপাতা কুচি সামান্য ১১) দুধ আধা কাপ ১২) কাঁচামরিচ কয়েকটা (স্বাদমতো)। প্রণালী :  প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা ও গুঁড়া মশলাগুলো দিয়ে কষিয়ে নিন। তারপর বাটা ও গুঁড়া মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর চিংড়ি আর টমেটো টুকরা দিয়ে আবার কষিয়ে নিন। এরপর মশলা ভুনা হয়ে এলে এতে লাউ দিয়ে ২ কাপ গরম পানি দিন। লবণ ছড়িয়ে দিয়ে নেড়ে ১৫-২০ মিনিট রান্না করুন। এবার রান্নায় দুধ দিয়ে সামান্য চিনি ছড়িয়ে দিন। কাঁচামরিচ লম্ব...