প্রাণ যাওয়ার আগে খাসোগির শেষ কথা…
‘আমি শ্বাস নিতে পারছি না’—তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিজ দেশের কর্মকর্তাদের হাতে খুন হওয়ার আগে বারবার এই কথা বলছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি । এটাই ছিল খাসোগির শেষ কথা। কয়েকবার এই কথা বলতে বলতেই এক সময় নিথর নিরব হয়ে যান খাসোগি।
৯ ডিসেম্বর, রবিবার খাসোগি হত্যার তদন্তে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
খাসোগির মৃত্যুর অন্তিম মুহূর্তের অডিও রেকর্ডের ভাষান্তরিত প্রতিলিপি পড়া এই সূত্রটি জানায়, এই বিষয়টি পরিষ্কার যে ২ অক্টোবর খাসোগিকে হুট করেই হত্যা করা হয়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী এই সাংবাদিককে হত্যা করা হয়েছে।
সূত্রটি বর্ণনা করে, বিভীষিকাময় ওই সময়ে খাসোগি প্রাণপণ চেষ্টা করছিলেন বাঁচতে। কিন্তু যেদলটি এসেছিল তারা খাসোগিকে হত্যায় মরিয়া ছিল। ওই অন্তিম মুহূর্তে খাসোগি বারবার বলতেছিলেন—
‘আমি শ্বাস নিতে পারছি না’
‘...














