abc, Author at Mati News - Page 338 of 456
Thursday, May 21

Author: abc

‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি

‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি

Cover Story, Entertainment
রুপালী পর্দায় পা রাখার আগে নায়িকা হবার মতো শারীরিক গড়ন ছিলনা সারা আলি খানের। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। যে কারণে তার ওজন হয়েছিল ৯৬ কেজি। অথচ তিনি এখন বলিউড কাঁপাচ্ছেন। নিজের প্রথম ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। প্রশংসায় পঞ্চমুখ চিত্রসমালোচকরাও। গত ৭ ডিসেম্বর মুক্তি পায় সারার কেদারনাথ ছবি। বক্স অফিসে সারা ফেলেছে ছবিটি। কিভাবে নিজের এমন পরিবর্তন এ বিষয়ে স্পটবয় ডটকমকে এক সাক্ষাৎকার দেন সারা আলি খান। সে সময় তিনি নিজের পরিবর্তনের নানান বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট। এই সবকিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’ নিজের আমুল পরিবর্তন কতটা হয়েছে সে সম্পর্কে সারা জানান, বিমানবন্দরে মা অমৃতা তাকে দেখে চিনতেই পারেন নি যে এটা তার কন্যা। সারা বলেন, আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা আমাকে চিনতে পেরেছিলে...
বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা

বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা

Cover Story, Entertainment, Glamour
নাটক নির্মাণের সংখ্যা প্রতিবছরই বাড়ছে কয়েকশ করে। সেইসাথে নাটক দেখার মাধ্যমও বাড়ছে। টেলিভিশনে নাটক দেখার দর্শক কমে এখন বাড়ছে মুঠোফোনে নাটক দেখার দর্শক। এ বছর ছোটপর্দায় যারা সারাবছর নাটকে ব্যস্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম তানজিন তিশা। অন্যদিকে গত কয়েকবছরের চেয়ে এবার পেশাদার অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেছেন তিনি। নিজের ব্যস্ততা, ক্যারিয়ার নিয়ে বিনোদন বিভাগে কথা বলেন তিনি। বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই... তানজিন তিশা: এখন টানা কাজ করে যাচ্ছি। প্রতিদিনই শুটিং করছি। আগের থেকে এখন অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করছি এখন। রেগুলার কাজের বাইরেও বিজয়ের মাস এবং সামনে ভালোবাসা দিবসের কিছু কাজও করেছি। আর নিয়মিত কাজ তো আছেই। এর মধ্যে মাবরুর রশীদ বান্নাহ, কাজল আরেফিন অমি, সাজ্জাদ খান, তপু খান ও শিহাব শাহীন ভাইয়ের কাজ করলাম। মাঝখানে আপনার একটা অল্প সময়ের বিরতি ছিল। এরপর আপনি কাজের প্রতি বেশ মনোযো...
কর্পূরের মতো উবে যাচ্ছে পৃথিবীর ৪ গুণ একটা গ্রহ ! (ভিডিও)

কর্পূরের মতো উবে যাচ্ছে পৃথিবীর ৪ গুণ একটা গ্রহ ! (ভিডিও)

Cover Story, Tech news
বেমালুম উবে যাচ্ছে একটা সুবিশাল, ভারী গ্রহ ! কর্পূরের মতো। অসম্ভব দ্রুত হারে। যে ভাবে ফুটতে ফুটতে কেটলির সব জল উবে যায়, পড়ে থাকে শুধুই তেতে থাকা শূন্য কেটলি, ঠিক সেই ভাবেই উবে যাচ্ছে আমাদের নেপচুনের মতো চেহারার ওই ভারী গ্রহের বায়ুমণ্ডলের সবটুকু। হয়ে পড়ছে সর্বস্বান্ত! ‘সর্বহারা’ই!  আর তা এত দ্রুত হারে হচ্ছে যে, জন্মের পর গত ২০০ কোটি বছরে তার বায়ুমণ্ডলের ৩৫ শতাংশই বেমালুম উবে গিয়েছে। উড়ে গিয়েছে মহাকাশে। উড়ে গিয়েছে তার বায়ুমণ্ডলে থাকা হাইড্রোজেনের অনেকটাই। গবেষকদের অনুমান, গ্রহটি প্রচুর পরিমাণে হারিয়ে ফেলেছে তার বায়ুমণ্ডলের হিলিয়াম গ্যাসও। এমনকি, হয়তো খুইয়ে ফেলেছে তার বায়ুমণ্ডলের অনেক নীচের স্তরে থাকা কার্বনও। নাসার হাব্‌ল স্পেস টেলিস্কোপের নজরে ওই ভিনগ্রহটি ধরা পড়ে বছরছ’য়েক আগে। কিন্তু তখনও জানা যায়নি, তা উবে যাচ্ছে। আর সেটা হচ্ছে অত্যন্ত দ্রুত হারে। উবে যাচ্ছে ‘...
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু , মিলল জলের হদিশ!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু , মিলল জলের হদিশ!

Cover Story, Tech news
গ্রহাণু বা অ্যাস্টারয়েড ‘বেন্নু’-তেও এ বার জল পাওয়া গেল! গ্রহাণুর পিঠ (সারফেস) কী দিয়ে গড়া, তা জানতে ‘ওসিরিস-রেক্স’ নামে একটি মহাকাশযানকে ‘বেন্নু’-তে পাঠিয়েছে নাসা। গত ৩ ডিসেম্বর তা ঢুকে পড়ে বেন্নুর কক্ষপথে। দেড়শো বছর পর এই গ্রহাণুটিই ছুটে এসে পৃথিবীকে ধাক্কা মারতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তাই কোনও ভাবে তাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায় কি না বা ঘুরিয়ে দেওয়া যায় কি না তার কক্ষপথ, সেই ভাবনাও রয়েছে বিজ্ঞানীদের। কিন্তু বেন্নুর ‘পাড়া’য় ঢুকে অন্য কিছুর তল্লাশের আগেই দিনদশেকের মধ্যে ‘ওসিরিস-রেক্স’ জানাল, প্রচুর পরিমাণে জল রয়েছে বেন্নুতে। এ বছর উৎক্ষেপণের পর ১৪ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে গত ৩ ডিসেম্বর গ্রহাণুটির পিঠ থেকে মাত্র ১২ মাইল উপরে ঢুকে পড়ে ‘ওসিরিস-রেক্স’। সেখান থেকে পাঠানো বিভিন্ন তথ্য ও ছবি বিশ্লেষণ করেই ওই গ্রহাণুতে জলের অস্তিত্বের কথা জানতে পেরেছেন নাসার ব...
এ সব পানীয়তে ওষুধ ছাড়াই দূরে রাখুন সর্দি-কাশি

এ সব পানীয়তে ওষুধ ছাড়াই দূরে রাখুন সর্দি-কাশি

Cover Story, Health and Lifestyle
শীতকাল মানেই যে সব অসুখের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয় বেশি বেড়ে যায়, তার মধ্যে ঠান্ডা লাগা, সর্দি-কাশি সবচেয়ে এগিয়ে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের খাপ খাওয়াতে বেশ কিছুটা সময় লাগে। তাই এই সময় সামান্য অবহেলা বা অসতর্কতা থেকেই শরীরে বাসা বাঁধে সর্দি-কাশির প্রকোপ। হাঁচি, কাশি সঙ্গে মাথা যন্ত্রণা, চোখ-নাক দিয়ে জল পড়া এ সব শীতে খুব স্বাভাবিক সমস্যা। অসুখ করলে ওষুধ তো প্রয়োজনীয় বটেই, কিন্তু অসুখ হওয়ার আগেই তা রুখে দেওয়া সবচেয়ে ভাল উপায়। এই শীতে এমন অসুখের হাত থেকে বাঁচতে ও সংক্রমণ ঠেকাতে আস্থা রাখুন কিছু ঘরোয়া উপায়ে। জেনে নিন কী কী। দারুচিনি-জল:  দারুচিনি যে কেবল রান্নার স্বাদ বাড়াতেই ব্যবহার করা হয় এমন নয়, ঠান্ডা লাগা প্রতিরোধে এর জুড়ি মেলা ভার। দারুচিনি এমনিতেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। অ্যান্টিঅক্সিডেন্টের উৎসও এই দারুচিনি। গরম জলে কয়েক টুকরো দারুচিনি ফেলে তা ফুটিয়ে...
ভিতরে আটকে ১৩ জন, মেঘালয়ে জলে ভরে গেল কয়লা খনি

ভিতরে আটকে ১৩ জন, মেঘালয়ে জলে ভরে গেল কয়লা খনি

Cover Story
দূর থেকে দেখলে মনে হবে একাধিক ইঁদুরের গর্ত। এই গর্ত খুঁড়তে খুঁড়তেই ক্রমশ ভিতরে ঢুকে যান গ্রামবাসীরা। সেখান থেকে কয়লা তুলে আনেন। শুক্রবারও সেই অবৈধ খনি থেকে  কয়লা তুলে আনতে গিয়েছিলেন। কিন্তু আর ফিরতে পারেননি। গর্তের মধ্যে জল ভরে যাওয়ায় ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ। শুক্রবার মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। খনির পাশ দিয়ে একটি নদী বয়ে গিয়েছে, একেবারে পাশেই নদী থাকায় জলস্তর অনেকটাই উঁচু। ফলে কিছুটা মাটি খুঁড়লেই জল উঠে আসে খনিতে। খনির আকরিক নদীর জলে মিশে যাওয়ায় নদীর জলও দূষিত হয়ে পড়ে। সে কারণে ২০১৪ সাল থেকে জাতীয় পরিবেশ আদালত এই খনি অবৈধ ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও খনন আটকানো যায়নি। গ্রামবাসীরা খনন করার যন্ত্রপাতি নিয়ে এসে নিজেরাই ছোট ছোট মতো গর্ত (র‌্যাট হোল মাইনিং) করে আকরিক তোলেন। এ দিনও কয়েকজন মিলে খনন করতে গিয়েছিলেন।  ...
রণবীরের পাশে মন খারাপ, ঠিক কী ঘটেছিল? জানালেন আলিয়া (ভিডিও)

রণবীরের পাশে মন খারাপ, ঠিক কী ঘটেছিল? জানালেন আলিয়া (ভিডিও)

Cover Story, Entertainment
রণবীরের সঙ্গে আজকাল ভীষণই খোশ মেজাজে রয়েছেন আলিয়া। শ্যুটিং থেকে শুরু করে দিনের বেশিরভাগ সময়ই রণবীরের সঙ্গে কাটাতে দেখা যাচ্ছে আলিয়াকে। রণবীর-আলিয়ার প্রেমের কথা কারোর আর জানতে বাকি নেই। তাঁরা নিজেরাও অবশ্য তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। তবে সম্প্রতি, তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে আলিয়া-রণবীর প্রেম করছে এটা তো সত্যি কথা। এটা আবার না বোঝার কী আছে! পাশাপাশি মহেশ ভাটের যে হবু জামাই রণবীরকে ভীষণ পছন্দ করেন, সেটাও জানিয়ে দেন। এদিকে আলিয়াকে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বেশ লজ্জা পেয়ে যান। পাপারাৎজিরা মজা করে যখন বলেন, ''বাবা মহেশ ভাট তো স্বীকার করে নিয়েছেন, আপনিও স্বীকার করে নিন। তখন আলিয়া হেসে বলেন, না আমি এবিষয়ে বলতে পারব না আমার লজ্জা লাগে। শুধু এটাই বলব আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি, তিন...
ইশা আম্বানির বিয়েতে খাবার পরিবেশন অমিতাভ, আমিরের, ভাইরাল ভিডিও

ইশা আম্বানির বিয়েতে খাবার পরিবেশন অমিতাভ, আমিরের, ভাইরাল ভিডিও

Entertainment
১২ ডিসেম্বর বুধবার বিশ্বের সবথেকে দামি বাড়ি আন্তিলিয়াতে ঘটা করে হয়েছে মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানির বিয়ের অনুষ্ঠান। রূপকথায় এই ভাইরাল বিয়ের আসরে কে না ছিলেন না সেখানে। বলিউড থেকে হলিউড, কম বেশি প্রায় সব তারকাই উপস্থিত ছিল আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে। আমির খান, শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন, রণবীর-দীপিকা, প্রিয়াঙ্কা-নিক থেকে শুরু করে এক্কেবারে চাঁদের হাট। তবে সব থেকে অবাক করা বিষয় ইশা-আনন্দের বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন করতে দেখা গেল খোদ বিগ-বি অমিতাভ ও আমির খানের মতো ব্যক্তিত্ব। অমিতাভ ও আমিরের এই খাবার পরিবেশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল সাইটে। সেই ভিডিওতে তাঁদেরকে ধোকলার মতো নানান ধরনের গুজরাতি খাবার পরিবেশন করতে দেখা যায়। বলা ভালো ইশা আম্বানির বিয়েতে অতিথিদের অমিতাভ, আমিরের এই আপ্যায়ন এক্কেবারেই আম্বানি পরিবারের সদস্যদের মতোই ছিল... এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা...
ওজন কমাতে সাহায্য করবে ঘি! জেনে নিন কী ভাবে

ওজন কমাতে সাহায্য করবে ঘি! জেনে নিন কী ভাবে

Cover Story, Health and Lifestyle
একাধিক গবেষণায় এটা প্রমানিত হয়েছে যে, নির্দিষ্ট পরিমাণ ঘি, সঠিক পদ্ধতি মেনে নিয়মিত খেতে পারলে ওজন বাড়বে না, বরং ওজন কমাতে সাহায্য করবে। আমরা অনেকেই মনে করি, ঘি খেলেই বুঝি বেড়ে যাবে ওজন! ঘি খেলে ওজন বেড়ে যেতে পারে, এ ধারণা ভুল নয়। তবে একাধিক গবেষণায় এটা প্রমানিত হয়েছে যে, নির্দিষ্ট পরিমাণ ঘি, সঠিক পদ্ধতি মেনে নিয়মিত খেতে পারলে ওজন বাড়বে না, বরং কমবে। এ ছাড়াও ঘি-এর একাধিক উপকারিতা রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক... মস্তিষ্কের সচলতা বজায় রাখতে প্রয়োজন উপকারি ফ্যাটের। ঘি-এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যাসেনশিয়াল ফ্যাট, যা মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। স্মৃতিশক্তির বৃদ্ধিতেও ঘি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। খালি পেটে ঘি খেতে পারলে শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলক...
ঘন ঘন মিথ্যা বলার বদভ্যাস আছে শিশুর ? এ সব উপায়ে তাড়ান সমস্যা

ঘন ঘন মিথ্যা বলার বদভ্যাস আছে শিশুর ? এ সব উপায়ে তাড়ান সমস্যা

Cover Story, Health and Lifestyle
শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যে সমস্যাগুলি অভিভাবকরা মূলত সম্মুখীন হন, তার মধ্যে সন্তানের মিথ্যা বলাও পড়ে। মনোবিদদের মতে, বকুনির ভয়ে মিথ্যা বলা দিয়েই এই অভ্যাস বাসা বাঁধে শিশুদের স্বভাবে। কোনও কোনও সময় মা-বাবা এই স্বভাবকে অবহেলা করে গেলেও তা পরে বড়সড় আকার ধারণ করে। শুধু তাই-ই নয়, কথায় কথায় মিথ্যা বলার এই স্বভাব শিশুর জীবনেও নানা ক্ষতি করে, ছোট থেকেই তা রুখে না দিলে এই অভ্যাস খুব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এমনিতে রোজনামচায় কখনওসখনও মিথ্যার আশ্রয় নিতে হয়, কিন্তু তা যতটা সম্ভব এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। শুধু তা-ই নয়, শিশুরা যেহেতু ঘটনার গুরুত্ব বোঝে না, তাই এই সমস্যা নিয়ে প্রথম থেকেই সচেতন না হলে, ছোটবড় সব বিষয়েই তাদের মিথ্যা বলার প্রবণতা বাড়ে।   মনস্তত্ত্ববিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘শিশুরা অনেক সময় মনোযোগ আকর্ষণ করতে মিথ্যা বলে, কখনও বা কল্পনার আশ...
জ্যোতিষশাস্ত্র : রোগ নিরাময়ে রঙের প্রভাব সম্পর্কে জেনে নিন

জ্যোতিষশাস্ত্র : রোগ নিরাময়ে রঙের প্রভাব সম্পর্কে জেনে নিন

Cover Story, Health and Lifestyle
জ্যোতিষশাস্ত্র মতে, রঙের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের জীবনে। বিভিন্ন রোগ-ব্যাধির উপরেও রঙের প্রভাব অনেকখানি। জ্যোতিষশাস্ত্র মতে, রঙের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আমাদের জীবনে। জাতক বা জাতিকার জীবনে বাধা বিপত্তি কাটাতে বা উন্নতির পথ প্রসস্থ করতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহরত্ন ধারণের ক্ষেত্রেও এই রং-ই বিবেচিত হয়। বিভিন্ন রোগ-ব্যাধির উপর রঙের প্রভাব অনেকখানি। আমাদের ভাগ্যের ভাল বা মন্দের প্রভাব রং দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়। আসুন এ বার বিভিন্ন রোগ-ব্যাধির উপর রঙের প্রভাব সম্পর্কে জেনে নেওয়া যাক... বিভিন্ন রোগ-ব্যাধির উপর রঙের প্রভাব: ১) আকাশী নীল রং পেটের রোগ নিরাময়ে বিশেষ সহায়ক। ২) শরীরের শিথিল ভাব দূর করার ক্ষেত্রে সিঁদুরে রং অত্যন্ত কার্যকর। রক্তচাপের সমস্যা, সর্দি-কাশী, এবং গলার রোগ নিরাময়ে লাল রং বিশেষ সহায়ক। ৩) যে শিশুর স্মৃতি শক্তি দুর্বল, তাদের বু...
চুপচাপ বিয়ে সেরে নিলেন এই বাঙালি অভিনেত্রী

চুপচাপ বিয়ে সেরে নিলেন এই বাঙালি অভিনেত্রী

Cover Story, Entertainment
১২ ডিসেম্বর গোটা মুম্বই যখন ঈশা অম্বানি-আনন্দ পিরামলের বিয়ে নিয়ে ব্যস্ত, সেই সময় পঞ্জাবে গিয়ে দীর্ঘদিনের বান্ধবী গিনির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কপিল শর্মা। বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। রণবীর সিং-দীপিকা পাডুকন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের নিয়ে কম চর্চা হয়নি। সম্প্রতি পরিচালক দিনেশ ভিজনও গাঁটছড়া বাঁধেন। ফিল্মি দুনিয়ার পাশাপাশি পিছিয়ে নেই টেলি টাউনও। ১২ ডিসেম্বর গোটা মুম্বই যখন ঈশা অম্বানি-আনন্দ পিরামলের বিয়ে নিয়ে ব্যস্ত, সেই সময় পঞ্জাবে গিয়ে দীর্ঘদিনের বান্ধবী গিনির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কপিল শর্মা। গিনি-কপিলের বিয়ের পর এবার ছাদনাতলায় গিয়ে চটপট সাতপাকে বাঁধা পড়ে গেলেন শ্বেতা বসু প্রসাদ। কি একটু গোলমেলে ঠেকছে নাকি নাম শুনে? 'মকড়ি'-র সেই ছোট্ট মেয়েটির কথা মনে আছে? হ্যা সেই শ্বেতা বসু প্রসাদ অর্থাত টেলিভিশনের জনপ্রিয় মুখ 'চন্দ্রনন্দিনী'-ই এবার বিয়েটা সেরে ফেললেন তাঁর মনের মানুষ রোহিত মি...
মুখে দুর্গন্ধ? জেনে নিন কারণ ও প্রতিকারের উপায়

মুখে দুর্গন্ধ? জেনে নিন কারণ ও প্রতিকারের উপায়

Cover Story, Health and Lifestyle
আপনার কি মুখে দুর্গন্ধ হয়? বিষয়টিকে শিকড় থেকে খোঁজাই ভাল। আর তাতেই দ্রুত সমস্যা মেটানো সম্ভব। মুখের এই দুর্গন্ধ কেন হয়, তা নিয়ে দীর্ঘদিন ধরে বহু গবেষণা চলছে। সে সব গবেষণা থেকে সুনির্দিষ্ট ভাবে কয়েকটি কারণ চিহ্নিত করা গিয়েছে। সেগুলি হল,... প্রতিবার খাবার গ্রহণে মুখের ভিতরে খাদ্য আবরণ দাঁতের ফাঁকে, মাড়ির ভিতর জমে থেকে ডেন্টাল প্লাক সৃষ্টি এবং তা থেকে মাড়ির প্রদাহ (পেরিওডেন্টাল ডিজিজ)। দাঁতের ফাঁকে মুখের ভিতরে খাদ্যকণা ও জীবাণুর অবস্থান, মুখের ভিতরে ছত্রাক ও ফাঙ্গাসের কারণে ঘা (ক্যানডিজিস), মুখের যে কোনও ধরনের ঘা বা ক্ষত, ডেন্টাল সিস্ট বা টিউমার, মুখের ক্যান্সার, দুর্ঘটনার কারণে কোনও ফ্র্যাকচার ও ক্ষত। তাছাড়া দেহের অন্যান্য রোগের কারণেও মুখের দুর্গন্ধ হতে পারে। যেমন,... পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রের রোগ, কিডনি রোগ, লিভারের রোগ, গলা বা পাকস্থলীর ...
স্বপ্নের কিছু ব্যাখ্যা জেনে নিন

স্বপ্নের কিছু ব্যাখ্যা জেনে নিন

Cover Story, Travel Destinations
ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না, এমন মানুষ বোধহয় নেই! মনোবিদরা বলেন, আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছারই প্রতিফলন এই স্বপ্ন। তবে এ সম্পর্কে অন্যান্য বিশ্বাসও রয়েছে। প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনও না কোনও অর্থ লুকিয়ে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কোন স্বপ্নের কী মানে। ১) স্বপ্নে ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখলে দুঃখ নাশ হয়। ২) নৌকায় নদী পার হওয়ার স্বপ্ন দেখলে বিদেশ যাত্রার লক্ষণ। ৩) সাঁতার কাটার স্বপ্ন দেখা সৌভাগ্যসূচক। ৪) নিজের ঘরে বা অপরের ঘরে আগুন লাগা দেখা জীবনে পরিবর্তনের লক্ষণ। ৫) সূর্যোদয়ের স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ। ৬) খরিদ্দার টাকা না দিয়ে পালানোর স্বপ্ন দেখলে তা পাওনা টাকা প্রাপ্তির লক্ষণ। ৭) কারও পায়ে সাপ, বিছা বা কোন পোকামাকড় কামড়ানোর স্বপ্ন দেখা কষ্ট দূর হওয়ার লক্ষণ। ৮) মাদী ছাগল বা গরুর স্বপ্ন...
প্রিয়াঙ্কাকে ছেড়ে গেলেন নিক!

প্রিয়াঙ্কাকে ছেড়ে গেলেন নিক!

Cover Story, Entertainment
সদ্য বিয়ে করেছেন হলিউড ও বলিউডের দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এ মাসের ১ ও ২ ডিসেম্বর খ্রিস্টান ও হিন্দু রীতিতে যোধপুরের ওমেদ ভবন প্যালেসে ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ক’দিন আগে দিল্লিতে প্রথম বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে বেশ সুখেই দিনকাল কাটাচ্ছেন ‘নিকিয়াঙ্কাকা’জুটি। কিন্তু এরই মাঝে এক ঝটকায় প্রিয়াঙ্কার মন ভেঙে দিলেন নিক জোনাস! কিন্তু কেনো? জি-নিউজ জানায়, সম্প্রতি স্ত্রী প্রিয়াঙ্কাকে ছেড়ে ক’দিনের জন্য নিজ দেশ মার্কিন মুল্লুকে উড়াল দিয়েছেন জোনাস। স্বামী নিক জোনাসকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক যখন গাড়ি থেকে নেমে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন, তখন বেশ বিমর্ষই দেখা গেছে প্রিয়াঙ্কাকে ছেড়ে। তবে প্রিয়াঙ্কার মন খারাপারে দরকার নেই। আগামী ২০ ডিসেম্বরের আগেই আবারও স্বপ্ন...