রূপচর্চায়, ত্বকের যত্নে টুথপেস্টের এই অবিশ্বাস্য ব্যবহারগুলি জানেন?
শুধু দাঁত নয়, ত্বকের পরিচর্যাতেও সমান কার্যকর টুথপেস্ট! আসুন জেনে নেওয়া যাক কিছু ত্বকের সমস্যার সমাধানে টুথপেস্টের অবিশ্বাস্য ব্যবহার...
দাঁতের যত্নে টুথপেস্ট কী কাজ করে, তা তো আমাদের সকলেরই জানা। কিন্তু ত্বক পরিচর্যাতে টুথপেস্টের ব্যবহার সম্পর্কে কোনও ধারণা আছে? ত্বকের যত্নে টুথপেস্ট থেকে মিলতে পারে এমন কিছু চমকপ্রদ উপকারিতা, যা বাজার চলতি নামী-দামি সৌন্দর্যবর্ধক প্রসাধনীও দিতে পারে না। আসুন জেনে নেওয়া যাক কিছু ত্বকের সমস্যার সমাধানে টুথপেস্টের আশ্বর্যজনক ব্যবহার।
ব্রণর সমস্যায়: ব্রণর সমস্যাতেও টুথপেস্ট দারুন কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণর ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব অনেক কমে গিয়েছে আর ব্যথাও অনেক কম।
হোয়াইট হেডস-এর সমস্যায়: ধুলো-ময়লা, দূষণ, মেকআপ ইত্যাদির কারণে ত্বকে রোমকূপ বন্ধ হয়ে। ফলে দেখা ...












