প্রথম যৌন মিলনের আগে সময় নিচ্ছে তরুণীরা
পাঁচ বছর আগেও বলা হতো ১৪ থেকে ১৭ বছরের জার্মান তরুণ-তরুণীরা নাকি আগে ভাগেই চলে যায় বিছানায়, বন্ধুর সঙ্গে শারীরিক মিলনে৷ ফলে এ নিয়ে বেশ চিন্তায় ছিলেন সমাজকর্মীরা৷
কারণ এর ফলে অপ্রাপ্তবয়স্ক তরুণীরা অনাকাঙ্খিতভাবে গর্ভবতী হয়ে পড়ে এবং বেশিরভাগ সময়ে গর্ভপাতের ঘটনা ঘটতো৷
কিন্তু হাল সময়ে করা এক জরিপে দেখা গেলো পাঁচ বছর আগের তুলনায় এই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে৷ অপ্রাপ্তবয়স্ক বিশেষ করে ১৪ থেকে ১৭ বছর বয়সিদের অনেকেই এখন অপেক্ষা করছে, বিছানায় যাবার আগে তারা আগেপিছে অনেক কিছু ভেবে নিচ্ছে৷
নতুন এই গবেষণায় দেখা যাচ্ছে, আগে ১৪ বছর বয়সি মেয়েদের মধ্যে শতকরা ১২ ভাগ বন্ধুর সঙ্গে যৌন মিলনের অভিজ্ঞতা গ্রহণ করতো৷ এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে শতকরা সাতভাগে৷ আর পাঁচ বছর আগে ছেলেদের মধ্যে এই হার ছিল ১০ ভাগ৷ এখন সেই হার কমে দাঁড়িয়েছে শতকরা চার ভাগে৷
অন্যদিকে, ১৭ বছর বয়স...














