এই প্রামাণ্যচিত্রটি তিয়াও ইয়ু থাও দ্বীপের তরঙ্গের নিচের সত্য উন্মোচন করে
২৭ জুলাই, সিএমজি-এর অধীনস্থ সিজিটিএন-এর প্রযোজিত ডকুমেন্টারি “তিয়াও ইয়ু থাও: স্মল আইল্যান্ডস,বিগ স্টেক্স” বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়।
ডকুমেন্টারিটি চীন ও জাপানের মধ্যে তিয়াও ইয়ু থাও এবং এর সংলগ্ন দ্বীপসমূহের সার্বভৌমত্ব সম্পর্কিত মতবিরোধকে কেন্দ্র করে তৈরি। এটি চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জুড়ে চিত্রায়িত হয়েছে এবং রাজনীতি, ইতিহাস ও আইনে পারদর্শী ত্রিশেরও বেশি চীনা ও বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিতদের সাথে সংলাপ রেকর্ড করা হয়েছে। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। ঐতিহাসিক সত্য ও আইনি ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং ডকুমেন্টারি চিত্রায়ণ ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি স্পষ্ট, পূর্ণাঙ্গ ও বাস্তব চীনা তিয়াও ইয়ু তাও উপস্থাপন করা হয়েছে।
তাইওয়ানের ইলান কাউন্টির জেলে ছাই ইউয়ানলং ষাট বছর আগে থেকেই প্রবীণদের সঙ্গে সমুদ্রে যেতেন। এখ...










