সেক্সসাইটে প্রোফাইল খুলেছে অন্য কেউ, বাড়িতে হাজির কাস্টমার!
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের যাদবপুর অশ্বিনীনগরের ঘটনা। মধ্যরাত। ক্রমাগত বাড়ির দরজা নক করছেন কেউ। বিরক্ত হয়ে দরজা খোলেন বাড়ির এক গৃহবধূ। দেখেন, এক যুবককে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করেন, 'এত রাতে কী দরকার? এভাবে দরজা নক করছেন কেন?'
যুবকের পাল্টা প্রশ্ন করেন, 'আপনিই তো এই ঠিকানাই দিয়েছেন। এখন বলছেন কী দরকার?' নিজেকে কিছুটা সামলে নিয়ে ওই যুবকের কাছে গোটা ঘটনাটি শোনেন ওই গৃহবধূ।
অবাক হওয়ার তখনও বাকি। ষড়যন্ত্র করে কেউ একজন সেক্স ওয়েবসাইটে তার নামে আইডি খুলেছেন। তার বাসার ঠিকানা, কখন পৌঁছতে হবে- সম্ভাব্য 'কাস্টমার'কে মোবাইল চ্যাটে সব তথ্য দিয়ে দেওয়া হচ্ছে।
গত দুই থেকে আড়াই মাস ধরে এভাবে দিন-রাতের বিভিন্ন সময়ে ওই ফ্ল্যাটে 'গোপনে বন্ধুত্ব করতে' হাজির হচ্ছেন বিভিন্ন বয়সের পুরুষ। বাড়িতে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে ওই পরিবারের।
ওই গৃহবধূর ভাইয়ের বউকেও এভাবে টার্গেট করা হয়েছে। তার ছবি আপলোড করে দ...












