Author: abc
রিকশা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
চলন্ত রিকশা থেকে পড়ে মাহমুদুল হাসান নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান মাহমুদুল। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মাহমুদুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জয়পুরহাট জেলায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী দুর্ঘটনায় মাহমুদুল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রক্টর জানান, দুপুর ১টার দিকে চবি মেডিকেল থেকে আসার পথে জিরো পয়েন্টের পাশে টিচার্স ক্লাবের সামনে অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যান ওই শিক্ষার্থী। এতে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তাঁকে চবি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল...
শাবির ভর্তি ফি ৩৯ শতাংশ নয়, বাড়ল ১০ শতাংশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা শাবির ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি ফি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই ২০১৮-১৯ সেশনের ভর্তি ফি বাবদ ৯৫০০ টাকা নিয়ে আসতে বলা হয়, যা গতবছরের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি ছিল। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন।
বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে বর্ধিত ভর্তি ফি ৩৯ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ অনুমোদন দেয়া হয়। ফলে নতুন বর্ষের শিক্ষার্থীদের ৭৫০০ টাকায় ভর্তি হতে হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছরের মুদ্রাস্ফীতির হার হিসেব করলে এ বছর ২৪ শতাংশ ফি বাড়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের কথা চিন্ত...
হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে করণীয়
হৃদরোগের লক্ষণসমূহ :
০. বুকে বা বাহুতে ব্যথা হৃদরোগের অন্যতম লক্ষণ। তবে শুধু বুকে ব্যথা হলেই হৃদরোগ বলা যায় না। বাহু, চোয়ালের পিছন দিক এবং গলায় চিনচিনে ব্যথা হতে পারে।
০. অনেক সময় অনেকে বলে থাকেন বুকে জ্বালাপোড়া করার কথা। এমনটা হলে সাবধান হোন। কেননা এটিও হৃদরোগের অন্যতম লক্ষণ হতে পারে।
০. বদহজম, বমিবমি ভাব, অনিয়মিত শ্বাস-প্রশ্বাস হৃদরোগের উপসর্গ হতে পারে।
০. হৃদরোগে আক্রান্ত হলে ঘনঘন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করে। অনেক সময় রোগী ঘামতে থাকে। এমনটা প্রবল শীতেও হতে পারে।
০. হৃদরোগ সবসময় হঠাৎ করে হবে এমনটা নয়। অনেক সময় হৃদরোগ ধীরে ধীরে মানুষের হৃদযন্ত্রকে ব্লক করে দেয়। এ ধরনের হৃদরোগকে ‘মায়োকার্ডিয়াল ইনফারকশন’ বা হার্ট অ্যাটাক বলে। এ ক্ষেত্রে প্রবল অস্বস্তিকর অনুভ‚তি অন্যতম লক্ষণ।
হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে করণীয় :
০. যদি কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন...
Traveling New York : The city that never sleeps
You could live in New York for years, without managing to see everything the metropolis has to offer, but with right planning you can see the city’s greatest sights in just 24 hours
Whether it’s your first time in New York or your 10th, there are certain icons that you just can’t miss. Pack as many of them in a day as possible with this itinerary of New York City icons. New York is served by three airports – JFK, LaGuardia and Newark. So depending on your point of arrival, there are variety of routes that you can take to enter the centre of the city. You can opt for a taxi ride, or take the rail link to the city, including AirTrain services or the cheapest of all, the rapid private bus services like the NYC Airporter.
Morning
Start your day like the New Yor...
মেলবোর্নে বাংলা স্কুলের যুগ পূর্তি পালন
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত বাংলা ভাষা শেখানোর বিদ্যালয় ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের প্রতিষ্ঠার এক যুগ উদ্যাপন করেছে। মেলবোর্নে বসবাসকারী বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখানোর লক্ষ্যে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি রোববার নিজেদের কার্যক্রম চালিয়ে গেছে বিদ্যালয়টি।
এ দিকে যুগপূর্তি উপলক্ষে গত শনিবার (৩ নভেম্বর) এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুলটি। স্থানীয় সুজান কুরি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক ছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকসহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের নাচ-গান, কবিতা, নাটক পরিবেশন করা হয়।
দীর্ঘ পথ চলায় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা মোর্শেদা কামাল।...
অস্ট্রেলিয়ার ঘোড়দৌড় প্রতিযোগিতা : বিজয়ী ক্রস কাউন্টার
অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রতিবছরের মতো এ বছরও হয়ে গেল দেশটির সবচেয়ে বড় ঘোড়দৌড় প্রতিযোগিতা মেলবোর্ন কাপ। প্রতিবছর নভেম্বরের প্রথম মঙ্গলবার মেলবোর্নের ফ্লেমিংটনের রেসকোর্স মাঠে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়াবাসী উপভোগ করলেন দেশটির ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড়। ১৮৬১ সাল থেকে শুরু হওয়া এই মেলবোর্ন কাপ এতটাই জনপ্রিয় যে, আয়োজন উপলক্ষে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হলেও দুপুরের পর অঘোষিতভাবে সকল রাজ্যেই ছুটি চলে এ দিন।
বেলা তিনটায় শুরু হওয়া এই মেলবোর্ন কাপের স্থায়িত্ব অল্প সময়ের জন্য হলেও আয়োজনের আমেজ থাকে ব্যাপক। বেলা তিনটায় শুরু হয় প্রতিযোগিতা। তবে গোটা রাজ্য জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ ছিল দুপুর হওয়ার আগ থেকেই। দুপুরের খাবার খেয়েই রেসকোর্স মাঠমুখী হতে শুরু করেন মেলবোর্নবাসীরা। ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগ থেকেই উপচে পড়া...
ঐশ্বরিয়া রাইয়ের ব্যক্তিগত ছবি ফাঁস
গত ১ নভেম্বর জন্মদিন ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। বয়স হল ৪৫। তবে এ তো নায়িকার কাছে নেহাতই এক সংখ্যামাত্র। জন্মদিনে ঐশ্বর্যাকে অভিনব উপহার দিয়েছিলেন অভিষেক। সপরিবারে তাঁরা গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। সদ্য সেই হলিডে ট্রিপের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গোয়ায় একটি পুলে অভিষেক-ঐশ্বর্যার ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো সুইমস্যুটে ঐশ্বর্যা নজর কেড়ে নিয়েছেন। দম্পতির সঙ্গে ছিল আরাধ্যাও।
জন্মদিনে কয়েক বছর আগেও পার্টি করতেন ঐশ্বরিয়া । কিন্তু তাঁর বাবা মারা যাওয়ার পর সেলিব্রেশন অনেক কমিয়ে দিয়েছেন তিনি। এখন শুধুমাত্র পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাতে পছন্দ করেন তিনি।
ঐশ্বরিয়ার কেরিয়ারেও দীর্ঘদিন পর পারিবারিক ছোঁয়া। আট বছর পর ফের অভিষেক বচ্চনের সঙ্গে অনস্ক্রিন অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘গুলাব জামুন’। এমন চিত্রনাট্যের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে...
মোনালিসার নাচ অন্তর্জালে ভাইরাল! ভিডিও সহ
ভোজপুরি চলচ্চিত্র শিল্পে অন্যতম জনপ্রিয় ও তারকা অভিনেত্রী মোনালিসা , যিনি টেলিভিশন ধারাবাহিক ‘নজর’ দিয়েও অসংখ্য ভক্তের মন জয় করেছেন। সম্প্রতি তিনি নেচে অন্তর্জালে ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে মোনালিসার অনুসরণকারী ১.৩ মিলিয়নের বেশি। আজ সোমবার তিনি নাচের রিহার্সালের একটি ভিডিও শেয়ার দিয়েছেন। বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ ছবির ‘জে ম্যানু পিয়ার না মিলে’ গানের তালে নেচেছেন মোনালিসা। নাচে তাঁকে সঙ্গ দিয়েছেন তাঁর কোরিওগ্রাফার।
সাবেক বিগ বস প্রতিযোগী মোনালিসা যেভাবে পা দুলিয়েছেন, তার দিকে না তাকিয়ে পারবেন না ভক্তরা!
সংবাদমাধ্যম ডিএনএ বলছে, স্টার পরিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচবেন মোনালিসা। তাই তিনি রিহার্সালে সময় দিচ্ছেন। ভিডিওতে মোনালিসাকে তাঁর কোরিওগ্রাফারের সঙ্গে কঠোর পরিশ্রম করতে দেখা যাচ্ছে।
তবে আসন্ন অনুষ্ঠানে নাচবেন বলেই যে মোনালিসা পরিশ্রম করছেন, এমনটা নয়। সবসময়ই কঠোর অন...
ধর্ষণের লজ্জা সইতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যা!
পাবনার সুজানগরে ধর্ষণের লজ্জা সইতে না পেরে বিষপানে মুর্শিদা নামের এক কলেজছাত্রী (২০) আত্মহত্যা করেছেন। তিনি সুজানগর উপজেলার শ্রীপুর গ্রামের মোসলেম উদ্দিন খানের মেয়ে ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক ছোবদুল খান ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে কলেজছাত্রী মুর্শিদাকে সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর মহিলা কলেজ এলাকায় তার বন্ধু আবদুস সবুরের বাসায় নিয়ে যান। এ সময় ছোবদুলের বন্ধু ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তিনি মুর্শিদাকে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ছোবদুলকে আটক করে। খবর পেয়ে ছোবদুলের মামাতো ভাই একই এলাকার প্রভাবশালী রিপন হোসেন এসে মোটা অঙ্কের টাকার বিনিময় তাদেরকে ছাড়িয়ে নেন এবং বিষয়টি কাউকে না বলতে মুর্শিদাকে নিষেধ করেন। কিন্তু মুর্শিদা বাড়িতে ফিরে এসে বিষয়টি তার পরিবারের ...
কমলগঞ্জে টমেটো চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সারা বছর ধরে টমেটো চাষাবাদ চলছে। অ-মৌসুমে গ্রাফটিং পদ্ধতিতে চারা উৎপাদন ও চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বন বেগুন গাছের সাথে টমেটোর চারার গ্রাফটিং পদ্ধতি দীর্ঘদিন যাবত অবলম্বন করে কৃষকরা বাড়িতে বসেই আয়ের এই পথ বেঁচে নিয়েছেন। ফলে সারা বছর চারা পেয়ে সেড পদ্ধতিতে গ্রীষ্ম ও শীতকালীন সময়েও কৃষকরা টমেটো চাষাবাদে স্বাবলম্বী হয়ে উঠছেন। উৎপাদিত এসব টমেটো দেশের বিভিন্ন স্থানে কৃষকরা বিক্রি করা হচ্ছে।
জানা যায়, উপজেলার আলীনগর, আদমপুর, মাধবপুর ইউনিয়ন ও পৌর এলাকার তিলকপুর, জামিরকোনা, হোমেরজান, পাত্রখোলা, কাটাবিল, নাজাতকোনা, ধলাই পার, নরেন্দ্রপুর, ছয়ছিড়িসহ বিভিন্ন গ্রামে গ্রীষ্মকালীন সময়ে ১০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ হয়েছে। এসব এলাকা ছাড়াও পুরো উপজেলা মিলিয়ে শীতকালীন সবজি হিসাবে এ পর্যন্ত দেড়শ’ হেক্টরেরও বেশি জমিতে চাষাবাদ হয়েছে। তবে মৌসুম পর্যন্ত ২৫০ হ...
‘পরকীয়া’ করছেন মাহি !
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এখন ব্যস্ত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং নিয়ে। এখানে অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি।
সম্প্রতি বিয়ের দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন সাইমন ও মাহি। এতে আরো অভিনয় করছেন জয় চৌধুরী। ‘আনন্দ অশ্রু’ নিয়ে বেশ আশাবাদী এই নায়ক।
এনটিভি অনলাইনকে জয় বলেন, ‘কিছুদিন আগে সাভারের একটি কলেজে আমরা ছবির শুটিং করেছি। সেখানে আমরা সঙ্গে অভিনয় করেন মাহিয়া মাহি। এর গল্পে দেখা যাবে, মাহির বিয়ে হয়েছে, তবু সে আমার প্রেমে অন্ধ হয়ে যায়। আমার সঙ্গে শুরু হয় তাঁর পরকীয়া।’
জয় আরো বলেন, ‘মাহির সঙ্গে আমার প্রেমের শেষ কোথায় কিংবা কেন প্রেম করছি, তা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করছেন মানিক স্যার। আশা করছি, খুব দ্রুত এর শুটিং শেষ হবে।’
এর আগে ১৯৯৭ সালে শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করেছিলেন। মানিক জানান, নাম এক হলেও ...
রাখি একজন রূপান্তরকামী, দাবি তনুশ্রীর
কয়েক দিন আগেই তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সবন্ত। বলেছিলেন, তনুশ্রী একজন সমকামী। শুধু তাই নয়, দাবি করেন, তনুশ্রী নাকি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।
তিনি বলেন, ১২ বছর আগে আমার প্রিয় বন্ধু ছিল তনুশ্রী। বিভিন্ন পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও নিতে বলত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী।
এবারই সেই অভিযোগেরই জবাব দিলেন তনুশ্রী দত্ত। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাখি সবন্ত একজন রূপান্তরকামী, ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানেন।
রাখিকে উদ্দেশ্য করে তনুশ্রী বলেন, রাখি সবন্ত, আমি তোমার সঙ্গে কোনও ঝগড়া চাইছি না। তুমি যা খুশি তা বলতে পারো। তোমার সঙ্গে ঝগড়া করা মানে নর্দমার শূকরের সঙ্গে ঝগড়া করা।
এর আগে তনুশ্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ১০ কোটি টাকার ...
শ্রদ্ধায় খুশি, নামের বানান দেখে কষ্ট
প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অনেক গান এর আগে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে গেয়েছেন প্রতিযোগীরা। বাংলাদেশ থেকে ‘সা রে গা মা পা’র এবারের সিজনে প্রতিযোগী হিসেবে আছেন নোবেল। আইয়ুব বাচ্চুর গান গেয়ে এরই মধ্যে তিনি বিচারক আর দর্শকদের মন জয় করেছেন। গতকাল রোববার রাতে প্রচারিত জি বাংলার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশের প্রয়াত এই সংগীতশিল্পীকে জি বাংলা যে শ্রদ্ধা জানিয়েছে, তার জন্য খুশি আইয়ুব বাচ্চুর ভক্ত আর সাধারণ দর্শকেরা।
কিন্তু এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর নামের বানান ভুল দেখে ভীষণ কষ্ট পেয়েছেন তাঁর ভক্ত, শ্রোতা আর অনুষ্ঠানটির দর্শক। সেখানে এই রক স্টারকে শ্রদ্ধা জানাতে গিয়ে লেখা হয় ‘আয়ুব বাচ্চু’। তা নিয়ে আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারা দিন অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশের শিল্পী ও স...
এবার মামলা-ঝামেলায় শাহরুখ
এবার মামলার ঝামেলায় পড়েছেন শাহরুখ খান। বলিউডের বাদশার বিরুদ্ধে অভিযোগ গুরুতর—শিখদের ধর্মাবেগে আঘাত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শাহরুখ খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন দিল্লিতে বিধানসভায় আকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা। পেশায় তিনি আইনজীবী। মামলায় তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনা কাইফ ‘জিরো’ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টার ও ছবির ট্রেলারে দেখা গেছে, শাহরুখ খান অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর গলায় টাকার মালা। বিষয়টি তাঁরা মেনে নিতে পারছেন না।
দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি জেনারেল সেক্রেটারি অভিযোগ করেছেন, শিখদের ‘কোড অব কনডাক্ট’ অনুযায়ী কৃপাণ শুধু ‘অমৃতধারী’ শিখরাই ধারণ করতে পারেন। কিন্তু ‘জিরো’ ছবিতে তা আপত্তিকরভাবে যুক্ত করা হয়েছে, যা শিখদের ধর্মাবেগে আঘাত করেছে। এ ঘটনা তাঁরা বরদাশত করবেন না। একই অভিযোগ করেছে আরও কয়েকটি শিখ সং...

