যৌন হেনস্তা : ‘কোথায় দেখা করতে হবে, সেই কাণ্ডজ্ঞান নেই?’
গেল বছরের অক্টোবরে হলিউডে হ্যাশট্যাগ মি টু আন্দোলনের সূচনা প্রযোজক হার্ভি ওয়েনস্টিনের বিরুদ্ধে একাধিক নারীর অভিযোগ ঘিরে। অনেক নারীই এ আন্দোলনে যুক্ত হয়েছেন, বলেছেন কীভাবে তাঁরা যৌন হেনস্তা ও অসদাচরণের শিকার হয়েছেন। অথচ সেই হলিউডেরই এক তারকা এ আন্দোলনের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, নব্বইয়ের দশকের লাস্যময়ী অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।
মি টু আন্দোলনকে অনেকে সমর্থন দিলেও তাতে সায় নেই পামেলা অ্যান্ডারসনের। নব্বইয়ের দশকে টিভি শো ‘বেওয়াচ’ দিয়ে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন পামেলা। জনপ্রিয় ‘প্লে বয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে একাধিকবার সাহসী ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি এক টক শোতে এ আন্দোলনকে তুলোধুনো করলেন তিনি।
পামেলা মনে করেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে, তবে আজকাল একটু বাড়াবাড়িই হচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
‘আমি নিজেও নারীবাদী। কিন্তু এখনকার তৃতীয় তরঙ্গের না...












