পায়ের যত্ন ও সুস্থতায় ৫ পরামর্শ
পায়ের যত্ন মানে শুধুই সৌন্দর্যচর্চা বা পেডিকিউর নয়, পায়ের সুস্থতার জন্য আরও নানা বিষয় খেয়াল রাখা প্রয়োজন। নিয়মিত পা পরিষ্কার করা, প্রয়োজনে পায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে। পায়ের পাতার কোনো অংশ শক্ত ও খসখসে হয়ে গেলে তা ঘষে নরম রাখা পায়ের সুস্থতার জন্য বাঞ্ছনীয়। আবার জুতা বাছাইয়ের ক্ষেত্রেও পায়ের সুস্থতার কথা মাথায় রাখতে হবে।
পায়ের পরিচ্ছন্নতা
পা ধোয়ার সময় পায়ের আঙুলের ফাঁকে ভালোভাবে সাবান ও পানি পৌঁছাতে হবে। পা ধোয়ার পর পুরো পা, পায়ের তলা ও আঙুলের ফাঁকগুলো ভালোভাবে মুছে ফেলুন। পা ভেজা ও আর্দ্র থাকলে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়ে। ভেজা পায়ে কখনো মোজা পরবেন না। প্রতিদিন একই জুতা ব্যবহার না করে নিয়মিত ব্যবহারের জন্য দুটি জুতা রাখতে পারেন। এক দিন একটি পরলেন, তো পরদিন কাজে বেরোলেন অন্যটি পরে।
জুতো বাছাই
একেবারে সমান ও নিচু (ফ্ল্যাট) স্যান্ডেল পরা উচিত নয়। আবার দুই ইঞ্চির চেয়ে বেশি উচ্চতার জুতা ...













