সরকারি উদ্যোগে চালু হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ নগদ ‘
ডাক বিভাগ নগদ নামে বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করতে যাচ্ছে। অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরও বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হতে যাওয়া এই সেবাটি।
‘নগদ’ শীর্ষক এই সেবাটি পরিচালিত হবে ডাক বিভাগের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত “বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট ২০১০” এর ৩ এর ২ এফ ধারার সুদৃঢ় এবং সুস্পষ্ট আইন অনুযায়ী।
২০১০ সালে শুরু হওয়া বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস।
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের এই সেবাটি। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এই ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল।
এই সেবার অধীনে গ্রাহকদের অধিকতর লিমিট দেয়ার...














