abc, Author at Mati News - Page 394 of 446
Monday, April 20

Author: abc

এয়ার ইন্ডিয়ার প্লেন থেকে পড়ে গেলেন এয়ার হোস্টেস

এয়ার ইন্ডিয়ার প্লেন থেকে পড়ে গেলেন এয়ার হোস্টেস

Default
ভারতের মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে পড়ে গেছেন এক এয়ার হোস্টেস। তবে ঘটনার সময় প্লেনটি আকাশে নয়, এয়ারপোর্টেই ছিল। আজ সোমবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগের প্রাক্কালে বিমানের দরজা বন্ধ করতে গিয়ে পড়ে যান ৫৩ বছরের ওই নারী। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সকালে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট এআই ৮৬৪-তে এই ঘটনা ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন কেবিন ক্রু হারশা লোবো বোয়িং-৭৭৭-এর দরজা বন্ধ করতে গিয়ে টারমাকে (বিমান উড্ডয়ন পথ) পড়ে যান। দুর্ঘটনায় তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। চিকিৎসার জন্য তাকে নানাভাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টির কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।...
বাসে চলাচলের কিছু নিয়ম

বাসে চলাচলের কিছু নিয়ম

Health and Lifestyle
রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন আরিফ আহমেদ। এমন সময় অন্য একটি বাসের জানালা দিয়ে কেউ একজন বাইরে কাশি-কফ ফেললেন। কিছু বোঝার আগেই আরিফের গায়ে এসে পড়ল সেই কফ। কোনোমতে টিস্যু দিয়ে তা পরিষ্কার করলেও মেজাজ চরমে ওঠে যায় তাঁর। কিছুক্ষণ পরে পাবলিক বাসে চড়ার সুযোগ পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন। বাস ছাড়ার কয়েক মিনিট পর তিনি নিজেই জানালা দিয়ে থুতু ফেলেন, আর তা গিয়ে পড়ে আরেক পথচারীর গায়ে। আমরা পাবলিক বাসে এমন দৃশ্য প্রায়ই দেখি। বাসে এমন আচরণ পেয়ে আমরা যেমন বিরক্ত হই, আবার আমরাই এমন আচরণ করে চারপাশের পরিবেশ অতিষ্ঠ করে তুলি। একটু সচেতন হলেই আমরা আমাদের বাসযাত্রাকে নির্বিঘ্ন করে তুলতে পারি। নিজের ব্যক্তিত্ব আর সুন্দর মনের জোরেই বাসে চলাচলের সময় আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি। এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন—বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাবেক সচিব মুহাম্মদ শওকত আলী। ■ বাসে যেভাবে বসবেন: প...
পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেইল এর জটিল কাহিনী

পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেইল এর জটিল কাহিনী

Cover Story
শেরপুরের নালিতাবাড়ী সম্পর্কে আপন খালু ও ভাগ্নি পরকীয়ার টানে পালিয়ে বিয়ে করায় তাদের ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছে চার গ্রাম্য মাতব্বর। এমন অভিযোগে মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে পর্ণোগ্রাফি আইনে অভিযুক্ত চার মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার সিধূলী গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিধূলী গ্রামের খোকন মিয়া (৪০) তারই ভায়রা মজিবর রহমানের এইচএসসি পড়ুয়া কন্যাকে প্রায়সই কলেজে আনা নেয়া করতো। বর্তমানে ওই তরুণী এইচএসসি উর্ত্তীণ। একপর্যায়ে খালু-ভাগ্নির এ সম্পর্কের মাঝে গড়ে উঠে পরকীয়ার সম্পর্ক। সবার অজান্তে গড়ে ওঠা এ পরকীয়া দাম্পতির রূপ দিতে সম্প্রতি এলাকা থেকে পালিয়ে ঢাকায় গিয়ে জনৈক মৌলভী দিয়ে বিয়ে পড়ায় এবং সংসার জীবন শুরু করে তারা। এদিকে খোকন ও স্বজনেরা ওই তরুণীর উধাও হওয়ার ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তিদের দ...
জামিন পেলেন আয়নাবাজি করা ভুয়া মেয়র

জামিন পেলেন আয়নাবাজি করা ভুয়া মেয়র

Default
অমিতাভ রেজা পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত ‘আয়নাবাজি’ চলচ্চিত্র পায় দারুণ জনপ্রিয়তা। ছবিতে দেখা যায়, চঞ্চল চৌধুরী অন্যের হয়ে জেল খাটেন। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই সত্যি সত্যি এ ঘটে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সেজে আদালতে জামিন নিতে এসে ধরা পড়েন মেয়রের আস্থাভাজন যুবলীগ কর্মী নূরে আলম মোল্লা। এবার জামিন পেলেন ‘আয়নাবাজি’ করা সেই ভুয়া মেয়র নূরে আলম মোল্লা। সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাফায়েত আহম্মেদ। মামলা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ৯ দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া যান।  তার বিদেশ যাও...
অফিসে নারীর নিরাপত্তা ও যৌন হয়রানি

অফিসে নারীর নিরাপত্তা ও যৌন হয়রানি

Cover Story, Health, Health and Lifestyle
সৈয়দ আখতারুজ্জামান প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিজ ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড কনসালট্যান্সি সব অফিস এক রকম নয়। অনেক অফিসে কাজের পরিবেশ, বিশেষ করে নারীকর্মীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। সময়ের সঙ্গে সঙ্গে এ পরিস্থিতি আরো সহায়ক হয়ে উঠছে। পাশাপাশি এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে নারীকর্মীদের নিরাপত্তা আরো জোরদার করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের কাজের সংস্কৃতি আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদিচ্ছা এই নিরাপত্তা ব্যূহ তৈরি করতে ভূমিকা রাখে। এই নিরাপত্তা বলতে যেকোনো ধরনের নিরাপত্তাকেই বোঝানো হচ্ছে। চাকরির নিরাপত্তা, যোগ্যতার যথাযথ মূল্যায়নের নিরাপত্তা, মর্যাদাপ্রাপ্তির নিরাপত্তা, সমান পরিশ্রম ও মেধা ব্যয় করে সমান বেতন-ভাতা প্রাপ্তির নিরাপত্তা; সঙ্গে শারীরিক আর মানসিক নিরাপত্তা তো আছেই। হয়রানির রকম আর প্রভেদের তো শেষ নেই। রইল কিছু পরামর্শ : নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় এক. নিরাপত্তা...
লিফট‌ দেওয়ার অছিলায় গাড়িতে তুলে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে গেল সহকর্মীরা!

লিফট‌ দেওয়ার অছিলায় গাড়িতে তুলে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে গেল সহকর্মীরা!

Cover Story
অফিস থেকে ফেরার পথে সাহায্য করার অছিলায় সহকর্মীকে ধর্ষণ করলেন দুই যুবক। পরে হুঁশ ফিরলে অভিযুক্ত দুই সহকর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দুই যুবকের নাম বিরজু এবং বিনোদ কুমার। নির্যাতিতার সঙ্গে এরা দু’জনও দিল্লির দ্বারকার একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন। শনিবার অফিস থেকে ফেরার সময় তরুণীকে এরাই লিফট‌্ দিতে চান। পরিচিত হওয়ার তাতে রাজি হয়ে যান তরুণী।  কিন্তু সেই পরিচিত যুবকরাই যে তাঁর সঙ্গে এমন কাজ করবেন তা কল্পনাতেও আনতে পারেননি তিনি। পুলিশের কাছে অভিযোগে তরুণী জানিয়েছেন। ওই রাতে ফেরার পথে কোল্ডড্রিঙ্ক কিনে খেতে দিয়েছিলেন তাঁরা। সেটা খাওয়ার পর তরুণী আচ্ছন্ন হয়ে পড়েন। তার পর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে বসন্ত কুঞ্চে একটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখেন। বুঝতে...
ডায়াবেটিস থেকে অন্য অসুখ

ডায়াবেটিস থেকে অন্য অসুখ

Cover Story, Health and Lifestyle
এমন একটি অসুখ, যাতে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ তিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ডায়াবেটিসজনিত জটিলতা থেকে মুক্ত থাকতে হলে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ছাড়া রক্তচাপ ও রক্তে কোলেস্টেরলের মাত্রাও স্বাভাবিক থাকতে হবে। বিশ্বজুড়ে অসুখ-বিসুখে মৃত্যুর সপ্তম বড় কারণ ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত হলে সাধারণ সর্দি-কাশির মতো রোগও বেশি হয়। যা থেকে প্রাণঘাতী নিউমোনিয়া হতে পারে। বছরে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে নিউমোনিয়া হয়ে মারা যায় প্রায় ৩০ হাজার মানুষ। ধূমপান করলে ডায়াবেটিসজনিত জটিলতা বাড়ে। রক্তনালির গাত্র মোটা হয়ে নালি সরু হয়ে যায়। রক্তচাপ বাড়ে। অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সরবরাহ কমে যায়। ডায়াবেটিস থাকলে অঙ্গহানির ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর ৮৬ হাজার লোকের পা কেটে ফেলতে হয় ডায়াবেটিসজনিত জটিলতায়। বিশ্বজুড়ে প্রায় ১০ ভাগ মানুষ জীবদ্দশায় কোনো না কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হন। বাংলাদেশে এ হ...
চাকরির সফল সাক্ষাৎকারের টিপস : সাক্ষাৎকারের সাত-সতেরো

চাকরির সফল সাক্ষাৎকারের টিপস : সাক্ষাৎকারের সাত-সতেরো

Cover Story, Health and Lifestyle
নিজেরা সফলভাবেই উতরে গেছেন সাক্ষাৎকার পর্ব। কিন্তু ভোলেননি ভাইভা বোর্ডে প্রশ্নকর্তাদের সাক্ষাৎকারের  মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। কিঙ্কর আহ্সানকে তা-ই শুনিয়েছেন সাত খাতের সাত তরুণ পেশাজীবী মানস পাল গ্রুপ প্ল্যানিং ডিরেক্টর ইস্টারস্পিড ‘মনে করো, তুমি একটি বড় মাছ। বাস করার জন্য তোমাকে ছোট পুকুর ও সাগর থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। পুকুরে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অন্যদিকে প্রতিযোগীর কারণে সাগরে টিকে থাকা মুশকিল। কী করবে? অপশন বেছে নেওয়ার পেছনের কারণও বলতে হবে।’ এমন অনেক সৃজনশীল এবং মজার প্রশ্নের মুখোমুখি হয়েছি। বিজ্ঞাপনী সংস্থায় চাকরির পাওয়ার একটা বড় শর্ত হলো সৃজনশীল হতে হবে। প্রশ্ন ছিল মার্কেটিংয়ের বিষয়েও। দেশের বিজ্ঞাপনের বর্তমান অবস্থা, বাইরের দেশের বিজ্ঞাপন নিয়েও জানতে চাওয়া হয়েছে। জানতে চেয়েছে পণ্যের প্রচারণার কৌশলটা কেমন হওয়া উচিত। উত্তর করেছি প্রশ্নকর্তাদের চোখের দিকে তাকিয়ে...
আইশ্যাডো টিপস : দিন আর রাতে

আইশ্যাডো টিপস : দিন আর রাতে

Health and Lifestyle
নীল, বেগুনি, সবুজ, লাল সব রঙেরই আইশ্যাডো রাত ও দিনে ব্যবহার করা যাবে। তবে দিনে হালকাভাবে লাগান। অথবা ম্যাট শ্যাডো ব্যবহার করুন। রাতের অনুষ্ঠানে একটু গ্লসি শেড ব্যবহার করতে পারেন। এতে শ্যাডোর সঙ্গে গ্লিটারের ব্যবহারে বেশ একটা জমকালো ভাব আসবে। দিনে সাজে চোখের নিচে দু-তিনটি রঙের ব্যবহার করুন। আর ওপরে পর পর তিনটি রং। রং বাছাই করার েেত্র খুব একটা মনোযোগ না দিলেও হবে। পোশাকের সঙ্গেও যে রং মিলতে হবে, তাও না। দু-তিন এমনকি চার-পাঁচটা রংও লাগাতে পারেন। চোখের লেয়ারে এ সাজ টিনএজদের জন্য বেশ মানানসই। টিনএজরা সাজবে স্বাধীনভাবে, কোনো ভাবনা ছাড়াই। দিন বা রাতে ইচ্ছামতো রং ব্যবহার করা যাবে। প্রয়োজন নেই লাইনার চোখের এ সাজে লাইনার ব্যবহারের প্রয়োজন নেই। তার বদলে কালো শেড ব্যবহার করুন। যদি দিতেই চান, তবে লাইনার দিয়ে তার সঙ্গে গাঢ় কোনো শেড ব্লেন্ড করে দিন। আর একটি বিষয় হচ্ছে লাইনার দিয়ে চোখের কোনা টানা হয় ...
ননস্টিক বাসনের যত্ন-আত্তি

ননস্টিক বাসনের যত্ন-আত্তি

Cover Story, Health and Lifestyle
শখের ননস্টিকের বাসন নষ্ট হয়ে যাচ্ছে। জেনে নিন ননস্টিক ওয়্যার ভালো রাখার খুঁটিনাটি। চুলা থেকে নামিয়েই গরম ননস্টিকের বাসন সাবান পানিতে ফেলবেন না। বাসনের কোটিংয়ে চিড় ধরে যাবে। ননস্টিকের বাসন ঠাণ্ডা হলে তবেই পরিষ্কার করুন। কোটিংয়ে চিড় ধরে গেলে রান্নার সময় সমানভাবে হিট ডিস্ট্রিবিউশন হবে না। খসখসে স্টিল বা মেটালের স্ক্রাবার দিয়ে বাসন পরিষ্কার করবেন না। পরিষ্কার করতে প্লাস্টিকের জালি বা নরম স্পঞ্জ ব্যবহার করুন। ননস্টিক কুকওয়্যার পরিষ্কারের আগে কিছুণ পানিতে ভিজিয়ে রাখুন। জমে থাকা খাবারের কণা নরম হলে কুসুম গরম পানিতে মাইল্ড সোপ নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। তাহলে ননস্টিকের বাসন পরিষ্কারের পর অতিরিক্ত তেলতেলে ভাব থাকবে না। ননস্টিকের বাসন ধোয়ার পর পুরো শুকিয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে তুলে রাখুন। ডিম, মাছ বা প্যানকেক তৈরির সময় কাঠ, প্লাস্টিক বা সিলিকনের হাতা বা চামচ ব্যবহার করুন। স্টি...
গরমে স্পাইক চুল

গরমে স্পাইক চুল

Health and Lifestyle
ছেলেদের চুল ছোট করে কাটাই ভালো এই সময়ে। ছোট চুলের কাটের মধ্যে এবার ঈদে বেশ চলছে স্পাইক কাট। এই কাট তরুণদের কাছে খুব জনপ্রিয়। এই হেয়ারস্টাইলটি অনেক বেশি ক্যাজুয়াল। জেনে নিন এ স্টাইলের সব দিক। এ স্টাইলে মাথার সামনের চুলগুলো ক্রমেই ছোট থেকে বড় হয়ে স্পাইক হয়। প্রায় সব সময় সব ধরনের পরিবেশের সঙ্গে চলনসই হলো স্পাইক। স্পাইকের অনেক রকমফের আছে। তবে চুল ছোট রেখে স্পাইক স্টাইল করার চলটাই বেশি দেখা যাচ্ছে। এই স্টাইলিংয়ে চুল সামনে-পেছনে যেভাবে খুশি রেখে একটু খাড়া করে দেওয়া হয়। আবার পেছনের চুলগুলো হালকা একটু খাড়া করে স্পাইকে নতুনত্ব আনার চেষ্টা করেন কেউ কেউ। একেবারে কোঁকড়ানো চুলের েেত্র স্পাইক করতে হলে অবশ্যই হেয়ার জেলের সাহায্য নিতে হবে। স্পাইকের আরেকটা ধরন আছে, যেটায় দুই পাশের চুল কিছুটা বসিয়ে দিয়ে মাঝের চুলকে এলোমেলো করে দাঁড় করিয়ে দেওয়া হয়। সব কিছু মিলিয়ে এবার ঈদে স্পাইকেরই রাজত্ব। বো-ড্রাই এবং হো...
টিন টিপস : নিজে বানাও মুখোশ

টিন টিপস : নিজে বানাও মুখোশ

Teen
ইস্! বললেই হলো। মুখোশ আবার বানানো যায় নাকি? এই ভেবে ঠোঁট উল্টানোর আগে একবার ভাবো, যে মুখোশগুলো তুমি দেখো বা কিনে আনো সেগুলো কেউ না কেউ তো বানায়। তবে তুমি কেন পারবে না? চলো, তাহলে বাঘের মুখোশ বানাই। তবে এ মুখোশ পরে বাঘ শিকারে না যাওÑবাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে তো যেতে পারো। প্রথমে একটি শক্ত কাগজে বাঘের মুখ এঁকে রং করে নাও। তারপর বাঘের মুখের আকারটি কাঁচি দিয়ে কাটো। চোখের জায়গাটি ছিদ্র করে ফেলো। নাকের জায়গায় লাল রঙের কাগজ বা তুলা গোল করে আটকে দাও গাম দিয়ে। বাদামি কাগজ কেটে মাথার ওপর আটকাও। গালের দুই পাশেও তিনটি করে বাদামি কাগজ আটকে দাও। মুখের জায়গায় মুখাকৃতির লাল কাগজ কেটে গাম দিয়ে আটকাও। চিকন আর লম্বা করে স্ট্র কেটে গোঁফ বানিয়ে বসাও নাকের নিচে। এবার দুই পাশের কানে গাম দিয়ে উল বা তুলা আটকে দাও। গালের দুই পাশে দুটি ছিদ্র করে চিকন ইলাস্টিক গিট্টু দিয়ে আটকাও। ব্যস, হয়ে গেল তোমার নিজের হা...
চিড়িয়াখানায় একদিন

চিড়িয়াখানায় একদিন

Travel Destinations
অনেক দিন পর আবার এলাম ঢাকা চিড়িয়াখানায়। সেই ছোটবেলার মতো এখনো চিড়িয়াখানা আমার ভারি পছন্দ। আজ ছুটির দিন হলেও ভেতরটা দেখলাম বেশ ফাঁকা। ভালোই হলো, বেশ মজা করে দেখা যাবে। একটু এগোতেই চলে এলাম বানরের খাঁচার সামনে। এখানে বানরের দলের যা কাজ তা অর্থাৎ বাঁদরামিতে ব্যস্ত তারা। একটা মহানন্দে তাড়া করছে আরেকটাকে। একটা আবার এক সঙ্গীর মাথা থেকে উকুন আনছে মহা উৎসাহে। বানরদের খুব বেশি সময় দেওয়া গেল না। এখনো যে চিড়িয়াখানার অনেক চিড়িয়ার সঙ্গেই দেখা করা বাকি। বাংলাদেশে আরো বেশ কয়েকটি চিড়িয়াখানা থাকলেও সবচেয়ে বড় এই ঢাকা চিড়িয়াখানাটাই। চিড়িয়াখানায় যেতে হলে তোমাকে যেতে হবে মিরপুর। সেখানেই যে এর অবস্থান। কবে এই চিড়িয়াখানার জš§ জানো? সেই ১৯৭৪ সালে। ১৮৬ একর জায়গার ওপর দাঁড়িয়ে আছে বিশাল এই প্রাণিশালা। এরই মধ্যে দেখা হয়ে গেছে চিত্রা হরিণ আর সম্বরের সঙ্গে। এদের অবশ্য কোনো খাঁচায় রাখা হয়নি, রাখা হয়েছে বেশ বড় একটি ঘেরে...
নাচ-গানের পেঙ্গুইন

নাচ-গানের পেঙ্গুইন

Entertainment
মাম্বলকে মনে আছে? সেই নীল চোখের পেঙ্গুইনটা? গান গাইতে পারত না বলে যাকে বের করে দেওয়া হয়েছিল দল থেকে। পরে যার নাচের কারণেই রা পেয়েছিল এলাকার সব পেঙ্গুইন, সেই মাম্বল আবারও ফিরে এসেছে। এবারও সে একা নয়, এবারও তার সঙ্গী গ্লোরিয়া, বন্ধু রামন ও লাভলেস। হ্যাঁ, পেঙ্গুইনদের মজার সেই অভিযান নিয়ে কার্টুন ‘হ্যাপি ফিট’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছে, নাম ‘হ্যাপি ফিট টু’। এ পর্বে সেই মাম্বল কিন্তু এখন অনেক বড় আর সাহসী এক নেতা। তার মতো যেসব পেঙ্গুইন নাচতে পছন্দ করে, তাদের নিয়ে সে তৈরি করেছে ‘এম্পেরর’ নামের এক নতুন বাসস্থান। এখানে সব পেঙ্গুইন নাচতে খুব পছন্দ করে। তারা সবাই দল বেঁধে নাচে। কিন্তু মাম্বল ও গ্লোরিয়ার ছেলে এরিকই নাচতে পারে না। দলের সবার সঙ্গে নাচতে গিয়ে সে ব্যর্থ হয় বারবার। নাচতে না পারার দুঃখে এরিক দুই বন্ধু বোডিকা ও অ্যাডিকাকে নিয়ে গায়ক পেঙ্গুইনদের ‘অ্যাডেলি’ এলাকায় চলে যায়। কিন্তু মাম্বল এসে...