ইসলামে নারীর অধিকার ও মর্যাদা
নারী ও পুরুষের যৌথ উদ্যোগেই স্থাপিত হয়েছে মানব সমাজের ভিত্তি। সমাজ গঠনে এ দুটি অংশই একটি অপরটির অনিবার্য পরিপূরক। শুধু পুরুষকে দিয়ে যেমন কোনো মানবীয় সমাজের কল্পনা করা যায় না, ঠিক তেমনি শুধু নারীকে দিয়েও পরিকল্পনা গ্রহণ করা যায় না কোনো মানবীয় সমাজের। নারী ও পুরুষের মিলনের মাধ্যমেই গঠিত হয় সমাজ জীবনের ভিত্তি। সেই সাথে এ কথাটিও সত্য যে, মানব সমাজে উভয়ের পারস্পরিক সম্পর্ক যতক্ষণ না সঠিক ভিত্তির উপর স্থাপিত হবে এবং পরস্পরের সঠিক মর্যাদা ও অধিকার তারা প্রাপ্ত হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ ব্যবস্থাই দুনিয়ার বুকে সুন্দর ও কল্যাণকর রূপে গড়ে উঠতে পারে না।
বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ার দিকে তাকালে দেখা যায়, প্রতিদিনই কোথাও না কোথাও অহরহ ঘটে চলেছে নারী প্রতি অমানুষিক নির্যাতন। অথচ ইসলাম নারীকে দিয়েছে যথাযথ মর্যাদা ও সম্মান। মা, স্ত্রী, বোন ও কন্যার পরিচয়ে সংরক্ষণ করেছে সব অধিকার। ইসলামে নারী নির্যাতন অত্য...













