abc, Author at Mati News - Page 439 of 464
Saturday, June 20

Author: abc

টিনএজার টিপস : নষ্ট হয়ে যাওয়া মেকআপ , ব্যবহার করতে পারবে আবার!

টিনএজার টিপস : নষ্ট হয়ে যাওয়া মেকআপ , ব্যবহার করতে পারবে আবার!

Cover Story, Teen
সাধের দামি ব্র্যান্ডের লিপস্টিকটা হঠাৎ ভেঙে গেল তো মাঝখান থেকে? বা, প্রিয় শেডের কমপ্যাক্টটা একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে? স্বাভাবিকভাবেই, খুব দুঃখ হয়েছে তোমার! আসলে যতই ভাল আর দামি মেকআপ কেনো, অনেকসময়ই সেগুলো কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তারপর ওগুলো ফেলে দিতে কেমন গায়ে লাগে বলো তো? মেকআপ আবার করে ব্যবহার করার কিছু সহজ টিপ্‌স ।   মাস্কারা মেয়াদ ফুরোনোর আগেই অনেকসময় মাস্কারা জমে ঘন হয়ে যায় বা ডেলা পাকিয়ে যায়। তার একটা কারণ, আমরা বারবার মাস্কারার ব্রাশ টিউব থেকে বার করি আর ঢোকাই। এই ব্যাপারটা অনেকটা পাম্পের মতো কাজ করে। পাম্পের সঙ্গে প্রতিবার বেশ খানিকটা করে বাতাসও টিউবে ঢুকে পড়ে আর মাস্কারা ঘন হতে থাকে। তাই বারবার অ্যাপ্লিকেটরটা টিউবে ঢুকিয়ো না। একবার বার করে, মুখে লাগিয়ে, টিউবে ঢুকিয়ে সেটা বন্ধ করে দাও। যদি তাও মাস্কারা ঘন হয়ে যায়, তাহলে কয়েকফোঁটা আই ড্রপ বা পাতলা নুনজল টিউবে দ...
মেঝেতে মায়ের দেহ, ফ্যানে ঝুলছে বাবা, ঘরে অঝোরে কেঁদে চলেছে শিশু

মেঝেতে মায়ের দেহ, ফ্যানে ঝুলছে বাবা, ঘরে অঝোরে কেঁদে চলেছে শিশু

Cover Story
ঘরের দরজা বন্ধ। সাড়ে ১০টা বেজে গিয়েছে। ভেতর থেকে ভেসে আসছে সাড়ে তিন বছরের শিশুপুত্রের টানা কান্নার আওয়াজ। পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয়। কারণ ওই বাড়ির বাসিন্দা দম্পতির নিজেদের মধ্যে সম্পর্ক ভাল নয়, তা এলাকার সবাই জানতেন। তাই সন্দেহ নিয়েই তাঁরা ছুটে যান। বার বার কলিং বেল বাজালেও কোনও সাড়া পাননি কেউ। কেবলই শিশুর কান্নার আওয়াজ। বাইরে থেকে ওই শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তাঁরা। শিশুটি ভিতর থেকে আধো আধো কথায় বলে, ‘‘মা-বাবা কথা বলছে না।’’ শুক্রবার সকালে আর দেরি করেননি বরাহনগর নিরঞ্জন সেন নগরের বাসিন্দা সুদীপ দেব এবং সঙ্গীতা দেবের প্রতিবেশীরা। তাঁরাই উদ্যোগ নিয়ে দরজা ভাঙেন। খবর দেওয়া হয় থানায়। দরজা ভাঙতেই তাঁরা যা দেখেন সেটার জন্য আদৌ কেউ প্রস্তুত ছিলেন না।  অনলাইনে ঘরে বসে আয় করতে এখানে ক্লিক করুন। ব্রাউজারটি ইন্সটল করুন।   ঘরের মধ্যে তখন মেঝেতে শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে...
প্রবাস : শেকড়ে ফেরা যখন কেবলই কাঁদায়

প্রবাস : শেকড়ে ফেরা যখন কেবলই কাঁদায়

Default
বাবাকে কথা দিয়েছিলাম, তিনি বেঁচে না থাকলেও আমি এ বাড়িতে আসব। হাজারো ব্যস্ততা পেছনে ঠেলে হলেও আসব। গিয়েছি। কিন্তু আগের মতো উচ্ছ্বাস নেই, আনন্দ নেই। পুরোটা পথ অনুভূতিহীন এক প্রাণ নিয়ে গিয়েছি যদিও, রাতে ঘুমোতে গিয়ে আবিষ্কার করি, আসলে বাবার বাড়ি, বাবার বাড়িই। যেখানে গেলে কোনো দায়িত্ব কিংবা ভাবনা থাকে না। কেমন যেন এক শান্তি শান্তি ভাব লেগে থাকে মন, প্রাণ ও শরীরে। নিশ্চিন্ত এক জীবন। বাবা-মার শূন্যতা ছিল যদিও, কিন্তু সেখানকার প্রতিটি ইট-পাথর, আসবাবপত্রে বাবা-মার ছোঁয়াতো লেগে আছে। গ্রামে দাদার বাড়ি গিয়ে মনটা বিষণ্ন হলো কিঞ্চিৎ। আমাদের ছোটবেলায় সেই আশির দশকের শুরুর দিকে শখ করে একতলা বাড়িটি নির্মাণ করেছিলেন বাবা। অথচ অযত্নে, অবহেলায় সবকিছু কেমন ভগ্নপ্রায়! বাড়ির পেছনে বিশাল বাগান। নারকেল, সুপারি ও আমসহ কতরকম গাছ সেখানে! নিজ হাতে কত যত্ন করেই না লাগিয়েছিলেন। গাছগুলো একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছ...
বলিউডের সমকামী তারকারা

বলিউডের সমকামী তারকারা

Entertainment
প্রতিটি মেঘে খুঁজে নিতে হবে রামধনু', আজ এভাবেই সমকামকে সম্মানিত করেছেন ভারতের প্রধান বিচারপতি। এক ঐতিহাসিক রায়ে গতকাল থেকে ভারতে আইন সম্মত হয়েছে সমকাম। এ যেন এক নতুন ভারতের সূচনা। এই রায়ে স্বভাবতই খুশি এই লড়াইয়ের অংশিদাররা। বলিউডেও বিভিন্ন তারকা বিভিন্ন সময়ে বিতর্কে এসেছেন। জানা যায়, সমকাম নিয়েও অনেকেই বিতর্কে জড়িয়েছেন নানা সময়ে। দেখে নেওয়া যাক কোন কোন বলিউড সেলেবকে নিয়ে এমন গুঞ্জন ছড়িয়েছে বলিউডে অলিতে গলিতে।  অনলাইনে ঘরে বসে আয় করতে এখানে ক্লিক করুন। ব্রাউজারটি ইন্সটল করুন।   করণ জোহর বলিউডে বিভিন্ন জায়গা থেকেই কানাঘুষো শোনা যায় যে পরিচালক করণ জোহর সমকামী। তাঁর সঙ্গে ডিজাইনার মণীষ মালহোত্রার বন্ধুত্ব নিয়েও একটা সময় বিস্তর জল ঘোলা হয়। যদিও সমকাম নিয়ে নিজো কোনও দিনই মুখ খোলেননি করণ। ববি ডার্লিং ববি ডার্লিংকে নিয়ে বলিউড বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে। পঙ্কজ শর্মা ওরফে ...
সালমান শাহ স্মরণে শাবনুর-মৌসুমী

সালমান শাহ স্মরণে শাবনুর-মৌসুমী

Entertainment
জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ২২তম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল বৃহস্পতিবার। কালজয়ী এই নায়কের মহাপ্রয়াণের এতগুলো বছর পার হওয়ার পর আজও বাংলা সিনেমাপ্রেমী দর্শক, ভক্তরা ক্ষণজন্মা এই অভিনেতাকে ঠিকই মনে রেখেছেন। একটিবারের জন্য ভুলে যাননি। সালমানের মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়েস্মৃতি চারণ করলেন চিত্রনায়িকা মৌসুমী ও শাবনুর। সালমানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শাবনুর বলেন, ‘নায়ক সালমান নেই এ কথা কেন জানি আজও বিশ্বাস হয় না। কোটি ভক্তের মতো নায়ক সালমানের স্মৃতি আমাকেও ক্ষত-বিক্ষত করে। তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার কাছে বেদনার পাহাড়। তার সঙ্গে ১৪টি ছবিতে অভিনয় করেছি। একসঙ্গে হেসেছি, কেঁদেছি। কিন্তু বাস্তবে যে তার জন্য আমাদের কাঁদতে হবে, সেটি কখনোই ভাবিনি। বাস্তবে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে প্রিয়নায়ক সালমান। যেখানেই থাকুক না কেন, মহান সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক। বাংলাদেশ চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতুর মত...
‘মাসুদ রানা’ বাছাই করবেন ফেরদৌস ও পূর্ণিমা

‘মাসুদ রানা’ বাছাই করবেন ফেরদৌস ও পূর্ণিমা

Cover Story, Entertainment
‘বছর দশেক আগে ইমপ্রেস টেলিফিল্ম থেকে পরিচালক (বিপণন) ইবনে হাসান খান আমাকে মাসুদ রানা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তখন নানা কারণে প্রজেক্টটি হয়নি। তবে এটা ঠিক, মাসুদ রানা চরিত্রটি খুবই লোভনীয়। নায়ক মাত্রই এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করবে। আমি এই চরিত্রে অভিনয় করতে পারিনি, কিন্তু এই আয়োজনের সঙ্গে যুক্ত আছি। আমি এবার মাসুদ রানা চরিত্রের জন্য একজনকে বাছাই করার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি।’ বললেন চিত্রনায়ক ফেরদৌস। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নতুন চলচ্চিত্র তৈরি করবে। ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করবেন? আগেই জানানো হয়েছে, একটি রিয়্যালিটি শোর মাধ্যমে ‘মাসুদ রানা’র জন্য একজনকে খুঁজে বের করা হবে। ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের এরই মধ্যে এই রিয়্যালিটি শোর আয়োজন করেছে চ্যানেল আই। আর বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করার কাজটি করবেন ব...
মার্সিডিজ গাড়ি কিনলেন কৃষক

মার্সিডিজ গাড়ি কিনলেন কৃষক

Agriculture Tips
বয়স তখন মাত্র আট বছর। এ সময় তিনি প্রথম মার্সিডিজ গাড়ি দেখেন। তখনই মার্সিডিজের প্রেমে পড়ে যান তিনি। মনে হয়, এমন একটি গাড়ি পেলে জীবনটা ধন্য হয়ে যেত। শুধু ইচ্ছা নয়, প্রতিজ্ঞাও করে বসলেন তিনি। প্রতিজ্ঞা করলেন, একদিন তিনি এই গাড়ি কিনবেনই কিনবেন। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। কিনেছেন একটি মার্সিডিজ গাড়ি। তবে এ স্বপ্ন পূরণ হতে সময় লেগেছে ৮০ বছর। বর্তমানে তার বয়স ৮৮ বছর। ওই ব্যক্তির নাম দেভারজন। পেশায় তিনি একজন কৃষক।চেন্নাইয়ে জার্মানির অটো কোম্পানির ডিলারশিপ নেটওয়ার্ক-ট্রান্স কার ইন্ডিয়া সম্প্রতি দেভারজনের একটি আবেগপূর্ণ ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে তিনি জানিয়েছেন, তিনি কিভাবে মার্সিডিজ কেনার স্বপ্ন দেখতেন এবং এ স্বপ্ন পূরণের জন্য তিনি কত পরিশ্রম করেছেন আর অসীম ধৈর্য ধারণ করেছেন। বয়স যখন মাত্র আট, তখন আমি একটি মার্সিডিজ দেখেছিলাম। আমি এই ব্র্যান্ডটির নাম জানতাম না, কিন্তু প্রতিজ্ঞা করলাম জীবনে...
লেবুর গুণাগুণ

লেবুর গুণাগুণ

Agriculture Tips
ভারতে দক্ষিন পূর্ব হিমালয়ের পাদদেশে লেবুর উৎপস্থিল, লেবু মুখরোচক উপাদেয় বলবর্ধক, লেবুর রস আচার ও শরবৎ তৈরী করা হয়। লেবুর তেল খাদ্য এবং প্রসাধনীতে ব্যপক ব্যাবহৃত হয়। এটি ভিটামিনে ভরপুর যেমন ভিটামিন ই₁,ই₂,ই₃,ই₅,ঋব, ক, তহ, কার্বহাইড্রেট ভ্যাট, প্রোটিন, ভিটামিন সি, রিবোফ্লোবিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ এতে কোন সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরল নেই, খুব কম মাত্রার ক্যালোরী আছে, লেবুর প্রধান আকর্ষন ভিটামিন সি। এই ভিটামিন সি একটি গুরুত্ব পূর্ন উপাদান যা আপনার শরীরকে সক্ষম রাখতে সাহায্য করে। লেবু খেলেই প্রায় ৮৮% ভিটামিন সি চাহিদা পুরন করা সম্ভব। প্রাকৃতিক প্রিজারভেটিভস সাইট্রিক এসিড শরীরকে বিভিন্ন রোগজীবানুর বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তোলে। পৃথিবীব্যাপী লেবুর কদর রয়েছে নানা রকম খাদ্য, শ্যাম্পু, সাবানসহ প্রসাধনী সামগ্রীতেও রয়েছে লেবুর কদর। লেবুর অনেক জাত...
মাছ চাষী থেকে হ্যাচারি মালিক

মাছ চাষী থেকে হ্যাচারি মালিক

Agriculture Tips
চাঁদপুরের হাজীগঞ্জের আলীগঞ্জে মাছ চাষী নেপাল চন্দ্র এক সময় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে মাছের রেণু ও পোনা উৎপাদন শুরু করেন তিনি। ৩০ বছর বিরতিহীন চেষ্টার পর নেপাল চন্দ্র এখন একজন সফল হ্যাচারি মালিক। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চাষীরা এই হ্যাচারিতে আসছেন রেণু পোনা কিনতে। এই হ্যাচারির কল্যাণে দুর হয়েছে মাছ চাষের পোনা সংকট।...
কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্ত্বভোগী কমাতে ‘ভিলেজ সুপার মার্কেট’

কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্ত্বভোগী কমাতে ‘ভিলেজ সুপার মার্কেট’

Agriculture Tips
কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা এবং কৃষকের মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক উন্নয়ন সংস্থা সলিডারিদাদ নেটওয়ার্ক। চ্যানেল আইয়ের কৃষিভিত্তিক অনুষ্ঠান সম্পর্কে জানতে এসে ওই সংস্থার নির্বাহী পরিচালক বলেছেন, কৃষক এবং ভোক্তাকে মধ্যস্বত্ত্বভোগীদের হাত থেকে রেহাই দিতে ভিলেজ সুপার মার্কেট চালু করছেন তারা। বিশ্বের একশ’র বেশি দেশে কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা সলিডারিদাদ নেটওয়ার্ক। বাংলাদেশে সংস্থাটির নেটওয়ার্কে যুক্ত আছেন এক লাখের বেশি কৃষক। কৃষি উৎপাদন, বাজার ব্যবস্থাপনা, ন্যায্যমূল্য, বিষমুক্ত খাবার এবং কৃষকের কল্যাণ নিয়ে কাজ করে তারা। নেদারল্যান্ডস সরকারের পৃষ্ঠপোষকতায় সংস্থাটি বাংলাদেশে তৃণমূলে উন্নতমানের বাজার প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে। ভবিষ্যতের কৃষি হবে অনেক বেশি প্রযুক্তিনির্ভর, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিকে এগিয়ে নিতে গণমাধ্যমে...
বাগানে চেয়ার

বাগানে চেয়ার

Health and Lifestyle
শেষ বিকেলে বাগানে বসে একটু সতেজ নিশ্বাস নেওয়া কিংবা অবসরে বন্ধুদের সঙ্গে জমাট আড্ডা প্রতিদিনের একঘেয়েমি জীবনে শান্তির পরশ বইয়ে দিতে পারে। এমন আয়োজনে বসার জন্য চাই সুন্দর একটি চেয়ার। বাহারি আকার, ডিজাইন ও নামে বর্তমানে পাওয়া যাচ্ছে বাগানে বসার নানা চেয়ার। বাগানে বসার জন্য তুলনামূলক দীর্ঘস্থায়ী এবং ওজনে হালকা কাঠের পাশাপাশি চাহিদা বাড়ছে প্লাস্টিকের চেয়ারের। বসুন্ধরা সিটি শপিং মলের বিপরীত পাশে হাতিলে গার্ডেন চেয়ার কিনতে এসেছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আবদুল মালেক আকন। তিনি জানান, দিনের বেশির ভাগ সময় বসেই কাটে। তাই আমারদায়ক একটি বসার চেয়ার কিনতে এসেছি। বাগানের চেয়ার বাগানে বসার চেয়ারগুলো গার্ডেন চেয়ার নামে পরিচিত। এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজার ও বিক্রয়কেন্দ্র ঘুরে জানা গেল, বর্তমানে বাগানে বসার জন্য বাজারে কাঠের চেয়ারের পাশাপাশি আরএফএল, পারটেক্স, ক্রোমা, বেঙ্...
রান্না ঘরে ঘাম নিয়ন্ত্রণের উপায়

রান্না ঘরে ঘাম নিয়ন্ত্রণের উপায়

Health and Lifestyle
রন্ধনবিদ শাহরিয়া আতিক সুমির পরামর্শ হলো, ‘রান্না শুরুর প্রথমেই চুলা জ্বালাবেন না। প্রথমে কাটাকুটির কাজ শেষ করে নিন। রান্নার আয়োজন সব শেষ করে চুলা জ্বালিয়ে রান্না শুরু করুন। রান্না করার সময় চুলার খুব কাছে না দাঁড়িয়ে কিছুটা দূরে অন্তত দেড় মিটার দূরে দাঁড়িয়ে রান্না করুন। শরীরে চুলার তাপ যত কম লাগবে ঘামও তত কম হবে। রান্নাঘরে এগজস্ট ফ্যান থাকা খুবই জরুরি। গরম কমাতে এগজস্ট ফ্যানের পাশাপাশি  ছোট একটি টেবিল ফ্যান উল্টো করে রান্নাঘরের দরজা বা জানালার কাছে রাখুন। টেবিল ফ্যান রান্নাঘরের গরম বাতাস টেনে বাইরে বের করে দেবে। রান্নার ফাঁকে ফাঁকে টেবিল ফ্যানের সামনে বিশ্রামও নেওয়া যাবে।’ রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানালেন,  ‘রান্নার সময় ঢিলেঢালা সুতির পোশাক পরার পরামর্শ দেব। রান্না শুরুর আগে কপালে একটা সুতির রুমাল ব্যান্ডেনার মতো বাঁধলে ঘাম তুলনামূলক কম হবে। পুদিনা-লেবুর শরবত, তাজা ফলের জুস বা আইস টি বান...
হোঁচট খেয়ে নতুন পথে

হোঁচট খেয়ে নতুন পথে

Default
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কখনো কখনো শিক্ষার্থীদের পছন্দ, মা-বাবার চাওয়া—কোনোটাই পূরণ হয় না। ঠিকানা হয় অন্য কোথাও, অন্য কোনো শিক্ষাঙ্গনে। তাই বলে স্বপ্নভঙ্গ কি নতুন স্বপ্নের পথও খুলে দেয় না? পড়ুন তিন তরুণের গল্প, যাঁরা হোঁচট খেয়ে পেয়েছেন নতুন পথের দিশা মা আর আফসোস করেন না আনিকা সাইয়ারা, সাবেক শিক্ষার্থী, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে আমার ইচ্ছের কথাটা কখনো বলার সুযোগ পাইনি। মা-বাবার স্বপ্ন আমি মেডিকেলে পড়ব, তাঁদের স্বপ্নই অনুসরণ করেছি। কিন্তু আমার ইচ্ছে ছিল বাবার মতো প্রকৌশলী হব। ভাগ্যক্রমে আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছি, সে বছর মেডিকেলের পরীক্ষা নিয়ে কী যেন একটা জটিলতা তৈরি হলো। পরীক্ষা পিছিয়ে গেল। আমিও আমার ইচ্ছের কথা বলার সুযোগ পেলাম। বাবা রাজি হলেন। তখন আর বুয়েটের প্রস্তুতি নেওয়ার সময় নেই, ভর্তি হলাম আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কম...
তালাক কার্যকরের আগে

তালাক কার্যকরের আগে

Default
কোনো কারণে স্বামী বা স্ত্রী তালাক দিতে চাইলে এর আগে কিছু প্রস্তুতি নিতে হয়। এর মধ্যে কিছু আইনগত বাধ্যবাধকতাও রয়েছে। স্বাভাবিকভাবে অনাকাঙ্ক্ষিত হলেও স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক হতে পারে নানা কারণে, নানা বাস্তবতায়। যে কারণেই হোক না কেন তালাকের সিদ্ধান্ত নেওয়ার পর এবং তালাক কার্যকরের আগে কিছু নিয়ম মানতে হয়। বিশেষ করে তালাকের নোটিশ পাঠানোর বেলায় কিছু বাধ্যবাধকতা রয়েছে। এসব নিয়ম যথাযথ না মানলে তালাক কার্যকরে জটিলতা সৃষ্টি হবে। স্ত্রীর ক্ষমতা আছে তো? কোনো মুসলিম স্ত্রী যদি স্বামীকে তালাক দিতে চান তাহলে প্রথমেই দেখতে হবে তালাক দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে কি না। কাবিননামার ১৮ নম্বর কলামে যদি তালাক প্রদানের ক্ষমতা দেওয়া থাকে, সে ক্ষেত্রে সরাসরি তালাক প্রদান করতে পারবেন। যদি এ ক্ষমতা স্ত্রীকে দেওয়া না থাকে, তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে তালাকের ডিক্রি নিতে হবে। নোটিশ দেওয়ার পদ্ধতি আ...
বুসান চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

বুসান চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

Cover Story, Entertainment
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর শুরু হচ্ছে আগামী ৪ অক্টোবর। এবারের এই উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ইতি, তোমারই ঢাকা। যার ইংরেজি নামকরণ করা হয়েছে সিনসিয়ারলি ইয়োরস, ঢাকা। ছবিটি বুসান চলচ্চিত্র উৎসবের ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হবে। ছবিটির নির্বাহী প্রযোজক নির্মাতা আবু শাহেদ ইমন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এত বড় একটা উৎসবে যাচ্ছে আমাদের তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রটি; আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোট ১১ জন তরুণ পরিচালক। তাঁরা হলেন আব্দুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী। ছবিটির মহর...