এসএমএস করে জেনে নিন, কবে পাবেন স্মার্টকার্ড
দেশে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড আকারে দেওয়া শুরু করেছে সরকার। ইতিমধ্যেই অনেকে নিজেদের কার্ড বুঝে পেয়েছেন।
কিন্তু এখনো যারা পাননি তারা নিজেই জেনে নিতে পারেন কবে হাতে পাবেন আপনার স্মার্টকার্ডটি। মোবাইলে এসএমএস পাঠিয়ে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানতে পারবেন এ তথ্য।
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে sc স্পেস nid স্পেস ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাঁদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাঁরা প্রথমে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর তা যেকোনো মোবাইল অপারেটর থেকে ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ডের তথ্য।
তবে যাঁরা এখনো এনআইডি পাননি, তাঁরা প্রথমে sc লিখে স্পেস দেবেন। এরপর f লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে d লিখে yyyy-mm-dd ফরম্যাটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে...












