মানসিক চাপ কমাবে গান, জানতে চান কিভাবে ?
মানসিক চাপ কমাবে গান, জানতে চান কিভাবে ?
সম্প্রতি একটি গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত গান শুনে তাদের থেকে দূরে থাকে ডিপ্রেশনের মতো রোগ। প্রায় ৪২১ জনের উপর করে একটি গবেষণা চলাকালীন বিশেষজ্ঞরা লক্ষ করেছিলেন, চিরাচরিত পদ্ধতিকে কাজে লাগিয়ে যতটা দ্রুত ডিপ্রেশনকে কমিয়ে আনা সম্ভব, তার থেকে অনেক তাড়াতাড়ি সম্ভব মিউজিক থেরাপির সাহায্যে। সহজ কথায় মন খারাপের কালো মেঘের চাদর সরাতে গানের যে কোনও বিকল্প নেই, সে কথা মেনে নিয়েছেন গবেষকরা।
মানসিক চাপ ও যন্ত্রণা কমায় গান
১. স্ট্রেস কমে:
একাধিক গবেষণায় দেখা গেছে স্ট্রেস বাড়তে বাড়তে যদি একবার তা ক্রণিক স্টেজে পৌঁছে যায়, তাহলেই বিপদ! সেক্ষেত্রে মানসিক চাপের কারণে শরীরে এসে বাসা বাঁধতে শুরু করে নানা রোগ। ফলে জীবন ধীরে ধীরে দুর্বিসহ হয়ে ওঠে। তাই তো স্ট্রেসকে দূরে রাখা সবার উচিত। আর এই কাজটি করতে গান শোনার অভ্যাসের কোনো বিকল্প নেই। আসলে মান...














