কণকণে শীতে শ্যুটিং নিয়ে যা বললেন তারকারা
শীতেও সমানতালে শ্যুটিং চালিয়ে যেতে হয় তারকাদের। এ নিয়ে কারো আছে বিস্তর অভিযোগ, কারো কাছে ব্যাপারই না।
আবুল হায়াত
ঢাকায় তো তেমন শীত লাগে না। ঢাকার বাইরে শীতটা যেমন আগে পড়ে, তেমনি তীব্রতাও বেশি। আমার পরিচালনায় ‘তিন পাগলে হলো মেলা’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে একটা দৃশ্যের জন্য আগুন, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেমকে পানিতে নামতে হবে। ওরা কিছুতেই নামবে না। আমাকে মুখের ওপর ‘না’ও করতে পারে না। তোয়ালেসহ যাবতীয় সামগ্রী দেওয়া হলো। তবু ওদের ভয় কাটে না। পানির কাছে যায়, আবার ফিরে আসে। যেন পুলসিরাত পার হতে হবে! শেষমেশ দৃশ্যটা বাদই দিতে হয়েছে। আসলে শীতকে সব বয়সের মানুষই কম-বেশি সমীহ করে। ঢাকার বাইরে শীতের অনেক দিনেই দেরি করে সূর্য ওঠে, আবার সূর্য অস্তও যায় আগে। এ কারণে দিনের দৃশ্যগুলোর হিসাব মেলানো কষ্টকর। কয়েক বছর আগে একবার আনিসুর রহমান মিলনকে নিয়ে শুটিং করছিলাম পুবাইলে। প্রথম দৃশ্যে পুকরে ডুব দিতে হবে। মি...














