ফেনীতে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করলো জাতীয় রোগী কল্যাণ সোসাইটি
বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আজ শনিবার ১২ নভেম্বর সকালে, বাংলাদেশের সকল মানুষের সুচিকিৎসা বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যান সোসাইটির ফেনী জেলা শাখার পক্ষ থেকে জেলা কার্যালয়ে আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি সংগঠনের উপদেষ্টা ডা. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ডা.মুহাম্মাদ মোতাহের হোসাইন, বিশিষ্ট সমাজসেবক পারভেজ মাহমুদ সুমন।জেলা শাখার সদস্য মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূঞার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব মুহাম্মাদ আবদুল মান্নান, চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসাইন সুমন সহ জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সারা ...













