China Archives - Page 21 of 45 - Mati News
Friday, May 22

China

২০২৬ সালে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির অগ্রগতিতে সচেষ্ট চীন

২০২৬ সালে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির অগ্রগতিতে সচেষ্ট চীন

China
মার্চ ৫: আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে চতুর্দশ এনপিসির চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। এ বছরের সরকারি কার্যবিবরণী উপস্থাপন করতে গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং জানান, ২০২৬ সালে চীন উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তি স্বনির্ভরতা দ্রুত বাড়াবে। সেইসঙ্গে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি ত্বরান্বিত করবে এবং বিজ্ঞান ও শিল্প খাতের উদ্ভাবনের গভীর সমন্বয় বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নে কৌশলগত অগ্রাধিকার অঞ্চলগুলোতে পরিকল্পনা জোরদার করা হবে এবং আরও বেশি উদ্ভাবনী সাফল্য অর্জনের চেষ্টা করা হবে। মৌলিক গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে এবং দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সহায়তা দেওয়া হবে। কার্যবিবরণীতে লি ছিয়াং আরও জানান, বেইজিং, শাংহাই ও কুয়াংতং-হংকং-ম্যাকাও এলাকায় আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে বিশ্বমানের উদ্ভাব...
চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এজেন্ডা

চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এজেন্ডা

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় আইনসভা (এনপিসি)-এর ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের প্রস্তুতিমূলক বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অধিবেশনের জন্য যে এজেন্ডাগুলো গৃহীত হয়েছে— –সরকারের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করা; –২০২৬-২০৩০ সময়কালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা পরীক্ষা করা; – ২০২৫ সালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের খসড়া পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিবেদন পরীক্ষা করা; – ২০২৫ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের খসড়া পরীক্ষা করা; – এনপিসি স্থায়ী কমিটির উত্থাপিত পরিবেশবিষয়ক কোডের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা; – জাতিগত ঐক্য ও অগ্রগতি আইনের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা...
‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) সদস্যদের তৃণমূল পর্যায়ের কার্যক্রম স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সিপিপিসিসি মুখপাত্র লিউ চিয়েই। চীনের শীর্ষ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরুর একদিন আগে সিপিপিসিসি’র ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের মুখপাত্র লিউ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালে কর্মসূচি চালুর পর থেকে চীনজুড়ে ১৫ হাজারেরও বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বছরই বাস্তবায়িত হয়েছে ৬ হাজারের বেশি কার্যক্রম, যা স্থানীয় সমস্যা সমাধান এবং জনগণের বাস্তব চাহিদা পূরণে সহায়তা করেছে। লিউ বলেন, সিপিপিসিসি সদস্যরা কৃষিজমি, পশুপালন এলাকা, খনি ও কারখানায় গিয়ে কৃষি-প্রযুক্তি প্রশিক্ষণ, মরুকরণ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এবং বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কাজ করেছেন। পাশাপাশি মালভূমি ও সীমা...
বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে একটি আধুনিক বর্জ্য-দহন বিদ্যুৎকেন্দ্র এখন আবর্জনাকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রীতে রূপান্তর করছে। সবুজ উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। লোংকাং এনার্জি ইকো-পার্কে প্রতিদিন প্রক্রিয়াজাত হচ্ছে ৫ হাজার টন গৃহস্থালি বর্জ্য। এটি বিশ্বের বৃহত্তম একক-সাইট পৌর বর্জ্য দহন স্থাপনাগুলোর একটি। প্রতিদিন ছয় শতাধিক ট্রাক এখানে বর্জ্য নিয়ে আসে। যা প্রক্রিয়াজাত হয়ে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব ইটে পরিণত হচ্ছে। শেনচেন এনার্জি এনভায়রনমেন্ট প্রটেকশন ইস্ট কোম্পানির জ্যেষ্ঠ প্রকৌশলী চিয়াও চিয়ানওয়ে জানান, এই প্রকল্পের দহন চুল্লির তাপমাত্রা ৮৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এতে বর্জ্যের ক্ষতিকর উপাদান ধ্বংস হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সাত-ধাপের গ্যাস পরিশোধন ব্যবস্থার মাধ্যমে নির্গত গ্যাস ইউরোপীয় ইউনিয়নের...
উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

China, Tech news
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ কক্ষপথের স্যাটেলাইট ও ভূমির মধ্যে লেজার যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। ৪০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে দ্বিমুখী ডেটা আদান–প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানায় চায়না সায়েন্স ডেইলি। স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগ গবেষণা এখন দুটি মূল দিক নিয়ে এগোচ্ছে—একটি হলো নির্দিষ্ট পরিস্থিতিতে বিপুল ডেটা চাহিদা পূরণে ডাউনলিংক গতি বাড়ানো, অন্যটি হলো উচ্চ কক্ষপথে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল, দ্বিমুখী ও রিয়েল-টাইম যোগাযোগ সক্ষমতা উন্নত করা। চীনা বিজ্ঞান একাডেমির ইন্সস্টিটিউট অব অপটিকস অ্যান্ড ইলেকট্রনিক্স ও বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির যৌথ উদ্যোগে ইয়ুননান প্রদেশের একটি মানমন্দির ও একটি ভূস্থির কক্ষপথ স্যাটেলাইটের মধ্যে স্থিতিশীল লেজার সংযোগ স্থাপন করে। প...
জাতীয় গণ-কংগ্রেসের প্রথম সংবাদ সম্মেলন সম্পন্ন: উঠে এল তিনটি মূল বিষয়

জাতীয় গণ-কংগ্রেসের প্রথম সংবাদ সম্মেলন সম্পন্ন: উঠে এল তিনটি মূল বিষয়

China
মার্চ ৪: ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন উপলক্ষে আজ (বুধবার) গণ-মহাভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাংবাদিকরা জানান, গ্রেট হল অব দ্য পিপল-এর প্রথম তলায় অবস্থিত সংবাদ সম্মেলন কক্ষটি কানায় কানায় পূর্ণ ছিল; যেখানে আনুমানিক ৩০০জন চীনা ও বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। আজকের সংবাদ সম্মেলনে চীনা ও বিদেশি সংবাদমাধ্যমের মূল আগ্রহের বিষয়গুলো কী কী ছিল? এই বছরটি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাবর্ষ। তাই চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন প্রধান বিষয়—বিশেষ করে সরকারি কর্মপ্রতিবেদনের আলোচনা এবং পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখার পর্যালোচনা—সবার গভীর মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা এবং প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের নতুন দফার গভীরতর প্রেক্ষাপটে, এই বছরের সরকারি কর্মপ্রতিব...
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

China
মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বেইজিংয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সফল ও আদর্শ নারীদের বিশেষ সম্মাননা জানিয়েছে চীন। সোমবার নিখিল চীন নারী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০৭ জন নারী এবং ৪০০টি নারী দলকে তাদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নারীদের নেতৃত্বে পরিচালিত ৬০০টি কর্মস্থলকেও সম্মাননা দেওয়া হয়েছে। চীনের স্টেট কাউন্সিলর এবং ফেডারেশনের সভাপতি শেন ইছিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি দেশের সকল স্তরের নারীদের আগামী দিনের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের যে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, তা সফল করতে নারীদের ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শেন ইছিন আরও বলেন যে, চীনের নারীদের শুধু দেশের উন্নয়নেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গ...
২০২৫ সালে ৪টি মূল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে সিপিপিসিসি

২০২৫ সালে ৪টি মূল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে সিপিপিসিসি

China
মার্চ ৩: চীনের ১৪তম জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চতুর্থ অধিবেশন উপলক্ষে আজ (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিপিপিসিসি'র মুখপাত্র লিউ চিয়ে ই দেশি-বিদেশি গণমাধ্যমকে অধিবেশনের প্রাসঙ্গিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। মুখপাত্র বলেন, ২০২৫ সালে সিপিপিসিসি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক নেতৃত্বকে সমর্থন করে এবং ২০তম সিপিসি জাতীয় কংগ্রেস ও এর পরবর্তী পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনাকে আন্তরিকভাবে বাস্তবায়ন করে। কেন্দ্রীয় কাজ ও সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে উচ্চমানের উন্নয়ন এবং চীনের আধুনিকায়নের জন্য সিপিপিসিসি উচ্চমানের পরামর্শ দিয়েছে। ২০২৫ সালে সিপিপিসিসি মূলত ৪টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে: প্রথমত, কর্তব্য পালনের সব ক্ষেত্রে সিপিসি'র নেতৃত্ব সমুন্নত রাখা এবং সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয়ত, চীনা বৈশিষ্ট্যের আধ...
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

China
মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কে ইসরায়েলসহ সব পক্ষের মৌলিক স্বার্থেই বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ কথা বলেন। সার বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরার পর ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পক্ষে চীন বরাবরই অবস্থান নিয়েছে। সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি। ওয়াং বলেন, বহু বছর ধরে ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে চীন কাজ করে আসছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অগ্রগতি দেখাচ্ছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও আলোচ...
চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বার্ষিক অধিবেশনের প্রস্তাবিত কর্মসূচি প্রকাশ

চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বার্ষিক অধিবেশনের প্রস্তাবিত কর্মসূচি প্রকাশ

China
চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা চীনাগণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন সিপিপিসিসি-এর ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের প্রস্তাবিত প্রধান কর্মসূচি প্রকাশ করা হয়েছে। রোববার অনুষ্ঠিত সিপিপিসিসির জাতীয় কমিটির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। প্রস্তাবিত কর্মসূচিতে সিপিপিসিসির জাতীয় কমিটির স্থায়ী কমিটির কার্যবিবরণী প্রতিবেদন শোনা ও আলোচনা করা হবে। পাশাপাশি, আগের অধিবেশনের পর রাজনৈতিক উপদেষ্টাদের প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া, সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্যরা জাতীয় গণ কংগ্রেস-এর ১৪তম অধিবেশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন এবং সরকারের কার্যবিবরণী প্রতিবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিয়ে আলোচনা করবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, তারা ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় অর্থনৈত...
২০২৫ সালে চীনে ভিসা–মুক্ত প্রবেশে বিদেশি পর্যটক বৃদ্ধি ৪৯.৫ শতাংশ

২০২৫ সালে চীনে ভিসা–মুক্ত প্রবেশে বিদেশি পর্যটক বৃদ্ধি ৪৯.৫ শতাংশ

China
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে ভিসা–মুক্ত নীতির আওতায় চীনে প্রবেশকারী বিদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার জাতীয় অভিবাসন প্রশাসন (এনআইএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর ভিসা–মুক্ত সুবিধা নিয়ে মোট ৩ কোটি ৮ হাজার বিদেশি নাগরিক চীনে প্রবেশ করেছেন। এটি মোট বিদেশি প্রবেশকারীর ৭৩ দশমিক ১ শতাংশ এবং আগের বছরের তুলনায় ৪৯ দশমিক ৫ শতাংশ বেশি। এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পেছনে রয়েছে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসায়িক যোগাযোগ সহজ করতে নেওয়া একাধিক ভিসা সুবিধামূলক পদক্ষেপ। গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে রয়েছে—৫০টি দেশের নাগরিকদের জন্য একতরফা ভিসা–মুক্ত প্রবেশের অনুমতি, ৫৫টি দেশের নাগরিকদের জন্য ৬৫টি নির্ধারিত বন্দরে ২৪০ ঘণ্টার ট্রানজিট ভিসা অব্যাহতি এবং ২৯টি দেশের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি। এসব ব্যবস্থার লক্ষ্য হলো স্বল্পমেয়াদি ব্যবসা, পর্যটন ও ট্রানজিট ভ্রমণকে আরও স...
দুর্নীতি দমনে চীনের ‘জিরো টলারেন্স’

দুর্নীতি দমনে চীনের ‘জিরো টলারেন্স’

China
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে চীন। শনিবার দেশটির দুর্নীতিবিরোধী জাতীয় কমিশন তাদের বার্ষিক কাজের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শুদ্ধাচার অভিযানে শৃঙ্খলা পরিদর্শন ও তত্ত্বাবধান কমিশন কাছে গত এক বছরে ২৬ হাজার ব্যক্তি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। বিগত বছর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সরাসরি তত্ত্বাবধানে থাকা ১৮১ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু কমিশন। সারা দেশে গত এক বছরে ১০ লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিফলন দেখা গেছে। দুর্নীতিতে লিপ্ত থাকার দায়ে মোট ৯ লক্ষ ৮৩ হাজার ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে। চীন কেবল দেশের অভ্যন্তরেই নয়, সীমানার বাইরেও দুর্নীতিবাজদের ধরতে তৎপর ছিল। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সহযোগিতার মাধ্যমে ...
হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন

হিউম্যানয়েড রোবট ও এমবডিড এআইয়ের জন্য জাতীয় মানদণ্ড প্রকাশ করল চীন

China, Tech news
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক : হিউম্যানয়েড রোবট শিল্পকে নিয়ন্ত্রণ ও মানসম্মত করার পথে বড় পদক্ষেপ নিল চীন। শনিবার দেশটি প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবট ও সংযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় মানদণ্ড ব্যবস্থা প্রকাশ করেছে, যা শিল্পের পুরো শৃঙ্খল ও জীবনচক্রকে অন্তর্ভুক্ত করে। এই মানদণ্ড ব্যবস্থা বেইজিংয়ে অনুষ্ঠিত হিউম্যানয়েড রোবটস অ্যান্ড সংযুক্ত দেহভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানদণ্ড নির্ধারণ এর বার্ষিক সভায় উন্মোচন করা হয়। এতে ছয়টি প্রধান অংশ রয়েছে—মৌলিক সাধারণ মান, মস্তিষ্কসদৃশ ও বুদ্ধিমান কম্পিউটিং, অঙ্গপ্রত্যঙ্গ ও উপাদান, সম্পূর্ণ যন্ত্র ও সিস্টেম, প্রয়োগ ক্ষেত্র এবং নিরাপত্তা ও নৈতিকতা। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর এইচইআইএস বিষয়ক কারিগরি কমিটির তত্ত্বাবধানে ১২০টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবহারকারীর যৌথ প্রচেষ্টায়...
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি চীনের

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি চীনের

China
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক সামরিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের এই নতুন বিস্তার কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। অবিলম্বে এই অভিযান বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বেইজিংয়ের এই উদ্বেগের কথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। ফু ছোং জোর দিয়ে বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি আরও বলেন, সামরিক শক্তি আন্তর্জাতিক বিরোধ মেটানোর সঠিক পথ নয়; এটি কেবল ঘৃণা এবং সংঘাতকে আরও বাড়িয়ে দেয়। সংলাপ এবং কূটনৈতিক আলোচনাই বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ বলেও উল...
চাঁদের দক্ষিণ মেরুর বরফের মানচিত্র তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

চাঁদের দক্ষিণ মেরুর বরফের মানচিত্র তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

China
চীনা বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফের তাপীয় স্থিতিশীলতা নির্ণয়ে একটি উচ্চ-রেজোলিউশনের মডেল তৈরি করেছেন। এটি ২০২৬ সালে উৎক্ষেপণের পরিকল্পনা থাকা ছাং’এ-৭ মিশনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের অধীনে কি ল্যাবরেটরি অব সোলার অ্যাকটিভিটি অ্যান্ড স্পেস ওয়েদার–এর গবেষক দল এই ‘লুনার পোলার ওয়াটার-আইস থার্মাল স্ট্যাবিলিটি মডেল’ তৈরি করেছেন। গবেষকদের মতে, চাঁদের অতি নিম্ন তাপমাত্রায় মাটির তাপীয় বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে মডেলটি পৃষ্ঠের বিকিরণ, মাটির তাপমাত্রা এবং কোথায় পানি-বরফ দীর্ঘ সময় স্থিতিশীল থাকতে পারে—সেসব এলাকার সিমুলেশন করে। গবেষণার বিস্তারিত সম্প্রতি প্লানেটারি সায়েন্স জার্নাল–এ প্রকাশিত হয়েছে। এতে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত শ্যাকলটন ক্র্যাটারকে কেন্দ্র করে বিশ্লেষণ করা হয়েছে, যা ছাং’এ–৭ মিশনের সম...