China Archives - Page 20 of 107 - Mati News
Monday, September 14

China

নেপাল-চীন সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও চীনা রাষ্ট্রদূতের আলোচনা

নেপাল-চীন সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও চীনা রাষ্ট্রদূতের আলোচনা

China, Cover Story
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাও মাওমিং। সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে নেপাল ও চীনের মধ্যে বিভিন্নখাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নেপাল-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং চলমান উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। সূত্র: সিএমজি...
চীন-বাংলাদেশ পানি সহযোগিতা জোরদারে আলোচনা

চীন-বাংলাদেশ পানি সহযোগিতা জোরদারে আলোচনা

China, Cover Story
বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতার প্রশংসা করেন এবং সফরকালে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও সমঝোতার ফলাফল বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকে বিশেষভাবে বাংলাদেশ-চীন পানি সহযোগিতা প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গভীর আলোচনা হয়। দুই দেশ পানিসম্পদ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দীন উপস্থিত ছিলেন। সূত্র: সিএমজি...
হাইড্রোজেন শক্তি উন্নয়নে বিশ্বব্যাপী নেতৃত্ব আরও সুদৃঢ় করছে চীন

হাইড্রোজেন শক্তি উন্নয়নে বিশ্বব্যাপী নেতৃত্ব আরও সুদৃঢ় করছে চীন

China
সম্প্রতি প্রকাশিত এক শিল্প প্রতিবেদন অনুযায়ী, উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রেই বৈশ্বিক হাইড্রোজেন শক্তির বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন। দেশটির নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা এখন বিশ্বের মোট উৎপাদন ক্ষমতার ৫০ শতাংশেরও বেশি। জাতীয় জ্বালানি প্রশাসনের সম্প্রতি প্রকাশিত ‘চায়না হাইড্রোজেন এনার্জি ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’-এ জানিয়েছে, ২০২৫ সালে চীনের পুরো হাইড্রোজেন মূল্যশৃঙ্খলে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারসহ—উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। দেশটির কার্যকর নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা বছরে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামোগত উন্নয়নও এগিয়ে চলেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত চীনে প্রায় ৬২০টি হাইড্রোজেন জ্বালানি সরবরাহ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ৩৫০ কিলোমিটারেরও বেশি বিশুদ্ধ হাইড্রোজেন পাইপলাইন চালু হয়...
গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা জোরদার করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা জোরদার করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

China
পিপলস ব্যাংক অব চায়না-পিবিওসি বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সহায়তা জোরদার করবে চীন। পিবিওসি’র ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক যথাযথভাবে নমনীয় মুদ্রানীতি বাস্তবায়ন অব্যাহত রেখেছে। এর ফলে উন্নতমানের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক মুদ্রা ও আর্থিক পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকটি কাঠামোগত মুদ্রানীতির উপকরণগুলো আরও উন্নত এবং অর্থায়নের কাঠামোকে আরও কার্যকর করার কাজও অব্যাহত রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষে প্রযুক্তি, পরিবেশবান্ধব অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, বয়স্কদের সেবা এবং ডিজিটাল অর্থনীতি খাতে ঋণের প্রবৃদ্ধির হার মোট ঋণের প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গ...
চীনের জাতীয় কার্বন নিঃসরণ বাজারে লেনদেনের পরিমাণ ৯৩০ মিলিয়ন টন ছাড়িয়েছে

চীনের জাতীয় কার্বন নিঃসরণ বাজারে লেনদেনের পরিমাণ ৯৩০ মিলিয়ন টন ছাড়িয়েছে

China
বৃহস্পতিবার চীনের পরিবেশ ও বাস্তুসংস্থান মন্ত্রী হুয়াং রুনছিউ বলেছেন, জুলাই মাসের শেষে দেশটির জাতীয় কার্বন নিঃসরণ অধিকার লেনদেন বাজারে মোট লেনদেনের পরিমাণ ৯৩০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় কার্বন নিঃসরণ অধিকার লেনদেন বাজার শিল্পখাতগুলোকে কম খরচে কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করেছে। একই সঙ্গে, এটি সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সূত্র: সিএমজি...
চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’-র প্রথম সংস্করণ প্রকাশিত

চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’-র প্রথম সংস্করণ প্রকাশিত

China
আজ (বুধবার) চীনের জীববিজ্ঞান ক্ষেত্রের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’ (Vita)-র প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে। ‘ভিটা’ শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘জীবন’। জার্নালের উদ্যোক্তা হচ্ছে লাইফ সায়েন্সেস ওপেন অ্যালায়েন্স। এ সংস্থা মূলত চীনের মূল ভূখণ্ড, এবং হংকং ও ম্যাকাওয়ের ১৫টি উচ্চমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৫ সালের ১২ আগস্ট হংকং-এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই জোটে মূল ভূখণ্ড ও হংকং-ম্যাকাও-এর মোট ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা অন্তর্ভুক্ত আছে। জোটটি উচ্চমানের প্রযুক্তি জার্নাল ও আন্তর্জাতিক গবেষণা তথ্যের উন্মুক্ত প্ল্যাটফর্ম নির্মাণের ওপর গুরুত্ব দেয়। ‘ভিটা’ জার্নাল ‘প্রধান জার্নাল + উপ-জার্নাল’ মডেলে পরিচালিত হবে। এর মান আন্তর্জাতিক তিনটি শীর্ষ জার্নাল ও তাদের উপ-জার্নালের সমতুল্য রাখা হবে বলে জানা গেছে। সূত্র: সিএমজি...
চীন-ইন্দোনেশিয়ার যৌথ মহড়ার প্রস্তুতি

চীন-ইন্দোনেশিয়ার যৌথ মহড়ার প্রস্তুতি

China
আগস্টের মাঝামাঝি সময়ে চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় যৌথ নৌ নেভিগেশন মহড়া চালাবে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মহড়ায় দু’দেশের নৌবাহিনীর ফ্রিগেটগুলো অংশ নেবে। এ সময় যোগাযোগ ব্যবস্থা ও সমুদ্রে জাহাজে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ নানা নৌ-অনুশীলন পরিচালনা করা হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার মূল লক্ষ্য হলো দু’দেশের নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো এবং বাস্তবভিত্তিক সামরিক সহযোগিতা আরও গভীর করা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও এ মহড়া ভূমিকা রাখবে বলে আশাবাদী চীন। চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিয়মিত সামরিক যোগাযোগ ও সহযোগিতার অংশ হিসেবেই এ যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে। সূত্র: সিএমজি...
চীনে ভ্রমণের আমন্ত্রণ ইলন মাস্কের

চীনে ভ্রমণের আমন্ত্রণ ইলন মাস্কের

China
টেসলার সিইও ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘চীন খুবই চমৎকার। সবাইকে চীনে ভ্রমণের আমন্ত্রণ জানাই!’ গতকাল (মঙ্গলবার) টেসলার চীনের ব্যবসা-সংক্রান্ত একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। ইলন মাস্কের মা মেয়ার মাস্কও ওই পোস্টে মন্তব্য করে বলেন, ‘আমি একমত।’ তিনি লেখেন, চীনের প্রতিটি শহরেরই নিজস্ব বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। সেখানে রয়েছে অসংখ্য সাংস্কৃতিক দর্শনীয় স্থান। চীনের স্থাপত্য, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সড়ক এবং নিরাপদ পরিবেশের প্রশংসা করেন তিনি। তার মতে, চীনের মানুষ ভদ্র, পরিশ্রমী এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল। চীনে ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে দেখা গেছে, বিদেশি নাগরিকদের মধ্যে চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব ক্রমেই বাড়ছে। সূত্র: সিএমজি...
যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’র বিরুদ্ধে বেইজিংয়ের দৃঢ় প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’র বিরুদ্ধে বেইজিংয়ের দৃঢ় প্রতিবাদ

China
মার্কিন প্রতিনিধির তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’ নিয়ে করা মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জেনিভায় নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনার অধিবেশনে করা ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন চীনের নিরস্ত্রীকরণবিষয়ক দূত লি ছি চিয়াং। তিনি জোর দিয়ে বলেন, চীনের যৌক্তিক প্রতিরক্ষামূলক সক্ষমতার আধুনিকায়ন নিয়ে কেউ অযথা সন্দেহ প্রকাশ করতে পারে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা আগাম জানানোর বিষয়ে চীনের সিদ্ধান্তকে ভূরাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করা উচিত নয়। লি ছি চিয়াং বলেন, নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনার অপব্যবহার করে রাজনৈতিক কারসাজির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও দৃঢ় প্রতিবাদ জানায় চীন। এদিনের অধিবেশনে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তথাকথিত ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’ নিয়ে মন্তব্য করে এবং ভিত্তিহীনভাবে জুলাই মাসে ‘চীনের ব্যালিস্টিক ক্ষে...
চীনের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ক্ষমতা ৮০ লাখ মেট্রিক টন তেল সমতুল্য

চীনের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ক্ষমতা ৮০ লাখ মেট্রিক টন তেল সমতুল্য

China
২০২৫ সালের শেষ নাগাদ চীনের মোট পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন সক্ষমতা প্রতি বছর প্রায় ৮০ লাখ মেট্রিক টন তেল সমতুল্যে পৌঁছেছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিবেশবান্ধব জ্বালানি বলতে গ্রিন মিথানল, গ্রিন সিন্থেটিক অ্যামোনিয়া, টেকসই বিমান জ্বালানি, বায়োফুয়েল ইথানল, বায়োডিজেল এবং বায়ো-ন্যাচারাল গ্যাসের মতো স্বল্প কার্বনযুক্ত বিকল্প জ্বালানিগুলোকে বোঝায়। এনইএর প্রতিবেদনে বলা হয়েছে, শিপিং বা সামুদ্রিক পরিবহন, বিমান চলাচল, সড়ক পরিবহন এবং শিল্পের মতো একাধিক খাতে গ্রিন ফুয়েলের প্রয়োগের ক্ষেত্র প্রসারিত হয়েছে। সূত্র: সিএমজি...
রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন রুট চালু করবে এয়ার চায়না

রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন রুট চালু করবে এয়ার চায়না

China
ইউরোপের আরও দুই দেশে নতুন বিমান রুট চালু করতে যাচ্ছে চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না। আগামী ৪ সেপ্টেম্বর থেকে বেইজিং-রোমানিয়া-ক্রোয়েশিয়া রুটে ফ্লাইট চালু হবে। নতুন এই রুটে চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট হয়ে ক্রোয়েশিয়ার প্রধান শহর জাগরেব পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শুক্রবার এই রুটে ফ্লাইট চলবে। এর আগে জুলাইয়ে বেইজিং থেকে ইতালির ভেনিস রুটে ফ্লাইট চালু করেছে এয়ার চায়না। ইউরোপে নিজেদের বিমান যোগাযোগ ব্যবস্থা আরও বাড়াতে এবং ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে এসব নতুন রুট চালু করা হচ্ছে। বর্তমানে এয়ার চায়না ইউরোপের ২৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এসব গন্তব্যে প্রতি সপ্তাহে প্রায় ২৬০টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। সূত্র: সিএমজি...
চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

China, Travel Destinations
উত্তরপশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনছুয়ান এবং দক্ষিণ চীনের কুয়াংচৌ হয়ে সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এ রুট চালু করা হয়। এর মাধ্যমে উত্তরপশ্চিম চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বিমান যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতিদিন পরিচালিত এই রুটটি উত্তরপশ্চিম চীন, কুয়াংতোং-হংকং-মাকাও গ্রেটার বে এরিয়া (জিবিএ) এবং সিঙ্গাপুর—এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্ত করেছে। এটি যাত্রী যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক পর্যটনের আদান-প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে। সূত্র: সিএমজি...
পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের

পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের

China
পরিবেশবান্ধব আধুনিকায়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০২৬-২০৩০ মেয়াদে পরিবেশ সংরক্ষণ জোরদারের কাজ আরও গতিশীল করবে চীন। সম্প্রতি প্রকাশিত একটি যৌথ উন্নয়ন পরিকল্পনায় এই তথ্য জানানো হয়েছে। পরিবেশ ও পরিবেশগত গুরুত্বসম্পন্ন বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রনালয়সহ অন্যান্য বিভাগ যৌথভাবে এই পরিকল্পনাটি জারি করেছে। এতে বলা হয়েছে, চীন দেশের ইকোসিস্টেমের মান ধারাবাহিকভাবে উন্নত করা, এর বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা ও সহনশীলতা বৃদ্ধি এবং দেশের পরিবেশগত নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনায় এই মেয়াদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশের মোট আয়তনের অন্তত ১৮ শতাংশ সংরক্ষিত এলাকার আওতাভুক্ত রাখা এবং ইকোলজিক্যাল কোয়ালিটি ইনডেক্স বাড়িয়ে ৮৬ দশমিক ৫-এ উন্নীত করা। এছাড়া মাটি ও পানি সংরক্ষণ হার ৭৪ শতাংশের ওপরে উন্নীত করা এব...
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের

China
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতেও চীন অত্যন্ত দুঃখিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সংঘাত ও সহিংসতা বন্ধ, নিরীহ মানুষের জীবন রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। ফু ছোং বলেন, পশ্চিম তীর ও গাজায় পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ধর্মীয় স্থাপনায় হামলা, শরণার্থী শিবির অবরোধ ও ব্যাপক গ্রেপ্তারের পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বাড়ছে ব...
এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

China
চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৯তম নৌ-এসকর্ট বহর এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিরাপত্তা মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার সকালে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া থেকে বহরটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড-মিসাইল ফ্রিগেট ইউয়েয়াং এবং সমন্বিত সরবরাহ জাহাজ লুওমাহু। এছাড়া বহরের সঙ্গে কয়েক ডজন বিশেষ অভিযান পরিচালনাকারী সদস্য ও দুটি হেলিকপ্টার রয়েছে। এটি ডেস্ট্রয়ার কুনমিংয়ের প্রথম এসকর্ট মিশন। বহরটি গত বছরের অক্টোবরে যাত্রা করা চীনের ৪৮তম এসকর্ট বহরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের আওতায় চীন ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালি জলসীমায় নিয়মিত নৌ-এসকর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, চীনা ও বিদেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া এবং বিপদগ্রস্ত...