এপেক সম্মেলনের সাফল্যে হংকংয়ের অবদানের কথা তুলে ধরলেন প্রধান নির্বাহী জন লি - Mati News
Friday, November 20

এপেক সম্মেলনের সাফল্যে হংকংয়ের অবদানের কথা তুলে ধরলেন প্রধান নির্বাহী জন লি

শেনচেনে অনুষ্ঠিত ৩৩তম এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) সম্মেলনের সাফল্যে হংকং গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানিয়েছেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং উদীয়মান বাজারগুলোর সঙ্গে অর্থনৈতিক সংযোগ বাড়ানোর মাধ্যমে হংকং এ অবদান রেখেছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলনে অংশগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জন লি।

এসময় এপেক সম্মেলনে হংকংয়ের অংশগ্রহণের ফলে অর্জিত পাঁচটি গুরুত্বপূর্ণ সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

প্রথমত, সফলভাবে এপেক সম্মেলন আয়োজনের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে হংকং তার সক্ষমতার অবদান রেখেছে।

দ্বিতীয়ত, এপেকভুক্ত অর্থনীতিগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগ আরও গভীর হয়েছে।

তৃতীয়ত, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

এ ছাড়াও উদীয়মান বাজারগুলোর অনুসন্ধান ও সম্প্রসারণ এবং অর্জন হিসেবে বৃহত্তর উপসাগরীয় অঞ্চল ও হংকংয়ের ইতিবাচক দিকগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার কথা উল্লেখ করেন তিনি।

সিএমজি

C:\Users\USER\Desktop\০.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *