এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য
সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়ন যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে শুরু হওয়া এশিয়া-প্যাসিফিক মিডিয়া ফোরামে এই ঐকমত্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
এদিকে, শনিবার ফোরামের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্য নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যমগুলোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন প্রয়োগে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার ৩০টিরও বেশি কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ উচ্চপ্রযুক্তির পণ্য প্রদর্শন করে। প্রদর্শনীতে চারটি প্রধান বিভাগ ছিল— বুদ্ধিমত্তাসম...










