China Archives - Page 7 of 107 - Mati News
Monday, September 14

China

দুর্নীতি দমনে জোর চীনের

দুর্নীতি দমনে জোর চীনের

China
চীনের দুর্নীতিবিরোধী প্রধান লি সি শৃঙ্খলা-পরিদর্শন ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পূর্ণাঙ্গ ও কঠোর আত্ম-শাসন এবং দুর্নীতি-বিরোধী লড়াইকে এগিয়ে নিতে জোরালো প্রচেষ্টা চালান। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের সম্পাদক লি সি, দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক পরিদর্শন ও পর্যালোচনা সফরের সময় এই মন্তব্য করেন। সফরকালে লি ১৯৩৫ সালের 'লং মার্চ'-এর সময় অনুষ্ঠিত ‘চুনয়ি বৈঠক’-এর স্থানটি পরিদর্শন করেন। এই বৈঠকটিকে পার্টির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে গণ্য করা হয়, কারণ এটি পার্টির প্রথম প্রজন্মের কেন্দ্রীয় যৌথ নেতৃত্বের গঠনের সূচনা করেছিল। লি জোর দিয়ে বলেন যে, লং মার্চ এবং চুনয়ি বৈঠকের চেতনা সিপিসির মূল্যবান আধ্যাত্মিক সম্পদের অংশ; তিন...
চীনের ফুচিয়ানে ভারী বৃষ্টি ও টাইফুনে প্রায় ৬ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

চীনের ফুচিয়ানে ভারী বৃষ্টি ও টাইফুনে প্রায় ৬ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

China
টানা ভারী বৃষ্টিপাত ও টাইফুনের প্রভাবে চীনের পূর্ব উপকূলীয় ফুচিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চল থেকে শুক্রবার রাতের মধ্যে মোট ৫ লক্ষ ৯৯ হাজার ৩০০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশটির বন্যা নিয়ন্ত্রণ ও খরাত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফুচিয়ান প্রদেশের বিভিন্ন বিভাগ দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং পরবর্তী পুনর্গঠন কাজের জন্য জরুরি ভিত্তিতে ২১ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। এছাড়া প্রদেশটিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ‘লেভেল-৩’ এবং টাইফুনের জন্য ‘লেভেল-৪’ জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছরের ১৮তম টাইফুন ‘সওদেল’ বৃহস্পতিবার সকালে ফুচিয়ান প্রদেশের চাংচৌ শহরের চাংপু কাউন্টিতে আঘাত হানে। শক্তিশালী বাতাস ও ভারী বর্ষণের আশঙ্কায় এই টাইফুনের প্রভাবে হাজার হাজার মানুষকে আগে থেকেই...
চীন-রোমানিয়া ও ক্রোয়েশিয়ার নতুন বিমান রুট চালু

চীন-রোমানিয়া ও ক্রোয়েশিয়ার নতুন বিমান রুট চালু

China
চীনের রাজধানী বেইজিংয়ের সঙ্গে রোমানিয়ার বুখারেস্ট ও ক্রোয়েশিয়ার জাগরেবকে যুক্ত করে নতুন করে সরাসরি বিমান রুট চালু করেছে এয়ার চায়না। শুক্রবার এ রুটে প্রথম ফ্লাইটের মধ্য দিয়ে কয়েক বছর বন্ধ থাকা চীন-রোমানিয়ার সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হল। একইসঙ্গে ক্রোয়েশিয়ার সঙ্গে চীনের এটিই প্রথম সরাসরি বিমান সংযোগ। সিএ৯১৩ ও সিএ৯১৪ ফ্লাইট নম্বরে পরিচালিত রুটটি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বুখারেস্টে যাত্রাবিরতির পর জাগরেবে পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক কালিন মিত্রি’র মতে, সরাসরি বিমান যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না, আন্তর্জাতিক সহযোগিতারও গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। রোমানিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন ফেং বলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দু’দেশের জনগণ...
দুর্যোগ মোকাবিলায় চীনের সহায়তার প্রশংসা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

দুর্যোগ মোকাবিলায় চীনের সহায়তার প্রশংসা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

China
ভয়াবহ ভূমিধসের পর চীনের পক্ষ থেকে শেয়ার করা স্যাটেলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ ডেটা নেপালের চলমান উদ্ধারকাজে জোরালো ভূমিকা রাখছে। একইসঙ্গে এই ডেটাগুলো কর্তৃপক্ষকে সম্ভাব্য পরবর্তী ঝুঁকিগুলো চিহ্নিত করতে এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি রোধ করতে সহায়তা করছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। সম্প্রতি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে আমাদের সতর্ক রাখতে চীন প্রায় রিয়েল-টাইম বা তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করছে। দুর্যোগের পরপরই চীন বিভিন্ন স্তরে নেপালের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি জানান, নেপালের প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী ও কারিগরি সহায়তার অনুরোধ করা হলে চীনা পক্ষ তাতে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে। এই সংকটময় মুহূর্তে চীন সরকারের দেওয়া অত্যন্ত সক্রিয় সমর্থনের জন্য নেপাল সরকার ও জন...
ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

China
ভানুয়াতুর স্বাস্থ্যসেবায় সহযোগিতা দিতে পঞ্চম চীনা মেডিকেল টিম শনিবার দেশটির রাজধানী পোর্ট ভিলায় পৌঁছেছে। ১১ সদস্যের দলটি শুক্রবার বেইজিং থেকে যাত্রা শুরু করে। এবারের মেডিকেল টিমে প্রথমবারের মতো রেডিওলজি ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। ভানুয়াতুতে এক বছর দায়িত্ব পালনের সময় তারা ভানুয়াতু-চীন মেডিকেল সেন্টারের উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেবেন। দলের অন্যতম প্রধান লক্ষ্য হলো ল্যাপারোস্কোপিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থার (টিসিএম) বিভিন্ন উদ্যোগ আরও এগিয়ে নেওয়া। এর আগে চার দফায় ভানুয়াতুতে পাঠানো চীনা মেডিকেল টিমগুলো সার্জারি, অভ্যন্তরীণ চিকিৎসা, ইউরোলজি, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, অ্যানেসথেশিওলজি ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ভানুয়াতুর স্বাস্থ্যসেবা ব্যবস্থার একাধিক ঘ...
বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন

বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন

China
বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে নিকারাগুয়ার সঙ্গে চীনের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কুও চিয়াখুন বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল এবং প্রতিটি দেশের নিজস্ব জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করার পক্ষে। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার ভিত্তিতে নিকারাগুয়া এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে চীন। নিকারাগুয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে অভিন্ন উন্নয়ন ও পারস্পরিক কল্যাণে কাজ করার বিষয়ে চীনের অবস্থানও এ বক্ত...
সিরিয়ার রাসায়নিক অস্ত্র দ্রুত ধ্বংসের আহ্বান চীনের

সিরিয়ার রাসায়নিক অস্ত্র দ্রুত ধ্বংসের আহ্বান চীনের

China
সিরিয়ায় ২০১৪ সালের পর প্রথমবার রাসায়নিক অস্ত্রের গোলাবারুদ ধ্বংসের বিষয়টি যাচাই করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ)। এ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ও সংবেদনশীল রাসায়নিক পদার্থ দ্রুত শনাক্ত করে ধ্বংস করার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার সিরিয়ার রাসায়নিক অস্ত্র ইস্যু পর্যালোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও হাই রিপ্রেজেন্টেটিভ ইজুমি নাকামিৎসু জানান, সিরিয়ায় ৪২টি বিমানবোমা ধ্বংসের বিষয়টি ওপিসিডব্লিউ যাচাই করেছে। দেশটিতে রাসায়নিক অস্ত্রের গোলাবারুদ ধ্বংসের নির্মূলকে গুরুত্বপূর্ণ অগ্রগতিও বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের বৈঠকে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়া...
রাশিয়ায় মাইন অপসারণ মহড়ায় অংশ নেবে চীন

রাশিয়ায় মাইন অপসারণ মহড়ায় অংশ নেবে চীন

China
রাশিয়ায় মানবিক মাইন অপসারণবিষয়ক একটি মাঠপর্যায়ের প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সদস্যরা। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক প্লাসের মানবিক মাইন অপসারণবিষয়ক বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপের মহড়া হবে আগামী ৭ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। মুখপাত্র বলেন, বিভিন্ন ধরনের বিস্ফোরক দিয়ে দূষিত এলাকায় বহুজাতিক বাহিনীর যৌথ মানবিক মাইন অপসারণ কার্যক্রমের পরিস্থিতি ধরে পরিচালিত হবে ওই মহড়া। এতে যুদ্ধক্ষেত্র থেকে বিস্ফোরক অপসারণ, যান্ত্রিকভাবে মাইন পরিষ্কার, মাইন শনাক্তকারী কুকুরের ব্যবহার এবং তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস অপসারণের প্রশিক্ষণ দেওয়া হবে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মাইন অপসারণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার হবে বলেও বিশ্বাস করেন চিয়াং বিন।...
চীনে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন

চীনে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন

China
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ইবিন শহরে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন। বৃহস্পতিবার শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পাওয়ার ব্যাটারি শিল্প ও প্রযুক্তি খাতের নেতারা অংশ নিচ্ছেন। ‘সবার জন্য বৈদ্যুতিক শক্তি, প্রবৃদ্ধিতে সমন্বয়’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১৮টি দেশের ৮০০-র বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাওয়ার ব্যাটারির প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পের সমন্বিত বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এতে আলোচনা হচ্ছে। সম্মেলনে প্লেনারি সেশন, বিভিন্ন বিষয়ভিত্তিক বৈঠক ও বড় পরিসরের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে পাওয়ার ব্যাটারি শিল্পের সঙ্গে অন্যান্য খাতের সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ বছর সম্মেলনের সম্মানিত অতিথি দেশ স্পেন। অনুষ্ঠানে চীনে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মার্তা বেতানজোস রইগ বলেন, চীনা কোম্পানিগুলোর জন্য শু...
নেপালের উদ্ধার অভিযানে আবহাওয়া-বিষয়ক সহায়তা দিচ্ছে চীন

নেপালের উদ্ধার অভিযানে আবহাওয়া-বিষয়ক সহায়তা দিচ্ছে চীন

China
নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আবহাওয়া-বিষয়ক সহায়তা জোরদার করেছে চীন। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী ভূমিধসের পর দেশটির উদ্ধার অভিযানে আবহাওয়ার তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা দিয়ে সহায়তা করছে চীনা আবহাওয়া কর্তৃপক্ষ। চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানিয়েছে, দুর্যোগের পরপরই নেপালের আবহাওয়া বিভাগের সঙ্গে ভিডিও পরামর্শের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করা হয়। এরপর থেকে নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য নিয়মিত আবহাওয়া-বিষয়ক সহায়তা দেওয়া হচ্ছে। নেপালের জন্য একটি বিশেষ আবহাওয়া সহায়তা দল গঠন করেছে চীন। দলটি ইংরেজিতে প্রতিদিন আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রতিবেদন সরবরাহ করছে, যাতে উদ্ধারকারীরা সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার বিষয়ে আগাম প্রস্তুতি নিতে পারেন। চীন নেপালকে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আবহাওয়া আগাম সতর্কতা ব্যবস্থা ‘মাচু’-এর মাধ্য...
চীন ও সিঙ্গাপুর ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া আয়োজন করবে

চীন ও সিঙ্গাপুর ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া আয়োজন করবে

China
সেপ্টেম্বর ৩: সেপ্টেম্বরের প্রথম দিকে চীন ও সিঙ্গাপুরের নৌবাহিনী কুয়াংতুং প্রদেশের জানচিয়াংয়ের নিকটবর্তী সমুদ্র ও আকাশসীমায় ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া পরিচালনা করবে। এ মহড়ায় বাস্তব গোলাবর্ষণ, সমুদ্রে পুনঃসরবরাহ, যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার করা, কার্যকর সহযোগিতা বাড়ানো এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার যৌথ সক্ষমতা বৃদ্ধি করা। সূত্র: সিএমজি...
জাপানি আগ্রাসন-বিরোধী চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জাপানি আগ্রাসন-বিরোধী চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

China
সেপ্টেম্বর ৩: জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি আলোচনা সভা ৩রা সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই উপস্থিত ছিলেন। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন ও গৌরবময় একটি মহাযুদ্ধ। চীনা কমিউনিস্ট পার্টির উদ্যোগে গঠিত জাতীয় ঐক্য ফ্যাসিবাদ বিরোধী ফ্রন্টের পতাকাতলে চীনা জনগণ দৃঢ়তার সঙ্গে শক্তিশালী শত্রুকে মোকাবিলা করে এবং নিজেদের জীবন উত্সর্গ করে এক প্রাচীর নির্মাণ করে, যা আধুনিক যুগে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রথম পূর্ণ বিজয় এনে দেয়। চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ছিল বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের জনগণ তাদের বিশাল জাতিগত আত্মত্যাগের মাধ...
চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল

চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল

China
চীনের তাইওয়ান দ্বীপের পূর্বদিকে জলসীমায় বৃহস্পতিবার আইন অনুযায়ী নিয়মিত আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চীনা কোস্ট গার্ড (সিসিজি)। সিসিজি’র মুখপাত্র চিয়াং লুই এ তথ্য জানান। চিয়াং লুই বলেন, ফুথুওশান জাহাজের নেতৃত্বে সিসিজির একটি টাস্ক গ্রুপ আগস্ট থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ জোরদার করেছে। এর লক্ষ্য নৌযান চলাচল ও বিভিন্ন কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিশ্চিত করা। একই সঙ্গে তাইওয়ান প্রণালীর দুই পাড়ের চীনা জনগণের বৈধ ও আইনসম্মত অধিকার ও স্বার্থ এবং জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ। মুখপাত্র বলেন, সিসিজি চীনের অধিকারে থাকা জলসীমায় আইন প্রয়োগকারী টহল আরও জোরদার করবে। পাশাপাশি চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং সমুদ্রসীমা সংক্রান্ত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। সূত্র: সিএমজি...
সত্তর বছর পর চীন-মিশর সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে?

সত্তর বছর পর চীন-মিশর সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে?

China
সেপ্টেম্বর ৩: ‘এটি ছিল একটি ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর’, ‘এটি মিশর ও চীনের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এক নতুন সমসাময়িক তাৎপর্য দিয়েছে,’ ‘দুই দেশ ক্রমবর্ধমান সহযোগিতা হাতে হাত রেখে এগিয়ে চলছে’... মিশরীয় সমাজ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ১ ও ২ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে রাষ্ট্রীয় সফরের ভূয়সী প্রশংসা করেছে। এই সফরকালে দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করেন এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছান। প্রেসিডেন্ট সি চীন-মিশরের এক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঁচটি প্রস্তাব দেন। প্রেসিডেন্ট সিসি বলেন যে, মিশর দুই দেশের মধ্যকার ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বৃহত্তর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে, চীন ও মিশর উভয়ই উন্নয়ন ও পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি ভালো সূচনা হয়েছে এবং মিশরের ‘নব্য প্রজাতন্ত্র’ গড়ার কাজ পুরোদমে চলছে। ৭০ বছর ধ...
চীনা ভাষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে বৈশ্বিক শিক্ষার দরজা: লেডি আবেদ

চীনা ভাষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে বৈশ্বিক শিক্ষার দরজা: লেডি আবেদ

China, Cover Story
চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ। তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘ এই পথচলায় চীনা শিক্ষক, বৃত্তি, সাংস্কৃতিক বিনিময় ও একাডেমিক সহযোগিতা এ কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৃহস্পতিবার ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে চায়না কালচার ডে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চীনা ভাষা শিক্ষা শুধু ভাষা শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও পেশাগত সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। তিনি জানান, চীনা ভাষা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১২ জন শিক্ষক এতে অবদান রেখেছেন। এর মধ্যে সাতজন ছিলেন চীনা নাগরিক এবং পাঁচজন বাংলাদে...