ইউরেশীয় সফর নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র চার ভাবনা
শান্তি, বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারত্ব—এই চার বিষয় ইউরেশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার মূল ভিত্তি। সোমবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেত্রোভার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং ই জানান, এবারের সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বিনির্মাণবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) শীর্ষ সম্মেলনে অংশ নেন। পাশাপাশি আজারবাইজান, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও বুলগেরিয়া সফর করেন। এ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি চারটি ভাবনার কথা উল্লেখ করেন।
প্রথমত, বিশ্বাস শান্তির ভিত্তিপ্রস্তর। সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি চীনের বার্তা হলো—দৃঢ় আস্থা বজায় রাখা, ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে সংলাপ ও আলোচনায় অংশ নেওয়া এবং পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে...











