চীনের নতুন প্রযুক্তির খবর, কৃষি, অর্থনীতি ও রাজনীতির সব খবর
Wednesday, November 18

China

চীনের সব খবর পাবেন এই ক্যাটাগরিতে। চীনের সরকারি গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যাবতীয় সব খবর নিয়মিত আপডেট হচ্ছে মাটিনিউজ-এর এই ক্যাটাগরিতে। চীনের খবর, চীন বিষয়ক খবর এবং চীনের সর্বশেষ প্রযুক্তির খবর পেতে চোখ রাখুন matinews.com এ। চীনের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, চীনের নতুন ইলেকট্রিক কার, এসব যাবতীয় খবর পাবেন এখানে।

চীন খবর (China News): মাটিনিউজ-এর এই ক্যাটেগরিতে পাবেন চীনের যাবতীয় আপডেট খবর। চায়না মিডিয়া গ্রুপের সকল খবর ছাড়াও চীনের নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, ইলেকট্রিক কার (EV) এবং চীনের নতুন সব পণ্যের নিয়মিত তথ্য পেতে চোখ রাখুন matinews.com এ।

Explore comprehensive coverage of China news, official reports from China Media Group, and the latest updates on Chinese technology, gadgets, and electric vehicles (EVs). Visit Matinews for real-time news, innovations, and developments from China.
#chinanews #china #chinatravel

জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপন

জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উদযাপন

China
জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী মিশন। এ আয়োজনে জাতিসংঘে চীনের অবদান তুলে ধরার পাশাপাশি সংস্থাটির প্রতি দেশটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক মনিকা জুমা, আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফালেল গ্রোসি এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) মহাপরিচালক জার্ড মুলারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিক এবং থিংক ট্যাংকের গবেষকসহ প্রায় ২০০ জন অনুষ্ঠানে অংশ নেন। ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি লি সোং অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি বলেন, ‘জাতিসংঘে চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার পর গত ৫৫ বছরে ...
চীনের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা

চীনের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখলেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা

China, Cover Story
আফরিন মিম চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী পর্যটননগরী সানইয়াতে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশ নেন। সফরে তারা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন অবকাঠামো এবং দ্রুত বিকাশমান অর্থনীতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। ১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক এ কর্মসূচি ছিল ‘হোয়াই চায়না: ডিসকভারিং সানইয়া’ আন্তর্জাতিক যোগাযোগ উদ্যোগের অংশ। এর উদ্দেশ্য ছিল বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের কাছে চীনের সাংস্কৃতিক বৈচিত্র্য, আধুনিক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরা। সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে সানইয়া পৌর সা...
ঘানায় সিএমজি’র সংলাপ: চীন-আফ্রিকা উন্নয়ন সহযোগিতার প্রশংসা

ঘানায় সিএমজি’র সংলাপ: চীন-আফ্রিকা উন্নয়ন সহযোগিতার প্রশংসা

China
উন্নয়নশীল দেশের জন্য চীনের উন্নয়ন ও শাসনব্যবস্থার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন ঘানার রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষাবিদরা। তাদের মতে, প্রতিটি দেশের নিজস্ব অবস্থা ও সংস্কৃতি অনুযায়ী উন্নয়নের পথ তৈরি করা উচিত। শুক্রবার ঘানার রাজধানী আক্রায় ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন ১৫০ জনের বেশি রাজনৈতিক, গণমাধ্যম ও শিক্ষাঙ্গনের প্রতিনিধি অংশ নেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং ঘানায় নিযুক্ত চীনা দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঘানার সোশ্যালিস্ট মুভমেন্টের সাধারণ সম্পাদক কোয়েসি প্র্যাট জুনিয়র বলেন, ‘চীন সব সময় আফ্রিকার মানুষের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে আছে।’ ঘানা বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষার্থী সমিতির সভাপতি ফোইয়ার এডুফুল বলেন, ‘আধুনিকায়ন মানেই পশ্চিমা দেশগুলোর অনুসরণ নয়। প্রতিটি দেশের নিজের পরিচয়, লক্ষ্য ও প্রয়োজন ব...
চীনে গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উৎসব শুরু, পুরস্কার ঘোষণা ১০ নভেম্বর

চীনে গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উৎসব শুরু, পুরস্কার ঘোষণা ১০ নভেম্বর

China
চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে শুরু হয়েছে ২০২৬-এর ‘চায়না গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স’ চলচ্চিত্র উৎসব। শুক্রবার সন্ধ্যায় জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছে। এতে চীনা চলচ্চিত্রশিল্পের প্রাণবন্ত বিকাশ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের মানুষের অবদানের কথা তুলে ধরেন জনপ্রিয় অভিনেতা হুয়াং সিয়াওমিং। চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও ভাবনা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি চলচ্চিত্রের পেছনে এমন অনেক মানুষের কঠোর পরিশ্রম থাকে, যা পর্দায় কখনো দেখা যায় না। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই একটি ভালো গল্প দর্শকের কাছে পৌঁছাতে পারে।’ উৎসবকে ঘিরে এবার থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ৩৯তম গোল্ডেন রুস্টার অ্যাওয়ার...
এপেক সম্মেলন সম্প্রচারে শেনচেনে প্রস্তুত সিএমজি

এপেক সম্মেলন সম্প্রচারে শেনচেনে প্রস্তুত সিএমজি

China
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের শেনচেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বসতে যাচ্ছে যাচ্ছে ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) অর্থনৈতিক নেতাদের সম্মেলন। গুরুত্বপূর্ণ এ সম্মেলন ঘিরে সম্প্রচারের প্রস্তুতি জোরেশোরে চালিয়ে যাচ্ছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। সম্প্রতি সম্মেলনের সম্প্রচার কার্যক্রমে নিয়োজিত ১০টিরও বেশি প্রযুক্তিগত সহায়তাকারী যান শেনচেনে পৌঁছেছে। এসব যানের মধ্যে রয়েছে ফোরকে আল্ট্রা-হাই-ডেফিনিশন (ইউএইচডি) সম্প্রচার ট্রাক, স্যাটেলাইট ট্রাক এবং অন্যান্য সহায়ক সম্প্রচার যান। বিশেষ নকশা ও লাল রঙের কারণে ফোরকে ইউএইচডি সম্প্রচার ট্রাকগুলো স্থানীয়দের কাছে ‘চায়না রেড’ নামে পরিচিতি পেয়েছে। শেনচেনে পৌঁছানোর পর থেকেই এসব যান স্থানীয় বাসিন্দাদের আকর্ষণ করছে। এ বিষয়ে সিএমজির ভিডিও সিস্টেম প্রকৌশলী ইয়ে লিয়াংসিয়ান বলেন, ‘আমাদের চায়না রেড সম্প্রচারযানের প্রতি শেনচেনের বাসিন্...
চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং

চীন-ইইউ’র বাণিজ্যিক উদ্বেগ নিরসনে আলোচনা চায় বেইজিং

China
চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক উদ্বেগ নিরসনে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে বেইজিং। নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হতে ইইউ’র প্রতি এ জানায় দেশটি। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান। ইইউ থেকে আমদানি করা প্যারা-অ্যারামিড ফিলামেন্ট ইয়ার্ন এবং ইথাইলিডিন নরবর্নিনের ওপর অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরুর বিষয়ে জানতে চাইলে জবাবে এ কথা বলেন মুখপাত্র। তিনি জানান, সংশ্লিষ্ট দুটি পণ্যের আমদানির ক্ষেত্রে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু হয়েছে। দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতেই এ তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। চীনের মুখপাত্র বলেন, সংরক্ষণবাদী নীতি গ্রহণ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব নয়। বরং পারস্পরিক উদ্বেগ ও মতপার্থক্য নিরসনে সংলাপ...
চীনের কমিউনিস্ট পার্টির ২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনের কাজের নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় কমিটি

চীনের কমিউনিস্ট পার্টির ২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনের কাজের নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় কমিটি

China
নভেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বেইজিংয়ে সিপিসির ২১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিপিসির কেন্দ্রীয় কমিটি ‘২১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তি’ জারি করেছে। এতে প্রতিনিধি নির্বাচনের কাজের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি বৈঠক করে এবং নির্বাচনের কাজ কীভাবে পরিচালিত হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে। সিপিসি’র ২১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে চীনের সমাজতান্ত্রিক আধুনিকায়ন মৌলিকভাবে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে এবং দ্বিতীয় শতবর্ষের লক্ষ্যমাত্রার দিকে নতুন যাত্রায়। এটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সম্মেলন এবং চীনের দল ও রাষ্ট্রের রাজনৈতিক জীবনের একটি বড় ...
শাংহাইয়ে অনুষ্ঠিত হলো নবম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশন

শাংহাইয়ে অনুষ্ঠিত হলো নবম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বিশেষ অধিবেশন

China
নভেম্বর ৭: গত বৃহস্পতিবার শাংহাইয়ে নবম হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ‘উচ্চমানের উন্মুক্ততার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন—চীনের খাবার টেবিলে বিশ্বের নানা দেশের সুস্বাদু খাবার’ শীর্ষক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের যৌথ আয়োজক ছিল চায়না মিডিয়া গ্রুপের কৃষি ও গ্রামীণ বিষয়ক অনুষ্ঠান কেন্দ্র এবং ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকস। এতে সরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রধান, কৃষি ও খাদ্যপণ্য খাতের প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদসহ প্রায় ৩০০জন অংশ নেন। অধিবেশনে মূল বক্তব্য, বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা আমদানি করা কৃষি ও খাদ্যপণ্যের ভবিষ্যৎ প্রবণতা, বাণিজ্য সহজীকরণ, সরবরাহ শৃঙ্খলের সমন্বয় এবং খাদ্যব্যবস্থার স্থিতি...
মস্কোতে অনুষ্ঠিত হলো ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব

মস্কোতে অনুষ্ঠিত হলো ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব

China
নভেম্বর ৭: গত বৃহস্পতিবার, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং রাশিয়ায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে মস্কোতে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন চীনের উপ-প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং। শেন হাই শিয়োং বলেন, বর্তমানের চীনকে বুঝতে হলে চীনের কমিউনিস্ট পার্টিকে বুঝতে হবে। বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ পাওয়া চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে। এই অধিবেশনে নতুন যুগে সার্বিক ও কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনের অর্জন ও অভিজ্ঞতার গভীর পর্যালোচনা করা হয়েছে এবং এ কাজ অব্যাহত রাখার জন্য একটি সুসংবদ্ধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এই অধিবেশন নতুন যাত্রায় চীনের কমিউনিস্ট পার্টির আত্মসংস্কারের প্র...
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার দে ক্রো’র চোখে সিআইআইই

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার দে ক্রো’র চোখে সিআইআইই

China
চীনের শাংহাইয়ে শুরু হয়েছে নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই)। এবারই প্রথম এই মেলায় অংশ নিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির প্রশাসক আলেকজান্ডার দে ক্রো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। আন্তর্জাতিক উন্মুক্ততা ও সহযোগিতায় নতুন গতি সঞ্চারে এই মেলার ভূমিকা এবং চীনের উচ্চমানের উন্মুক্ততা সম্প্রসারণের উদ্যোগের বৈশ্বিক প্রভাব নিয়ে কথা বলেন তিনি। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে আলেকজান্ডার দে ক্রো বলেন, এই মেলার নাম আন্তর্জাতিক আমদানি মেলা। অনেকে মনে করতে পারেন, এর উদ্দেশ্য শুধু চীনের বাজারে পণ্য ও পরিষেবা নিয়ে আসা। নিঃসন্দেহে এটি মেলার অন্যতম প্রধান লক্ষ্য। তবে একই সঙ্গে এই মেলা অন্যান্য দেশকেও আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণে সহায়তা করছে। স্বল্পোন্নত দেশ এবং আফ্রিকার দেশগুলোর জন্য চীনা সরকারের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার নীতি উন্মুক্...
শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের লোগো উন্মোচন করল চীন

শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের লোগো উন্মোচন করল চীন

China
শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)। শনিবার সংস্থাটির প্রকাশিত বিবরণ অনুযায়ী, লোগোটির পটভূমিতে পৃথিবীকে তুলে ধরা হয়েছে। এর মূল চিত্রে কক্ষপথে চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে শেনচৌ-২৪ মানববাহী মহাকাশযানের সংযুক্ত হওয়ার দৃশ্য দেখানো হয়েছে। লোগোটির নকশায় ভিন্ন রঙের দুটি অর্ধবৃত্তের মাধ্যমে প্রতিসম বিন্যাস তৈরি করা হয়েছে। ওপরের গাঢ় নীল অর্ধবৃত্ত বিশাল আকাশ ও মহাকাশ অভিযানের স্বপ্নের প্রতীক। অন্যদিকে, নিচের লাল অর্ধবৃত্ত মহাকাশ শক্তি হিসেবে চীনকে গড়ে তোলার পেছনের আবেগ, উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয়কে তুলে ধরে। নিচের লাল অর্ধবৃত্তের মধ্যে প্রাচীন চীনা ড্রাগন-নকশার জেড পেনড্যান্ট বা ঐতিহ্যবাহী বাঁকানো জেড অলংকারের আদলে একটি নকশা যুক্ত করা হয়েছে। এই নকশার মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির গভীর সমন্বয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি ঐ...
অ্যান্টার্কটিকায় চীনের ৪৩তম বৈজ্ঞানিক অভিযান শুরু

অ্যান্টার্কটিকায় চীনের ৪৩তম বৈজ্ঞানিক অভিযান শুরু

China
আফরিন মিম: পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা দুর্গম এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণার গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই গবেষণাকে আরও এগিয়ে নিতে নতুন বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে চীন। হাইনান প্রদেশের সানইয়া শহর থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশটির ৪৩তম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযান। এবারের অভিযানে গুরুত্ব পাচ্ছে মেরু অঞ্চলে গবেষণার অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানের অন্যতম লক্ষ্য অ্যান্টার্কটিকায় চীনের গবেষণা স্টেশন ও সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন। পাশাপাশি মহাদেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হবে বহুমাত্রিক বৈজ্ঞানিক জরিপ ও পরিবেশগত পর্যবেক্ষণ। মেরুবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ও নতুন গবেষণাক্ষেত্রগুলোতেও বিশেষ গুরুত্ব দেবে চীনা গবেষক দল। একই সঙ্গে...
চীনের সেরেস-২ রকেটে মহাকাশে গেল চার উপগ্রহ

চীনের সেরেস-২ রকেটে মহাকাশে গেল চার উপগ্রহ

China
নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেসরকারি মহাকাশ কোম্পানি গ্যালাকটিক এনার্জির তৈরি ‘সেরেস-২’ রকেট শনিবার সকালে চারটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। বেইজিং সময় সকাল ৭টা ৩৭ মিনিটে চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। চীনা মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান গ্যালাকটিক এনার্জির তৈরি সেরেস-২ রকেটের এটি দ্বিতীয় উৎক্ষেপণ। ট্রাক থেকে উৎক্ষেপণের উপযোগী এই মাঝারি সক্ষমতার রকেটটি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আগের সেরেস-১ মডেল থেকে তৈরি করা হয়েছে। সেরেস-১ এ পর্যন্ত ২১টি উৎক্ষেপণ সম্পন্ন করে ৮৯টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রকেটটির ওজন প্রায় ১০০ টন। রকেটটির ওজন প্রায় ১০০ টন। এটি মহাকাশে সর্বোচ্চ ১ দশমিক ৬ টন ওজনের উপগ্রহ নিয়ে যেতে পারে। সূত্র: সিএমজি...
চীন-গ্যাবন সম্পর্ক গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা: সি চিন পিং

চীন-গ্যাবন সম্পর্ক গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা: সি চিন পিং

China
নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও গ্যাবনের সম্পর্ক আরও গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার বেইজিংয়ে সফররত গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগের ‘চীন-গ্যাবন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত করার ঘোষণা দেন। সি চিন পিং বলেন, ‘প্রেসিডেন্ট, আপনাকে আবারও স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ১৯৯০-এর দশকে আমি গ্যাবন সফর করেছিলাম। আফ্রিকার এই “সবুজ সোনার দেশটির” উন্নয়ন অগ্রগতি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল।’ তিনি আরও বলেন, চীন ও গ্যাবনের ঐতিহ্যবাহী বন্ধুত্বের ইতিহাস দীর্ঘদিনের। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুই দেশ সমতা, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের নীতি অনুসরণ করে আসছে। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা প...
গ্যাবনের প্রেসিডেন্ট ও অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

গ্যাবনের প্রেসিডেন্ট ও অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতার বৈঠক

China
গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমা এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে পৃথক বৈঠক করেছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাবনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে গ্যাবনের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। তিনি বলেন, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করা, পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের লাভ নিশ্চিত করা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চায় বেইজিং। চাও ল্যচি বলেন, গ্যাবনের পার্লামেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ জোরদার এব...