চীনের নতুন প্রযুক্তির খবর, কৃষি, অর্থনীতি ও রাজনীতির সব খবর
Wednesday, November 18

China

চীনের সব খবর পাবেন এই ক্যাটাগরিতে। চীনের সরকারি গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যাবতীয় সব খবর নিয়মিত আপডেট হচ্ছে মাটিনিউজ-এর এই ক্যাটাগরিতে। চীনের খবর, চীন বিষয়ক খবর এবং চীনের সর্বশেষ প্রযুক্তির খবর পেতে চোখ রাখুন matinews.com এ। চীনের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, চীনের নতুন ইলেকট্রিক কার, এসব যাবতীয় খবর পাবেন এখানে।

চীন খবর (China News): মাটিনিউজ-এর এই ক্যাটেগরিতে পাবেন চীনের যাবতীয় আপডেট খবর। চায়না মিডিয়া গ্রুপের সকল খবর ছাড়াও চীনের নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, ইলেকট্রিক কার (EV) এবং চীনের নতুন সব পণ্যের নিয়মিত তথ্য পেতে চোখ রাখুন matinews.com এ।

Explore comprehensive coverage of China news, official reports from China Media Group, and the latest updates on Chinese technology, gadgets, and electric vehicles (EVs). Visit Matinews for real-time news, innovations, and developments from China.
#chinanews #china #chinatravel

চীনের শাসনব্যবস্থায় সিপিসির আত্ম-শাসন কেন গুরুত্বপূর্ণ

চীনের শাসনব্যবস্থায় সিপিসির আত্ম-শাসন কেন গুরুত্বপূর্ণ

China
মাহমুদ হাশিম বিশ্বজুড়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পূর্ণাঙ্গ ও কঠোর আত্ম-শাসনের অঙ্গীকারের প্রশংসা করেছেন। তাঁদের মতে, আত্ম-সংস্কার, শৃঙ্খলা এবং জনগণের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখার ওপর সিপিসির এই গুরুত্বারোপ দলটির প্রাণশক্তি অটুট রাখতে এবং চীনের উন্নয়নকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২৯ অক্টোবর সমাপ্ত সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, দলটি আত্ম-সংস্কার এবং দলের ভেতরে কঠোর শাসন ব্যবস্থা বজায় রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। কমরেড সি চিন পিং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে, পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, ‘চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্য দেন। ব্যাখ্যায় বলা হয়, সিপ...
চীন আন্তর্জাতিক আমদানি মেলার মাধ্যমে উন্মুক্ততার সুফল ভাগ করে নিচ্ছে বিশ্ব

চীন আন্তর্জাতিক আমদানি মেলার মাধ্যমে উন্মুক্ততার সুফল ভাগ করে নিচ্ছে বিশ্ব

China
বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের আমদানি-বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) এখন চীনের নতুন উন্নয়ন কাঠামো গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ জানালা, উচ্চমানের উন্মুক্ততা এগিয়ে নেওয়ার প্ল্যাটফর্ম এবং বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়া একটি আন্তর্জাতিক সম্পদে পরিণত হয়েছে। এবারের মেলার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ১৪৮টি দেশ ও অঞ্চল থেকে ৪ হাজার ১৪২টি বিদেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠান এবং নিজ নিজ শিল্প খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণের সংখ্যা প্রথমবারের মতো ৩০০ ছাড়িয়েছে। টানা আটটি আসরে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী এলাকা সবচেয়ে বড় রয়েছে। এ ছাড়া, বিশ্বে প্রথমবারের মতো উন্মোচিত, এশিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত এবং চীনে প্রথমবারের মতো উপস্থাপিত ৪৮০টিরও বেশি উল্লেখযোগ্য পণ্য ও প্র...
‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ বিভিন্ন দেশে অনুষ্ঠিত

‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপ বিভিন্ন দেশে অনুষ্ঠিত

China
সাম্প্রতিক দিনগুলোতে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের বিভিন্ন পর্ব রাশিয়া, ঘানাসহ একাধিক দেশে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, সিএমজি-এর সিজিটিএন বুলগেরিয়া, স্পেন, মেক্সিকো ও লাওসসহ বিভিন্ন দেশে একাধিক আন্তর্জাতিক প্রচার ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা ‘চীনের শাসনব্যবস্থার’ সফল অভিজ্ঞতা ও উন্নয়ন অর্জন নিয়ে গভীর আলোচনা করেন। অংশগ্রহণকারীরা বলেন, বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ পাওয়া চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন চীনা জাতির মহান পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ পর্যায়কে সামনে রেখে সার্বিক ও কঠোর দলীয় শাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি সুসংবদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে। তাঁদের মতে, এই অধিবেশনের অভিজ্ঞতা বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক দলের নিজ...
মার্কিন কোম্পানিগুলো বাণিজ্য সংরক্ষণবাদের উত্থান চায় না: ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট

মার্কিন কোম্পানিগুলো বাণিজ্য সংরক্ষণবাদের উত্থান চায় না: ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট

China
এবারের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় (সিআইআইই) যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রদর্শনী এলাকা আবারও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের কোম্পানিগুলো এই মেলার মাধ্যমে চীনের বাজারে নতুন ব্যবসার সুযোগ খুঁজছে। চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট শন স্টেইন বলেছেন, মার্কিন কোম্পানিগুলো বাণিজ্য সংরক্ষণবাদের উত্থান দেখতে চায় না। তিনি বলেন, এখানে বিপুলসংখ্যক মার্কিন কোম্পানি এসেছে। তারা শুধু পণ্য বিক্রি করতেই আসেনি। তারা নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে। কোন ব্র্যান্ড, কোন কোম্পানি এবং কোন প্রযুক্তির সঙ্গে কাজ করলে পারস্পরিক সুবিধা পাওয়া যাবে, সেটিও জানতে চায়। মার্কিন কোম্পানিগুলো চীনে অনেক উদ্ভাবন ও যুগান্তকারী প্রযুক্তি দেখতে পাচ্ছে। তারা এসব উন্নয়নের অংশ হতে চায়। শুধু কাছ থেকে দেখাই নয়, কীভাবে সহয...
চীন আন্তর্জাতিক আমদানি মেলার বিভিন্ন সহযোগী কার্যক্রম পুরোদমে চলছে

চীন আন্তর্জাতিক আমদানি মেলার বিভিন্ন সহযোগী কার্যক্রম পুরোদমে চলছে

China
এবারের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় চীনের সরবরাহ ও বিপণন সমবায় সমিতির বাণিজ্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ১৭টি প্রতিষ্ঠানের সঙ্গে কৃষি উপকরণ ও কৃষিপণ্য ক্রয় এবং সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের বাণিজ্য প্রতিনিধি দল ৩৫টি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে মোট ৩৮টি ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। এসব পণ্যের উৎস ১৬টি দেশ ও অঞ্চলজুড়ে বিস্তৃত। চুক্তিগুলোতে তেল ও গ্যাস সম্পদ, উচ্চপ্রযুক্তির সরঞ্জাম, সবুজ ও নিম্ন-কার্বন প্রযুক্তিসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এসব চুক্তির মোট মূল্য ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন ১৮টি দেশ ও অঞ্চলের ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তিতে ১৪টি প্রধান শ্রেণির ২৯ ধরনের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির মোট মূল্য ৪১.৩ বিলিয়ন...
নবম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী অনুষ্ঠিত, আকার আরও সম্প্রসারিত

নবম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী অনুষ্ঠিত, আকার আরও সম্প্রসারিত

China
এবারের ইমপোর্ট এক্সপোতে সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী কার্যক্রমে মোট ৬০টি স্টল এবং ৪০ হাজার বর্গমিটারেরও বেশি প্রদর্শনী এলাকা রয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ আকার। ছয়টি প্রধান প্রদর্শনী এলাকা কেন্দ্রীভূতভাবে উপস্থাপিত হয়েছে এবং ইমপোর্ট এক্সপো উত্কৃষ্ট পণ্য সমাবেশ, খাদ্য সমাবেশ ও শিল্পকলা সমাবেশ—এই তিনটি প্রধান ব্র্যান্ড সম্পূর্ণভাবে উন্নীত করা হয়েছে। জানা গেছে, এ বছরের ইমপোর্ট এক্সপোর সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে প্রথমবারের মতো 'অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য কর্মশালা' ও 'মহাদেশীয় কারুশিল্প, ইমপোর্ট এক্সপো উত্কৃষ্ট পণ্য' প্রদর্শনী এলাকা চালু করা হয়েছে, যা সারা দেশের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য কর্মশালার বাস্তব অর্জনগুলো কেন্দ্রীভূতভাবে উপস্থাপন করে। এ ছাড়া, আমদানি প্রদর্শনীর 'শিল্পকলা সমাবেশ' ও 'খাদ্য সমাবেশ'—এই দুটি প্রধান ব্র্যান্ডও সম্পূর্ণভাবে উন্নীত করা হয়েছে। 'শিল্পকলা সমাবেশ' সাংস্কৃতিক ও শিল্...
নরওয়েজীয় পণ্যের জন্য চীনে সিআইআইই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম: নরওয়ের মন্ত্রী

নরওয়েজীয় পণ্যের জন্য চীনে সিআইআইই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম: নরওয়ের মন্ত্রী

China
নরওয়ের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিসিলি মিরসেথ বলেছেন, চলমান নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) নরওয়েজীয় কোম্পানিগুলোর জন্য চীনা গ্রাহকদের সামনে তাদের পণ্য তুলে ধরার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী মিরসেথ জানান, নরওয়ে ও চীনের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মূল কারণ হলো পারস্পরিক জানাশোনা এবং ধারাবাহিক কূটনৈতিক আলোচনা। এক্সপোর ভূমিকার বিষয়ে মিরসেথ বলেন, নতুন কোনো বাজারে প্রবেশ করতে হলে সেখানকার গ্রাহক ও শিল্পখাত সম্পর্কে ধারণা থাকা জরুরি। সিআইআইই নরওয়েজীয় কোম্পানিগুলোকে তাদের পণ্যের প্রচার চালানোর পাশাপাশি সেই বোঝাপড়া তৈরির একটি মূল্যবান প্ল্যাটফর্ম করে দিয়েছে। এবারের সিআইআইই ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের আমদানি-কেন্দ্রিক প্রদর্শনী হিসেবে...
চীন-বাংলাদেশসহ ১০ দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাবিতে ট্রান্স-হিমালয় সম্মেলন

চীন-বাংলাদেশসহ ১০ দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাবিতে ট্রান্স-হিমালয় সম্মেলন

China
শুভ আনোয়ার ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে দেশ ও মানুষের মধ্যে যোগাযোগের ধরন। এই পরিবর্তনকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ ট্রান্স-হিমালয়ান কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল ইন্টেলিজেন্সের যুগে ট্রান্স-হিমালয় অঞ্চলে আন্তর্জাতিক যোগাযোগ ও আঞ্চলিক উন্নয়ন শাসন’। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সম্মেলনের উদ্বোধনী...
শালগমের নিলাম থেকে অনলাইন তারকা, কৃষকের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছেন উ চুয়ান

শালগমের নিলাম থেকে অনলাইন তারকা, কৃষকের পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছেন উ চুয়ান

China
আফরিন মিম পরনে ফরমাল পোশাক, পায়ে উঁচু হিল। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি শালগমের ক্ষেতে দাঁড়িয়ে নিলাম ডাকছেন এক নারী। তার সামনে সারি সারি সাদা শালগম। চীনা ও ইংরেজি ভাষায় সেগুলো তিনি এমনভাবে উপস্থাপন করছেন, যেন ওগুলো কোনো মূল্যবান শিল্পকর্ম। ব্যতিক্রমী এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতেই দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ। আর এভাবেই নিজের এলাকার কৃষিপণ্যকে পরিচিত করার নতুন পথ খুঁজে পান সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট উ চুয়ান। অনলাইনে ‘মিনিং গার্ল’ নামে পরিচিত উ চুয়ানের ভিডিওতে দেখা যায়, স্থানীয় সবজি, মিঠাপানির মাছ ও ভেড়ার মাংস। কখনও বাঁধাকপিকে তুলনা করেন মূল্যবান জেড পাথরের সঙ্গে, কখনও সান্ধ্য পোশাক পরে তুলে ধরেন স্থানীয় খাবার-পানীয়। তার ভিডিওগুলো এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশিবার দেখা হয়েছে। উ চুয়ানের শৈশব কেটেছে মিনিং শহরে। মাত্র সাত বছর বয়সে পর...
এ বছর শেনচেন উপসাগরীয় বন্দরে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

এ বছর শেনচেন উপসাগরীয় বন্দরে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে

China
শেনচেন উপসাগরীয় বন্দর হংকং ও পার্ল রিভার ডেল্টা নগরগুচ্ছকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ৬ নভেম্বর পর্যন্ত কুয়াংতংয়ের শেনচেন উপসাগরীয় বন্দর দিয়ে মোট পরীক্ষিত আগমন-প্রস্থানকারী যাত্রীর সংখ্যা ৫ কোটিরও বেশি হয়েছে; যা ঐতিহাসিক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসেবে শেনচেন উপসাগরীয় বন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্ন এবং কুয়াংচৌ-শেনচেন নদীতীর মহাসড়ক ও শেনচেন-চংশান চ্যানেলের সঙ্গে সংযুক্ত। উপসাগরীয় অঞ্চলের ‘এক ঘণ্টার জীবনবৃত্ত’ দ্রুত গঠনের সঙ্গে সঙ্গে হংকং ও ম্যাকাওয়ের বাসিন্দারা উত্তর দিকে আত্মীয়দের দেখতে ও ছুটি কাটাতে যাওয়া এবং মূল ভূখণ্ডের বাসিন্দারা দক্ষিণে ভ্রমণ ও কেনাকাটার চাহিদা ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। এ বছর এপেক চীন বর্ষের ধারাবাহিক কর্মসূচি ও ক্যান্টন ফেয়ারসহ আন্তর্জাতিক প্রদর্শনীগুলো ...
‘সিআইআইই ব্লু বুক’-এর উন্নত সংস্করণ প্রকাশিত

‘সিআইআইই ব্লু বুক’-এর উন্নত সংস্করণ প্রকাশিত

China
শাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস গত শুক্রবার 'শাংহাই উন্মুক্তকরণ ও উন্নয়ন প্রতিবেদন (২০২৬)’ প্রকাশ করেছে। এটি টানা ৭ বছর 'চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই) ডেভেলপমেন্ট রিসার্চ রিপোর্ট'-এর উপর ভিত্তি করে একটি উন্নত সংস্করণ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দেখানো হয়েছে যে, সিআইআইই বিশ্বের কাছে প্রাতিষ্ঠানিক উন্মুক্ত গণপণ্য সরবরাহের জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং এর ভূমিকা বাহ্যিক প্রদর্শনের একটি জানালা থেকে প্রাতিষ্ঠানিক উদ্ভাবন বহনকারী সমন্বিত প্ল্যাটফর্মে রূপান্তরিত ও উন্নীত হয়েছে। ব্লু বুকে দেখায় যে, প্রথম আটটি সিআইআইইতে, ১৮০টিরও বেশি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা ও ২৭ হাজারটিরও বেশি বিদেশি কোম্পানি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল; মোট ৩৪৬১টি অত্যাধুনিক উদ্ভাবন প্রদর্শিত হয়েছে; মোট সম্ভাব্য চুক্তির পরিমাণ ৫৮০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, একট...
কোন দেশের একার পক্ষে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: ইউএনডিপি প্রধান

কোন দেশের একার পক্ষে বৈশ্বিক সংকট সমাধান সম্ভব নয়: ইউএনডিপি প্রধান

China
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত, যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় এবং বাণিজ্য বিঘ্নের মতো সংকট কোন একক দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এমনটাই মনে করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু। বৃহস্পতিবার বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ এবং বহুপক্ষীয় কূটনীতিকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। ডি ক্রু বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দারিদ্র্য দূরীকরণ কিংবা উগ্রবাদী সহিংসতা প্রতিরোধ—কোন দেশ একা এসব সমস্যা সমাধান করতে পারবে না। বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ, শক্তিশালী বা বৃহৎ দেশের পক্ষেও এককভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। তিনি বলেন, সংঘাত কমানো ও বন্ধ করতে জাতিসংঘের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বিশ্বের অনেক সংঘাতের ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা কিংবা যুদ্ধবিরতি ...
চীন-জর্জিয়া সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন ভাইস প্রেসিডেন্ট

চীন-জর্জিয়া সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন ভাইস প্রেসিডেন্ট

China
চীন ও জর্জিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের নেতারা। শুক্রবার জর্জিয়ার রাজধানী তিবিলিসি-তে দেশটির প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলির সঙ্গে বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। এসময় হান চেং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, ‘ট্রান্সককেশিয়া অঞ্চলে জর্জিয়া চীনের প্রথম কৌশলগত অংশীদার। এ ছাড়া ইউরেশিয়ায় চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা করা প্রথম দেশও জর্জিয়া।‘ ভাইস প্রেসিডেন্ট হান বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৪ বছরে পারস্পরিক সম্মান, আস্থা ও উভয়ের জন্য লাভজনক সহযোগিতার নীতি অনুসরণ করে দুই দেশ সম্পর্কের স্থিতিশীল অগ্রগতি নিশ্চিত করেছে। চলতি বছরের জুনে দুই দেশের প্রেসিডেন্ট সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার ঘোষণা দেন।‘ তিনি আরও বলেন, ‘বেল...
চীনের আন্তর্জাতিক পেটেন্ট মেলা শেষ হচ্ছে আজ

চীনের আন্তর্জাতিক পেটেন্ট মেলা শেষ হচ্ছে আজ

China
চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের উসিতে চলছে ১৫তম চীনা আন্তর্জাতিক পেটেন্ট মেলা (সিআইপিএফ)। উচ্চমূল্যের পেটেন্ট বাণিজ্য এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বাস্তব প্রয়োগকে গুরুত্ব দিয়ে এবারের মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ মেলা শেষ হচ্ছে রোববার। প্রথমবার এতে উচ্চমূল্যের পেটেন্ট প্রযুক্তি বাণিজ্যের জন্য বিশেষ একটি অঞ্চল রাখা হয়েছে। প্রচলিত প্রদর্শনী এলাকাকে ‘পেটেন্ট সুপারমার্কেটে’ রূপান্তর করা হয়েছে। এর লক্ষ্য প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য সহজ করা। এই বাণিজ্যিক অঞ্চলে সরাসরি বিক্রির জন্য বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং পেটেন্ট করা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে প্রযুক্তির বৈশিষ্ট্য, প্রয়োগের ক্ষেত্র এবং সহযোগিতার পদ্ধতি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ ও সরাসরি লেনদেনের সুযোগ রাখা হয়েছে। চীনের জাতীয় মেধাস্বত্ব প্রশাসনের (সিএনআইপিএ) মেধাস্...
এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

China
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণমাধ্যমের ভবিষ্যৎ, প্রযুক্তির ব্যবহার ও সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার উপায় নিয়ে আলোচনা করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা। সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলনের উচ্চপর্যায়ের সংলাপে অংশ নেন চীনের সিনহুয়া, এপি,রয়টার্স ও এএফপি’র শীর্ষ কমর্কাতারা। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংলাপে সিনহুয়ার প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকর্মীদের এ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মূলধারার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্ব দিতে হবে। এ সময় গণমাধ্যমের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপ জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি। অন্যান্য বক্তারা বলেন, এআইয়ের প্রভাবে তথ্যের প্রবাহ দ্রুত বাড়লেও তথ্যের উৎস শনাক্ত করা,...