ক্রেডিট কার্ডের থেকেও পাতলা স্মার্টফোন এনে চমক এই সংস্থার
ছোট আকৃতির নতুন স্মার্টফোনের বিক্রি শুরু করেছে পাম। ক্রেডিট কার্ড আকারের ১০ মিলিমিটার পাতলা ও ৯৬.৫ মিলিমিটার লম্বা এই ডিভাইসটিতে খুব বেশি ফিচার না থাকলেও জল আটকানোর ফিচার ও শক্ত কাঁচ ব্যবহার করা হয়েছে এতে। চলতি বছরের অক্টোবরে নতুন এই স্মার্টফোনটি প্রকাশ্যে আনে পাম।
ডিভাইসটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে ছোট এই ডিভাইসটির জন্য অনেক অ্যাপও পাওয়া যাবে। আর নোটিফিকেশনের ঝামেলা কমাতে এতে রয়েছে ‘লাইফ মোড’। আইফোন যুগ শুরু হওয়ার আগে বাজারে যে কয়টি স্মার্টফোন ব্র্যান্ড দাপটের সঙ্গে ছিল তার একটি হল ‘পাম’- যার বাংলা অর্থ হাতের তালু। সংস্থার নতুন ক্ষুদ্রাকৃতির স্মার্টফোন একটি পূর্ণ আকৃতির ডিভাইসের ‘সঙ্গী ফোন’ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
৩.৩ ইঞ্চির ক্ষুদ্র এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৪৪৫-পিপিআই এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসরয...













