ক্যাটরিনার বছরের শেষ চমক !
ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারে অন্যতম বছর ২০১৮। বিগত কয়েক বছর বলিউডের তার ক্যারিয়ার কিছুটা ফোকাসের বাইরে থাকলেও এই বছরটা বেশ জোড়েসরে আলোচনায় ছিলেন তিনি। যার অন্যতম কারণ ‘খান’দের সাথে পর্দা ভাগাভাগি করা। চলতি বছরে ক্যাটরিনা তিন খানের সাথেই সিনেমা করেছেন। যার শুরুটা হয় আমির খানের বিপরীতে ‘থাগস অব হিন্দুস্তান’ দিয়ে। অনেকদিন পর ছবিতে তার নাচের দৃশ্য সিনেমা মুক্তির আগেই বেশ আলোচিত। ভক্তমহল থেকে শুরু করে বলিউড পাড়ায় তার প্রশংসা ছড়িয়ে পড়ে।
যদিও আমিরের এই সিনেমাটি ব্যাবসায়িক দিক থেকে পিছিয়ে যায়। আমিরের পর ক্যাটরিনা শাহরুখ ও সালমানের সাথে সিনেমা নিয়ে ব্যাস্ত হয়ে যান ক্যাটরিনা। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘জিরো’ যেখানে দেখা যাবে ক্যাটরিনাকে। সম্প্রতি সিনেমাটির গানের একটি গানের টিজার রিলিজ পেয়েছে। যেখানে ক্যাটরিনার নাচ বেশ আলোড়ন তৈরি করেছে। এখন অপেক্ষা সিনেমাটির মুক্তি। সালমানের সাথ...














