‘প্রত্যাবর্তন’ সৌদি যুবরাজের
বাণিজ্যিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেন ইস্যুতে বিশ্বনেতাদের মতবিরোধের মধ্য দিয়ে আর্জেন্টিনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন। জোটের ঐক্য নষ্টের অভিযোগে গত শুক্রবার সম্মেলনের প্রথম দিনই তোপের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে এই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে অনেক দিন পর বসার সুযোগ পেলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় মাস দুয়েক ধরে ‘জনবিচ্ছিন্ন’ ছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ১৯ দেশের এ বাণিজ্যিক জোটের এটি ১৩তম সম্মেলন। বিশ্লেষকরা বলছেন, এর আগের কোনো সম্মেলনে জোটের নেতাদের মতবিরোধ এত তীব্র আকার ধারণ করেনি। এমনকি ২০০৮ সালে প্রথম সম্মেলনের সময় বিশ্ব অর্থনীতিতে প্রচণ্ড মন্দা অবস্থা চললেও জি-২০ নেতাদের সম্পর্কে এতটা তিক্তটা দেখা যায়নি।
সম্মেলনের শুরুতেই তোপের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সমালোচনা হ...














