রান্নার যে ভুল খাবার বিষাক্ত করে
কিছু বড় স্বাস্থ্য ঝুঁকি আপনার কিচেনেই রয়েছে। অর্থাৎ রান্নার কিছু অভ্যাস আপনার খাবারকে বিষাক্ত করতে পারে।
খাবারকে বিষাক্ত করতে পারে রান্নার এমন কিছু অভ্যাস নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। আপনার স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এসব অভ্যাস আজই পরিবর্তন করা উচিত।
* অবশিষ্ট খাবার প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করা
রান্নার হাড়িপাতিল বেছে নেওয়ার ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি খাবার সংরক্ষণের জন্য পাত্র কেনার সময়ও সতর্ক থাকতে হয়। ফ্লোরিডায় অবস্থিত পাম হার্বারের ফাংশনাল মেডিসিনের চিকিৎসক রাউল সেরানো বলেন, ‘খাবার সংরক্ষণের কিছু প্লাস্টিকের পাত্রে বিসফেনল-এ (বিপিএ) থাকে। গবেষণায় দেখা গেছে, বিপিএ শরীরে প্রবেশ করলে ইস্ট্রোজেনকে অনুকরণ করতে পারে। উচ্চ মাত্রার ইস্ট্রোজেন ওজন বৃদ্ধি, অনিয়মিত মাসিক চক্র, মাথাব্যথা ও কিছু ক্যানসারের উচ্চ ঝুঁকির সঙ্গে সম্পর্কযুক্ত।’ তিনি প্লাস্টিকের ...














