ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর 'আত্মহত্যা'র ঘটনা তদন্তে স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করছে। গঠিত কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউস সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানিয়েছেন, তদন্তের প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিন সদস্যের কমিটিতে রয়েছেন- প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য আতাউর রহমান, খুরশিদ জাহান ও ফেরদৌসী জাহান।
প্রসঙ্গত, সোমবার দুপুরে শান্তি নগরের নিজ বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর পরিবার...













