আয়কর বিবরণীতে সোনার পরিমাণ দেখানোর পন্থা
সোনা সবার কাছেই কম-বেশি থাকে। ৩০ জুন ২০১৮তে একজন করদাতার যে পরিমাণ সোনা থাকবে সেটা তার আয়কর বিবরণীতে উল্লেখ করতে হবে।
আয়কর রিটার্নে আয়-ব্যয় উল্লেখ করার পাশাপাশি সম্পদ ও দায়ের বিবরণীও আলাদাভাবে জমা দিতে হয়। তবে এই বিবরণী সবার জন্য বাধ্যতামূলক না।
সাধারণত যাদের মোট পরিসম্পদের পরিমাণ ২৫ লাখ টাকার উপরে কেবল তাদেরকেই সম্পদ ও দায় বিবরণী দাখিল করতে হয়। কেউ চাইলে স্ব-প্রণোদিত হয়ে জমা দিতে পারেন।
সোনা বিভিন্ন উপায়ে সংগ্রহে থাকতে পারে। যেমন- নিজে কেনা বা প্রিয়জনদের কাছ থেকে উপহার পাওয়া।
যে পন্থাতেই সোনার অধিকারী হোন না কেনো রিটার্ন বা আয়কর বিবরণীতে টাকার পরিমাণ কী উল্লেখ করবেন তা নিয়ে একটা জটিলতা দেখা দেয়।
সোনা ক্রয়
ক্রয়কৃত সোনা দেখানো সহজ। সরাসরি যে পরিমাণ টাকা দিয়ে কিনেছেন তা উল্লেখ করতে হয়।
২০১৭-১৮ অর্থ বছরে যে পরিমাণ সোনা কিনেছেন তার ক্রয়মূল্য এবং গত রিটার্ন দাখিল করার সময় যে ...














