সিনেমা নয়, আল্লাহর পথে হাঁটতে চান পপি
২০১৫ সাল থেকেই চলচ্চিত্রে টানা কাজ করেছেন নায়িকা পুষ্পিতা পপি । মুক্তি পেয়েছে ‘ধূসর কুয়াশা’, ‘পাঙ্কু জামাই’সহ পাঁচটি চলচ্চিত্র। তবে এখন থেকে তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। বাকি জীবনটা তিনি আল্লাহর পথে হাঁটতে চান।
এ বিষয়ে পুষ্পিতা পপি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আর চলচ্চিত্রে কাজ করতে চাই না। বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই। এরই মধ্যে আমার পরিচালকদের আমি বিষয়টি জানিয়ে দিয়েছি। বেশ কিছু কাজের বিষয়ে কথা হচ্ছিল, সেই কাজগুলোও ছেড়ে দিয়েছি। নতুন আর কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে চাই না।’
হঠাৎ কেন এই সিদ্ধান্ত—জানতে চাইলে পপি বলেন, ‘আমার পরিবারের সবাই নামাজ-কালাম পড়েন। আমি ছোটবেলা থেকেই এসবের ভেতর বড় হয়েছি। এ ছাড়া আমি যখন সিনেমার শুটিং করেছি, তখনো নামাজ পড়েছি। শুধু আমি নই, মিশা ভাইসহ অনেক শিল্পীই রয়েছেন, যাঁরা আজান শোনার পর শুটিং বন্ধ রেখে নামাজ আদায় করেন। তবে ইদানীং আমার...













