নতুন কৌতুক : হাসুন, সুস্থ থাকুন
নতুন কৌতুক
তিন ভাষায় কথা বলে যে—ত্রিভাষী।
দুই ভাষায় কথা বলে যে—দ্বিভাষী।
এক ভাষায় কথা বলে যে—আমেরিকান।
দুই মাতালের কথোপকথন।
—স্ট্র দিয়ে ভোদকা খাচ্ছ কেন?
—ডাক্তার আমাকে বলেছেন পানপাত্র থেকে দূরে থাকতে।
মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামাল ট্রাফিক পুলিশ, বলল, আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি?
এক মুহূর্ত ভেবে নিয়ে ড্রাইভার বলল, আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে। তো আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন।
ড্রাকুলার সঙ্গে কোনো মেয়ের প্রেম হয় কীভাবে?
—প্রথম দংশনেই প্রেম।
শিক্ষক জিজ্ঞেস করলেন, কে বলতে পারবে, আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি এবং পরে শুনি মেঘের গর্জন?
এক বালক উঠে দাঁড়িয়ে উত্তর দিল, কারণ, আমাদের চোখের অবস্থান কানের আগে।
এয়ারপোর্টে চেক-ই...












