অঙ্গভঙ্গিতেই মনে হচ্ছিল আমি তাদের দাসী, ক্ষোভ অভিনেত্রীর
মেখলা দাশগুপ্ত । রিয়্যালিটি শো খ্যাত সঙ্গীত শিল্পী তিনি। তবে সম্প্রতি এ গায়িকাকে কিছু কটূক্তির সম্মুখীন হতে হয়েছে। যা শুনে রীতিমতো কষ্ট পান এ অভিনেত্রী। এছাড়া তাকে শুনতে হয়েছে ‘তিন টাকার শিল্পী কোথাকার!’
আর এমন পরিস্থিতি হয়েছে দাঁতন থানার কালীপূজা উপলক্ষে পুলিশের আয়োজিত এক জলসায়। শনিবার রাতের ওই ঘটনার পরে রবিবার দুপুরে ফেসবুক লাইভে গোটা অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। তার অভিযোগের তির, দাঁতন থানার কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও রয়েছে।
রাজ্যের নানা প্রান্তে এর আগেও জলসায় গিয়ে হেনস্থার মুখে পড়েছেন অভিনেত্রী থেকে মহিলা সঙ্গীত শিল্পীরা। কোথাও অভিযোগ উঠেছে ক্লাব কর্তাদের বিরুদ্ধে, কোথাও বা আম দর্শকের বিরুদ্ধে। এবার খোদ পুলিশের বিরুদ্ধে মহিলা সঙ্গীত শিল্পীকে হেনস্থার অভিযোগ ওঠায় শোরগোল পড়েছে। মেখলার ফেসবুক পোস্ট ভাইরাল হচ্ছে।
মেখলার দাবি, থানার পক্ষ থেকে অনুষ্ঠান...














