প্ল্যাটফর্মে শিক্ষিকাকে মার, বাঁচাল চার ছাত্রী
রেল প্ল্যাটফর্মে এক মহিলাকে ঘিরে ধরে মারছে একদল মহিলা। হাত মিলিয়েছে পুরুষেরাও। সঙ্গে গালিগালাজ। ভয়ে চিৎকার করছেন ওই মহিলা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকুরিয়া স্টেশনের অন্য প্ল্যাটফর্ম থেকে এই দৃশ্য চোখে পড়ে চার কিশোরীর। ছুটে রেল লাইন পেরিয়ে তারা জড়িয়ে ধরে ওই মহিলাকে।
আক্রান্ত মহিলা যে ওই চার কিশোরীর স্কুলের শিক্ষিকা! প্রিয় দিদিমণিকে এ ভাবে মার খেতে দেখে ওরা দাঁড়িয়ে থাকতে পারেনি। তখন আক্রমণকারী পুরুষ ও মহিলার দল ঘুষি, চড় মারে ওই কিশোরীদেরও। তার পরেও ওই শিক্ষিকাকে ছাড়েনি তারা। তাঁকে ঘিরে রেখে স্কুলে পৌঁছে দিয়ে তবে বাড়ি ফিরেছে বিনোদিনী গার্লস হাইস্কুলের ওই ছাত্রীরা।
প্রাক-প্রাথমিক স্তরের শিশু শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এ দিন ধুন্ধুমার হয় ওই স্কুলে। তার রেশ পড়ে ঢাকুরিয়া স্টেশনেও। বাড়ি ফেরার সময়েও একদল বহিরাগত ও অভিভাবকদের একাংশ ও...














