কাটপিছ নিয়ে কথা বললেন পপি
জানুয়ারিতে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। কাটপিছ নামের এই ছবির শুটিং শুরু হতে অনেক দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই ফার্স্ট লুক। প্রথম দেখায় পপি চমকে দেন সবাইকে। তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি দু-একজন নেতিবাচক মন্তব্যও করছেন। এসব মন্তব্যে মোটেও বিচলিত নন পপি। তিনি নতুন ছবির চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন।
‘কাটপিছ’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। এটি তাঁর পরিচালনায় দ্বিতীয় ছবি। এর আগে তিনি ‘রাজনীতি’ ছবি নির্মাণ করে আলোচনায় আসেন। তাঁর পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। ‘কাটপিছ’ ছবিতে পপির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
‘কাটপিছ’ ছবির প্রথম ঝলকে পপিকে বেশ আবেদনময়ী চরিত্রে দেখা গেছে। গোলাপি রঙের স্লিভলেজ ব্লাউজ আর হালকা শাড়িতে তাঁকে জড়িয়ে ধরে আছ...














