Cover Story Archives - Page 190 of 214 - Mati News
Saturday, May 23

Cover Story

রাইড শেয়ারিংয়ে নতুন বিড়ম্বনা

রাইড শেয়ারিংয়ে নতুন বিড়ম্বনা

Cover Story
গোলাপবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার জন্য গত মঙ্গলবার রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মাধ্যমে মোটরসাইকেল ডাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম। মুঠোফোনে কথা বলে চালককে নির্ধারিত জায়গায় আসতে বলেন। কিন্তু কিছু সময় পর অ্যাপের দিকে তাকিয়ে হতবাক হয়ে যান তিনি। অ্যাপে দেখাচ্ছিল, মাহফুজের ডাকা মোটরসাইকেলটি তাঁকে নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে! এরই মধ্যে মাহফুজকে ওঠানোর নির্ধারিত স্থান অতিক্রম করে মোটরসাইকেলটি চলে গেছে তিন কিলোমিটার দূরে। সম্প্রতি রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে অভিযোগ উঠেছে, যাত্রীকে না নিয়েই রাইড শুরু করেন অনেক চালক। এই সময় চুক্তিতে অন্য যাত্রীকে পরিবহন করেন তাঁরা। এতে করে রাইড চালু করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চুক্তিতে যাওয়া যাত্রী উভয়ের কাছ থেকেই টাকা পান চালকেরা। কিন্তু যে যাত্রী অ্যাপের মাধ্যমে গাড়ি কিংবা মোটরসাইকেল ডাকেন, তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়। রাইড চালু কর...
কাটপিছ নিয়ে কথা বললেন পপি

কাটপিছ নিয়ে কথা বললেন পপি

Cover Story, Entertainment
জানুয়ারিতে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। কাটপিছ নামের এই ছবির শুটিং শুরু হতে অনেক দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই ফার্স্ট লুক। প্রথম দেখায় পপি চমকে দেন সবাইকে। তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি দু-একজন নেতিবাচক মন্তব্যও করছেন। এসব মন্তব্যে মোটেও বিচলিত নন পপি। তিনি নতুন ছবির চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন। ‘কাটপিছ’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। এটি তাঁর পরিচালনায় দ্বিতীয় ছবি। এর আগে তিনি ‘রাজনীতি’ ছবি নির্মাণ করে আলোচনায় আসেন। তাঁর পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। ‘কাটপিছ’ ছবিতে পপির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। ‘কাটপিছ’ ছবির প্রথম ঝলকে পপিকে বেশ আবেদনময়ী চরিত্রে দেখা গেছে। গোলাপি রঙের স্লিভলেজ ব্লাউজ আর হালকা শাড়িতে তাঁকে জড়িয়ে ধরে আছ...
চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

Cover Story, Tech news
নতুন একটি বুলেট ট্রেন সার্ভিসের পরিকল্পনা হাতে নিয়েছে চীন।এ পরিকল্পনার আওতায় দেশটির কুনমিং প্রদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হবে। বাংলাদেশ ও মিয়ানমার হয়ে এই বুলেট ট্রেন চলাচল করবে বলে কলকাতায় নিযুক্ত চীনের কনস্যুল জেনারেল মা ঝানউ জানিয়েছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঝানউ জানিয়েছেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। তিনি বলেছেন, এই ট্রেন সার্ভিস চালু করা হলে মাত্র কয়েক ঘণ্টায় চীনের কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। মা ঝানউ বলেন, এই প্রকল্পটি হবে দুই হাজার আটশ' কিলোমিটারব্যাপী। এর আওতায় মিয়ানমার এবং বাংলাদেশও সুফল পাবে। ফলে, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। ঝানউ বলেন, এই রেল সার্ভিস চালু হলে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের (বিসিআইএম) মধ্...
নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’, কী থাকছে তাতে?

নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’, কী থাকছে তাতে?

Cover Story, Entertainment
ছবিটির নাম ৭০০ টাকা। বানিয়েছেন নুহাশ হুমায়ূন। ২০ মিনিটের এই চলচ্চিত্র আজ রাত ৯টায় মুক্তি পাচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভিডিও দেখার অ্যাপস আইফ্লিক্সে। শুটিং হয়েছে ঈদুল আজহার আগে।   নুহাশ বললেন, ‘আমি অনেক দিক থেকে লাকি (সৌভাগ্যবান)। প্রীতমের মতো গায়ক ও অভিনয়শিল্পী পেয়েছি, সাবিলার মতো মেধাবী অভিনেত্রী অভিনয় করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, চিত্রনাট্য ছাপিয়ে তাঁরা অভিনয়টা দুর্দান্ত করেছেন। এ কারণেই আমি লাকি। মোটেই আনলাকি নই।’ একের পর এক ঈদের নাটকের শুটিংয়ের চাপ। এই সময়ই একটা চিত্রনাট্য আসে সাবিলার কাছে। যে চিত্রনাট্যের ওপর রচনা ও পরিচালকের নামের জায়গায় নুহাশ হুমায়ূনের নাম লেখা। কথাসাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ছেলে। স্বাভাবিকভাবেই আগ্রহটা বেড়ে যায়। তবে সব আগ্রহ বারুদ হয়ে জ্বলে ওঠে পুরো চিত্রনাট্য পড়ার পর। সাবিলা বললেন, ‘এই স্টাইলে চিত্রনাট্য আমি কখনো পাইনি। দেখে...
ভারতে নিষিদ্ধ হল স্যারিডন, ট্যাক্সিম সহ ৩২৮ টি জনপ্রিয় ওষুধ

ভারতে নিষিদ্ধ হল স্যারিডন, ট্যাক্সিম সহ ৩২৮ টি জনপ্রিয় ওষুধ

Cover Story
ভারতের বাজার চলতি ৩২৮ টি জনপ্রিয় ওষুধ নিষিদ্ধ করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিষিদ্ধ ওষুধের মধ্যে আছে পিরামলের বানানো স্যারিডন, অ্যালকেম ল্যাবরেটরি-র ট্যাক্সিম এ-জেড এবং ম্যাকলয়েড ফার্মার প্যানডার্ম প্লাস মলম। অবিলম্বে এই ওষুধ গুলির উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানিকে বাজার থেকে অন্তত ছয় হাজার’টি ব্র্যান্ডের ওষুধ তুলে নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার বাজারমূল্য আনুমানিক দুই থেকে তিন হাজার কোটি টাকা। নিষিদ্ধ হওয়া ওষুধ গুলি হল ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধ। অর্থাৎ, দু’টি বা তিনটি ওষুধ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যে ওষুধ তৈরি হয়। ২০১৬ সালের মার্চেই এই ধরণের ওষুধ গুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। সরকারের যুক্তি ছিল, দুই বা তিনটি ওষুধ মিশিয়ে এই ওষুধগুলি তৈরি হয়। তাই কোনও রোগীর একটি ওষুধ দরকার হলেও তাঁকে অন্য ওষু...
ফিরছেন নওশাবা

ফিরছেন নওশাবা

Cover Story, Entertainment
কাজী নওশাবা আহমেদছোট পর্দায় আবারও দেখা যাবে অভিনয়শিল্পী নওশাবাকে। একটি খণ্ড নাটকের মধ্য দিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছেন তিনি। একসময় নিয়মিত ছোট পর্দায় কাজ করেছেন। হাতে ছিল একগুচ্ছ চলচ্চিত্রের কাজ। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী ও মডেল। এ দফায় টেলিভিশনে তাঁকে দেখা যাবে একজন ব্যবসায়ীর স্ত্রীর চরিত্রে। ‘পলাতক মুহূর্ত’ নামের ওই নাটকের গল্পে আরিয়ান-আরমিনের প্রেমের বিয়ে আর ভালোবাসার সংসার। বিয়ের পর থেকে একটি দিনও আলাদা থাকেননি তাঁরা। তবে বিয়ের ছয় বছরেও কোনো সন্তান হয় না তাঁদের। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন আরমিন। শেষবারের মতো সন্তান নেওয়ার চেষ্টা করতে চান তিনি। আরিয়ান রাজি হন না। নাটকটিতে নওশাবার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সজল। আগামী শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে দেখানো হবে এটি। নাটকটি লিখেছেন শরীফ সুজন এবং পরিচালনা করেছে...
প্রয়োজনে টুকে রাখুন, শেয়ার করুন আজকের স্বাস্থ্য টিপস

প্রয়োজনে টুকে রাখুন, শেয়ার করুন আজকের স্বাস্থ্য টিপস

Cover Story, Health and Lifestyle
পেডিকিউর মেনিকিউর আপনার কাছে কী ঝামেলা লাগে? যদি তাই হয় তাহলে আজ হতে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন। এতে যেমন হাত পা ফর্সা হবে ঠিক তেমনি পরিস্কারও হবে। অনেকের কনুইয়ে কালো দাগ হয়। কনুইয়ের কালো দাগ দূর করতে হলে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন। এতে কনুইয়ের কালো দাগ চলে যাবে। অনেকেরই ব্রণ হয়ে কালো দাগ হয়। ব্রণের উপর রসুনের কোঁয়া ঘষে নিন, এতে করে তাড়াতাড়ি দাগ মিলিয়ে যাবে। স্বাস্থ্য টিপস মুখের দুর্গন্ধ একটি বড় সমস্যা। প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাঁত মাজেন কুলি করেন তারপরও দেখা যায় মুখে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। নিঃশ্বাসের দুর্গন্ধ হতে মুক্তি পাওয়ার জন্য টানা দুইমাস নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান। পায়ের গোড়ালী ফাটার সমস্যা। বিশেষ করে শীতকালে এটি বেশি হয়, আর তা হলো পায়ের গোড়ালী ফাটে। ক্রীম বা স্ক্রাব এর ঝামেলায় আপনাকে আর যেতে হবে না। পায়ের গোড়ালী ফাটলে পেয়াজ বেটে প...
সেই পাখি , সেই ইমন

সেই পাখি , সেই ইমন

Cover Story, Entertainment
‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ আর ‘কুসুম দোলা’র ‘ইমন’। দুটি সিরিয়ালই প্রচারিত হয়েছে স্টার জলসায়। আর এই সিরিয়াল দুটি দারুণ জনপ্রিয় হয়। অল্প সময়েই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশির ভাগ পরিবারের একজন হয়ে যান মধুমিতা সরকার। ‘পাখি’ হিসেবে তিনি পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা, তেমনি ‘ইমন’ও দর্শকের দারুণ পছন্দের। ‘বোঝে না সে বোঝে না’ অনেক আগেই শেষ আর গত মাসে শেষ হলো ‘কুসুম দোলা’। এখন কী করছেন মধুমিতা? জানা গেল, ‘কুসুম দোলা’র শুটিং শেষ হওয়ার পরদিনই নাকি নিজের পছন্দমতো চুল কেটেছেন। সিরিয়ালের চরিত্রের কারণে অনেক দিন নিজের মতো করে চুল কাটতে পারেননি। কাজে একটু বিরতি। এই তো সুযোগ! বললেন, ‘অনেক দিন একই রকম আছি, এবার একটু চেঞ্জ করেছি।’ এবার তিনি অন্য মধুমিতা। নিজের মতো করে ‘লুক’ বদলেছেন। জিমে যাচ্ছেন নিয়মিত। বই পড়ছেন, ফিল্ম দেখছেন। শুটিং শেষ করেই চলে যান মুম্বাইয়ে। ফিরে এসে জানালেন, একবারেই পারিবারিক কাজে ...
‘বস’ শাকিব , নায়িকা কে?

‘বস’ শাকিব , নায়িকা কে?

Cover Story, Entertainment
শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবি মুক্তি পায় ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর। সে সময় ছবির প্রযোজক বলেছিলেন, এই ছবির কোনো সিক্যুয়েল নির্মাণ হবে না, তবে সিরিজ আকারে কয়েকটি ছবি হবে। এবার ঘোষণা এল দ্বিতীয় ছবির। বসগিরির মতো বসগিরি ২ ছবির ‘বস’ মানে নায়কও শাকিব খান।  তবে নায়িকা কে হবেন এখনো জানাননি পরিচালক বা প্রযোজক। ‘বসগিরি’ ছবি তৈরির পর পেরিয়ে গেছে দুই বছর। সে সময় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের কর্ণধার টপি খান বলেছিলেন, ভবিষ্যতে বসগিরি ছবির কোনো সিক্যুয়েল হবে না। তবে ছবির নায়ক শাকিব খানের চরিত্রটি ঠিক রেখে ভিন্ন গল্পে সিরিজ আকারে পর্যায়ক্রমে ছবিটির বেশ কয়েকটি কিস্তি তৈরি হবে। গত সোমবার রাতে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ছবির নায়ক শাকিব খান বসগিরি ছবির দ্বিতীয় কিস্তি ‘বসগিরি ২’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রযোজক বলেন, ‘বলিউডে ধুম, রেসসহ অনেক ছবি সিরিজ আকারে সাফল্য পেয়েছে। মুক্তির পর বস...
দুবাইয়ে বাড়ি কিনলেই ১০ বছরের ভিসা

দুবাইয়ে বাড়ি কিনলেই ১০ বছরের ভিসা

Cover Story
দুবাইয়ের এমার রিয়েল এস্টেট কোম্পানির ৬টি প্রকল্প থেকে কোনো বিদেশি নাগরিক বাড়ি কিনলেই তাকে দেশটির ভিসা দেওয়া হবে ১০ বছরের জন্যে। দুবাই ক্রিক হারবার ও ডাউনটাউন দুবাইয়ের মত অভিজাত এলাকা এ প্রকল্পের অন্তর্গত। যিনি বাড়ি কিনবেন তার পরিবারের সকল সদস্য দেশটির ভিসা পাবেন। তিন বছরে এ বাড়ির দাম পরিশোধের সুযোগও থাকছে। এমার রিয়েল এস্টেট আমিরাতে বাড়ি কেনার ক্ষেত্রে যে ৪ ভাগ রেজিস্ট্রেশন ফি দিতে হয় তার অর্ধেক ছাড়ও দিচ্ছে। আমিরাত সরকার দেশটির অর্থনৈতিক গতি বৃদ্ধি করতে বিদেশি বিনিয়োগকারীদের ভিসা সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে। এমনকি শতকরা শতভাগ মালিকানায় কিছু বিশেষ ধরনের শিল্পে ফ্রি জোনের বাইরে বিনিয়োগের সুযোগও দিচ্ছে আমিরাত। একই সঙ্গে স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে ১০ বছরের আবাসন সুবিধা সহ এসব বিষয়ে কৃতি শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দিচ্ছে। আরব বিজনেস...
উজ্জ্বল কেরিয়ার সত্ত্বেও ঝুঁকি নিয়ে বলিউডে সিনেমা করতে এসেছিলেন

উজ্জ্বল কেরিয়ার সত্ত্বেও ঝুঁকি নিয়ে বলিউডে সিনেমা করতে এসেছিলেন

Cover Story, Entertainment
ভাল ছাত্র। পরীক্ষায় খুব ভাল মার্কস রয়েছে। সামনে উজ্জ্বল কেরিয়ার। কিন্তু মনের সুপ্ত বাসনা, বলিউডের অভিনেতা হবেন। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী বলিউডে আছেন, সফল কেরিয়ার ছেড়ে যাঁরা চলে এসেছিলেন কেবল অভিনয় করবেন বলেই। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কিছু অভিনেতা-অভিনেত্রীদের কেরিয়ারের গল্প। বলিউডে পা রাখার আগে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তাপসী পান্নু। দিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন ‘পিঙ্ক’-এর অভিনেত্রী। কিন্তু চাকরি করলে কী হবে? মন যে তাঁর পড়েছিল সিনেমায়। আর তাড়াতাড়ি ডাকও চলে এসেছিল বলিউড থেকে। সলমনের সঙ্গে ডেবিউ করেন সোনাক্ষী সিংহ। মুম্বইতেই আর্য বিদ্যা মন্দিরে পড়াশোনা শুরু করেন অভিনেত্রী। কলেজ জীবনে সোনাক্ষীর পড়াশোনা এসএনডিটি উইমেনস ইউনিভার্সিটি-তে। তবে সোনাক্ষী কস্টিউম ডিজাইনার হিসেবেই বলিউডে পা রেখেছিলেন। আর তার অনেক পরে অভিনেত্...
এই ভাবে বসেন নাকি? তা হলে এখনই সাবধান হয়ে যান

এই ভাবে বসেন নাকি? তা হলে এখনই সাবধান হয়ে যান

Cover Story, Health and Lifestyle
সোফায় বা চেয়ারে বসেও পায়ের উপর পা তুলে বসা আমাদের অনেকের স্বভাব। আরামের কারণেই দীর্ঘ ক্ষণ এ ভাবে বসে থাকাকে রপ্ত করে ফেলি আমরা। কিন্তু চিকিৎসকদের মতে, এই ভাবে বসে থাকার অভ্যাস আদতে শরীরের ক্ষতি করে। অস্থি ও স্নায়ুর রোগ তো বটেই, এমন করে বসে থাকার অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগের সম্ভাবনাও। অস্থিবিশেষজ্ঞ অমিতাভ নারায়ণ মুখোপাধ্যায়ের মতে, এই ভাবে বসে থাকতে থাকতে শরীরের হাড়ের ভারসাম্য নষ্ট হয়। পেশীগত নানা সমস্যারও জন্ম হয়। জেনে নিন এমন করে বসে থাকার ফলে কী কী ক্ষতি হতে পারে শরীরে। দীর্ঘ ক্ষণ এ ভাবে বসে থাকলে উরু ও জঙ্ঘার পেশী ক্ষতিগ্রস্ত হয়। উরুর ভিতরের অংশের পেশী আকারে ছোট হয়ে যায়। বাইরের পেশীর সঙ্গে আকারে অসামঞ্জস্য আসায় পায়ে ব্যথা, পেশীতে টান, এমনকি স্নায়ুর নানা অসুখেরও শিকার হতে পারেন। এই বসার কায়দা শরীরে রক্তচাপ বাড়ায়। স্নায়ুর উপরেও তা প্রভাব ফেলে। পরীক্ষায় দে...
ধনেপাতা দেন না রান্নায়? জানেন কি ক্ষতি হচ্ছে?

ধনেপাতা দেন না রান্নায়? জানেন কি ক্ষতি হচ্ছে?

Cover Story, Health and Lifestyle
রান্নায় স্বাদ বাড়াতে এই পাতার জুড়ি নেই। নিরামিষাশী হোক বা আমিষাশী— মশলা হিসাবে এই পাতা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ডাল, তরকারি, মাছ, মুড়ি মাখা, আলুকাবলি, ফুচকা— সর্বত্রই তার অবাধ যাতাযাত! ধনেপাতা। স্বাদ ও স্বাস্থ্যগুণে নিত্য ব্যবহার্য মশলার মধ্যে অন্যতম। অনেকেরই ধারণা, ধনেপাতা শরীর গরম করে। কিন্তু জানেন কি, পরিমাণ বুঝে ধনেপাতা খেলে তা শরীরের নানা অসুখ দূর করে। তাই নিত্য খাদ্যতালিকায় এই পাতা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। দেখে নিন সে সব কী কী। ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। যকৃতকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই। ডায়াবিটিসে আক্রান্তদের জন্য ধনে পাতা অত্যন্ত উপকারী। ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ধনেপাতা। ধনেপাতার মধ্যে আয়রন থাকে। তাই রক্তাল্পতা রোধে সাহায্য করে এ...
বেশিরভাগ সময় এসি-তে থাকেন? এ সব অসুখের শিকার হচ্ছেন না তো?

বেশিরভাগ সময় এসি-তে থাকেন? এ সব অসুখের শিকার হচ্ছেন না তো?

Cover Story, Health and Lifestyle
যুগের সঙ্গে পর্যটন ব্যবস্থাতেও এসেছে বদল, সেখানেও এসি গাড়ি, এসি বাসের ছড়াছড়ি। এ দিকে বেশির ভাগ অফিসেও এসি। ফলে এসি-তে থাকার অভ্যাসের কারণে গরম আরও অসহ্য হয়ে উঠেছে। তাই সংস্থান থাকলে বাড়িতেও মানুষ লাগিয়ে নিতে চাইছেন এসি। কিন্তু জানেন কি, সারা ক্ষণ এসি-তে থাকার আরামের মধ্যেই রয়ে যাচ্ছে অসুখের পরোয়ানা। তাই এ সব থেকে বাঁচতে মাঝে মাঝেই প্রাকৃতিক হাওয়া বা পাখার হাওয়ায় থাকার অভ্যাস করুন। এসি-র কারণে কী কী অসুখের শিকার হতে পারেন জানেন? দেখে নিন সে সব। ওবেসিটি: চিকিৎসকদের মতে, এসি-র শুকনো ও স্যাঁতসেঁতে হাওয়া শরীরে মেদ জমতে সাহায্য করে। তাই ওবেসিটির শিকার হন অনেকেই। নানা সমীক্ষায় দেখা গিয়েছে এসি ঘরে না থাকা মানুষদের তুলনায়, এসি ঘরে থাকা মানুষদের হঠাৎ মেদবহুল হয়ে পড়ার নজির রয়েছে। মাইগ্রেন: মেডিসিন বিশেষজ্ঞ ভাস্কর দাসের মতে, মাইগ্রেন তো বটেই, তা ছাড়া যে কোনও রকম মাথা যন্ত্রণাকে বাড়িয়ে তোলে...
নতুন মুখের সন্ধানে : অভিনয়ের জন্য আবেদন করবেন চার মন্ত্রী

নতুন মুখের সন্ধানে : অভিনয়ের জন্য আবেদন করবেন চার মন্ত্রী

Cover Story, Entertainment
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে নতুন মুখের সন্ধানে-২০১৮ প্রতিযোগিতা শুরু হচ্ছে। সারা দেশ থেকে বড় পর্দার জন্য অভিনয়শিল্পী সংগ্রহ করা হবে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিযোগিতাটি। সেদিন থেকেই আবেদন করতে পারবেন প্রতিযোগীরা। এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন চারজন মন্ত্রী ও দুইজন সচিব। অভিনয়ে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে তাদের মাধ্যমেই। এমনই জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, প্রথম দিন প্রতীকীভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন চার মন্ত্রী ও দুই সচিব। মুশফিকুর রহমান গুলজার বলেন, আমাদের প্রতিযোগীতার আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে একটা অন্যরকম চমক দিয়ে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম আবেদন করবেন চারজন মন্ত্রী ও দুই সচিব। তবে সেটি হবে প্রতীক আবেদন। এরা হলেন- এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,...
404 Not Found

404 Not Found


nginx