Cover Story Archives - Page 191 of 213 - Mati News
Tuesday, March 31

Cover Story

জেনে নিন শরীরের তিল নিয়ে কী বলছে জ্যোতিষবিদ্যা

জেনে নিন শরীরের তিল নিয়ে কী বলছে জ্যোতিষবিদ্যা

Cover Story
শরীরের তিল নিয়ে কৌতূহলের শেষ নেই। কোথায় তিল থাকলে ভবিষ্যতে কি হবে ইত্যাদি বিষয় ভেবে অনেকেই আগ্রহী হয়ে ওঠে তা জানার জন্য। যেমন ঠোঁটে তিল থাকলে লাভ ম্যারেজ হবে, হাতে তিল থাকলে ভালো রাঁধুনি হবে-এরকম অনেক তথ্যই আমরা জানি এবং লোকের মুখেও শুনে থাকি। তবে এগুলোর কার্যকরীতা নিয়ে সংশয়ও রয়েছে। অনেকেই আবার এসব বিষয়ে বিশ্বাসী অনেকেই আবার এসব পাত্তা দেন না। সুতরাং, যারা বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে এই বিষয়ে আলোচনা। অনেকের ভাগ্যের চাবিকাঠি থাকে বিয়ের আগে পর্যন্ত আবার উল্টোদিকে অনেকের ভাগ্যের চাবিকাঠি বিয়ের পর খোলে। শরীরে কোথায় তিল থাকলে বিয়ের পর ভাগ্য খুলবে তা জেনে নিন- ১. ভ্রুর ঠিক নিচের অংশে ২. কানের ঠিক পেছনের অংশে ৩. চোখের কোনায় ৪. পায়ের তলায় অর্থাৎ পায়ের পাতার তলায় ৫. দুটি ভ্রু যেখানে জোড়া লাগে তার ঠিক ওপরের অংশে ৬. ডানদিকের গালে ৭. হাতের তালুতে ৮. নাকের পাশে অর্থাৎ নাকের মধ্...
বিয়ে করতে ভয় পাই: পপি

বিয়ে করতে ভয় পাই: পপি

Cover Story, Entertainment
আজ চিত্রনায়িকা পপির জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই মুঠোফোনে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সহকর্মী, ভক্ত আর দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। জন্মদিন কীভাবে উদ্‌যাপন করেছেন? রাত ১২টা ১ মিনিটে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছি। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। এরপর রাতে কেক কেটে পারিবারিকভাবে সবাই মিলে জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করেছি। রাত ১২টার পর বাসায় চারটি কেক কেটেছি। আমার ছোট বোন নিজ হাতে দুটি কেক তৈরি করেছিল। রাতেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন দিয়েছেন মৌসুমী, ওমর সানী, সাইমনসহ অনেকই। অনেকই আবার ফেসবুকে শুভকামনা জানিয়েছেন। পরিকল্পনা? সকালে আরটিভিতে আর দুপুর ১২টায় চ্যানেল আইতে সরাসরি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুটি অনুষ্ঠানের মাধ্যমে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। তা ছাড়া প্রতিবছরের মতো এবারও দুস্থ ও এতিম বাচ...
আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি

আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি

Cover Story, Entertainment
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলো এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে। তাই এ মাসে আপাতত বড় বাজেটের কোনো দেশি ছবি মুক্তির আভাস পাওয়া যাচ্ছে না। তবে আগামী মাস থেকে নতুন ছবির হিড়িক পড়বে। মাসের প্রথম সপ্তাহেই এ সময়ের দুই আলোচিত অভিনেত্রীর ছবি মুক্তি পাবে একসঙ্গে, মুখোমুখি হবেন মাহিয়া মাহি ও পরীমনি। আগামী ৫ অক্টোবর মাহি ও পরী অভিনীত দুটি আলাদা ছবি মুক্তির খবর পাওয়া গেছে। প্রযোজক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতায় দেখা গেছে, একই দিন পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও মাহিয়া মাহির ‘পবিত্র ভালোবাসা’ মুক্তির জন্য দিন ধার্য করা হয়েছে। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পরিচালক শামীমুল ইসলাম ও পবিত্র ভালোবাসার পরিচালক এ কে সোহেল। দুই পরিচালক পৃথক বক্তব্যে নিশ্চিত করেছেন, তাঁরা ৫ অক্টোবর তাঁদের ছবি মুক্তি দেবেন। বর্তমান সময়ে ঢাকার চলচ্চিত্রের আলোচিত এই দুই নায়িকার ছবি একই দ...
‘বেদের মেয়ে জোসনার জন্য অপেক্ষা করতে চাইনি’

‘বেদের মেয়ে জোসনার জন্য অপেক্ষা করতে চাইনি’

Cover Story, Entertainment
‘কারও ওপর ক্ষোভ থেকে দেশ ছাড়িনি। দুই দিনের জন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে এমন ফেঁসে গেলাম, আর আসতে পারিনি।’ বললেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। তিনি এখন স্থায়ীভাবে আছেন ভারতের কলকাতায়। মাঝে মাঝে বাংলাদেশে আসেন, তবে এবার অনেক বছর পর এসেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গত শতকের আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকাকে সংবর্ধনা দিয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর এফডিসিতে সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় অনুষ্ঠান। এ ব্যাপারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন হাসতে হাসতে বলেন, ‘আজ আমি নিজেই একটু দেরি করে এসেছি। কারণ আজ আর সেই বেদের মেয়ে জোসনার জন্য অপেক্ষা করতে চাইনি। আমি চেয়েছি, আজ অন্তত জোসনা আমার আগে চলে আসুক।’ তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ...
৩২ কেজি ওজনের দুই মাগুর শিকার

৩২ কেজি ওজনের দুই মাগুর শিকার

Agriculture Tips, Cover Story
ফরিদপুরের কোতোয়ালি থানার সীমানার অভ্যন্তরে ডোবাটি দীর্ঘদিন থেকে সংস্কার করা হচ্ছে না। ডোবার নোংরা পানিতে ছাড়া হয়েছে বিদেশি মাগুর। এরই মধ্যে মাগুরগুলো গায়ে-গতরে বেশ বড় হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম সিদ্দিকীর আহ্বানে পুকুরে মাগুর মাছ শিকার করতে আসেন স্থানীয় শৌখিন মাছ শিকারি লিটন বিশ্বাস। শেষ পর্যন্ত দুটি বিদেশি মাগুর মাছ শিকার করেছেন তিনি। একটি মাগুরের ওজন ১৭ কেজি ও অপরটির ১৫ কেজি। ৩২ কেজি ওজনের মাগুর দুটি দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। শেষ পর্যন্ত শিকার করা মাছ দুটি শিকারি লিটন বিশ্বাসকে দিয়ে দেন ওসি নাসিম সিদ্দিকী। মাগুর দুটি অবশ্য বিক্রি করা হয়নি। বন্ধু ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য লিটন মাছ দুটি নিয়ে বাড়ি ফেরেন। রোববার সকালে কোতোয়ালি থানা চত্বর থেকে ছবিগুলো তুলেছেন আলীমুজ্জামান।  ...
আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ

আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ

Cover Story, Entertainment
সিনেমাবলিউড আর ভারতের বাংলা ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ভারতের টেলিভিশন নাটকেও দেখা যায় এই অভিনয়শিল্পীকে। বাংলাদেশের সিনেমায় ভারতের এই অভিনয়শিল্পীকে প্রথম দেখা যায় ‘চোরাবালি’ ছবিতে। আজ রোববার দুপুরে জানা গেছে, ভারতীয় এই অভিনয়শিল্পী বাংলাদেশের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘নন্দিনী’। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজিরা মৌ। ‘নন্দিনী’ ছবিটি বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তামজীদ রহমান এই ছবির চিত্রনাট্য করেছেন। আর ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। এটি এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা। পরিচালক আর নায়িকারও এটি প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক নাটক বানিয়ে হাত পাকিয়েছেন। ভারতের মুম্বাইয়ে টিভি সিরিয়ালের শুটিং নিয়ে এখন তিনি ব্যস্ত। এই অভিন...
সন্তান কথা শোনে না? এ সব উপায় মেনে চললে আর অবাধ্য হবে না

সন্তান কথা শোনে না? এ সব উপায় মেনে চললে আর অবাধ্য হবে না

Cover Story
সন্তান অবাধ্য— এই অভিযোগ নেই এমন বাবা-মা খুঁজে পাওয়াই কঠিন। অবাধ্য ছেলে বা মেয়ের দৌরাত্ম্য নিয়ে আত্মীয় বা বন্ধু মহলে আলোচনাও কম হয় না। কিন্তু ভেবে দেখেছেন, কেন কথা শোনে না আপনার সন্তান? তা কি কেবলই তার দোষ, না কি সেখানে কোনও ফাঁক থেকে যাচ্ছে আপনার তরফেও? এ সব উপায় অবলম্বন করুন আর তফাত দেখুন। কেবল নির্দেশের ভঙ্গিতে কথা বললে তা শিশুর পক্ষে বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। বরং তাকে খেলার ছলে নির্দেশ দিন। সংক্ষেপে বলুন আর শিশুর বয়স অনুপাতে শব্দ প্রয়োগ করুন। মনোবিদদের মতে, বেশির ভাগ শিশুই বুঝতে পারে না ঠিক কী করলে সে বকুনি খাবে না, এই টেনশন থেকেই সে কথা শোনার প্রবৃত্তি হারায়। সন্তান যখন কথা বলে, কিছু বোঝাতে চায়, তখন তার কথার গুরুত্ব দেন কি? না কি সে সব পাত্তা না দিয়ে কেবল নিজের চাহিদা ও তার ভুল-ত্রুটি নিয়েই ধমক দিতে থাকেন? তা হলে আজ থেকেই এই অভ্যাস বদলান। সন্তান অন্যায় করলেও তাকে তার স্বপক্ষের যুক্তি...
বার্ধক্যের গতি কমিয়ে দেবে যে ওষুধ

বার্ধক্যের গতি কমিয়ে দেবে যে ওষুধ

Cover Story, Health and Lifestyle
এক কাপ কফির দামেই যদি পাওয়া যায় এমন একটি পিল, যেটি খেয়ে ঠেকিয়ে দেয়া যাবে বার্ধক্য-এ রকম একটি ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে বহু শত বছর ধরে। এবার যেন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বিষয়টি নিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল গবেষক গবেষণা চালাচ্ছেন। তাদের এ গবেষণা সফল হলে বার্ধক্যকে ঠিকই ঠেলে দেয়া যাবে। গবেষকরা দাবি করছেন, এই বার্ধক্য প্রতিরোধী গবেষণা সফল হলে মানুষ দেড়শ বছর পর্যন্ত বাঁচতে পারবে। শরীরের বুড়িয়ে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গের সেল বা কোষ ব্যবহার করে একেবারে নতুন অঙ্গ-প্রত্যঙ্গও তৈরি করা যাবে। ২০২০ সালের মধ্যেই হয়তো এই চিকিৎসা মানুষের ওপর প্রয়োগ করা যাবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এই যুগান্তকারী গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ড. ডেভিড সিনক্লেয়ার। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে তারা ইতোমধ্যে সফল হয়েছেন। এখন চেষ্টা চলছে বার্ধক্য প্রতিরোধী এই চিকিৎসা মানবদেহে প্রয়োগের বিষয়ে। ...
ঘন ঘন অ্যাসিডিটি ? সুস্থ থাকুন এ সব ঘরোয়া উপায়ে

ঘন ঘন অ্যাসিডিটি ? সুস্থ থাকুন এ সব ঘরোয়া উপায়ে

Cover Story, Health and Lifestyle
ঝোলে-ঝালে থাকার সঙ্গে আরও একটা জিনিসে বাঙালি সব সময় উপস্থিত! অম্বল। কিছু খেলেই অম্বলের জুজু তাড়া করে আমজনতাকে। পেটের গ্যাসট্রিক গ্রন্থির মাধ্যমে অত্যধিক পরিমাণে অ্যাসিড উৎপন্ন হলে শরীরে নানা ভাবে তা সমস্যার সৃষ্টি করে। সাবধানতা অবলম্বন না করলে ছোটখাটো অম্লতা থেকে গ্যাসট্রিক আলসার পর্যন্ত হতে পারে। আবার কোনও কোনও বড় অসুখের উপসর্গও কিন্তু অত্যধিক অম্লতা। কাজেই অ্যাসিডিটিকে অবহেলা করা খুব বুদ্ধিমানের কাজ নয়। বুক, পেট, গলার মধ্যে জ্বালাদায়ী অস্বস্তি, চোঁয়া ঢেঁকুর, বমি ভাব, ভরা পেট, স্বাদকোরক বিস্বাদ হয়ে থাকা ইত্যাদি অ্যাসিডিটি বা অম্লতার মূল লক্ষণ। মূলত, অসময়ে খাওয়া, মশলাযুক্ত খাবার, অনিয়ন্ত্রিত চা-কফি, ধূমপান ও মদ্যপান, পেটের নানা ব্যাধি, ব্যথা কমার ওষুধ সেবন নানা কারণেই এই অ্যাসিড হানা হতে পারে শরীরে।  অ্যাসিডিটি থেকে বাঁচতে নিশ্চয় চিকিৎসকের পরামর্শ নেবেন, তবে কিছু ঘরোয়া উপায় জেনে রাখল...
দিনের ঘুমে আলঝেইমারের ঝুঁকি তিন গুণ!

দিনের ঘুমে আলঝেইমারের ঝুঁকি তিন গুণ!

Cover Story, Health and Lifestyle
যারা দিনে ঘুমায়, তাদের আলঝেইমার বা স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকি তিন গুণ বেড়ে যায়। এ কারণে রাতের বেলা পর্যাপ্ত ঘুমানো উচিত। তাতে সুস্বাস্থ্যের ধারাবাহিকতা রক্ষা হবে। সম্প্রতি জনস হপকিন্স ও ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব এজিংয়ের যৌথ গবেষণায় এ পরামর্শ মিলেছে। গবেষণাটি ১৬ বছর ধরে ১২৩ জন স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত হয়েছে। এ গবেষণায় প্রথমবারের মতো দিনে ঘুমানোর সঙ্গে স্মৃতিভ্রংশ রোগের সম্পর্কের কথা উঠে এসেছে। তবে ঠিক কী কারণে দিনের ঘুম এ রোগের জন্য দায়ী, সেটি এখনো নির্ণয় হয়নি। জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুলের মানসিক স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক অ্যাডম পি. স্পিরা বলেন, ‘স্মৃতিভ্রংশ রোগ প্রতিরোধে খাদ্য, ব্যায়ামের মতো বিষয়গুলো ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে। কিন্তু এই তালিকায় ঘুম ছিল না। যদি স্মৃতিভ্রংশের জন্য বিরক্তিকর ঘুম দায়ী হয়, সে ক্ষেত্রে আমাদের রোগীদের ঘুমের চিকিৎসা দেওয়া উচিত, যাতে ওই পরিস্থিতিতে প...
মেরিল স্ট্রিপ পুরস্কার পাচ্ছেন ঐশ্বরিয়া

মেরিল স্ট্রিপ পুরস্কার পাচ্ছেন ঐশ্বরিয়া

Cover Story, Entertainment
‘মেরিল স্ট্রিপ পুরস্কার’ পাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়া’ প্রথমবারের মতো এই পুরস্কার ঘোষণা করে। হলিউড ও বলিউডের সেরা নারী ব্যক্তিত্বকে এই পুরস্কার দেওয়া হয়। ‘উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ (ডব্লিউআইএফটি) বিশ্বব্যাপী একটি সংগঠন। চলচ্চিত্র ও টেলিভিশনে নারীদের সহযোগিতা ও তাঁদের কাজ প্রচার করে থাকে। সংগঠনটিতে সম্প্রতি যুক্ত হয়েছে ভারত। এবার তারা আয়োজন করে পুরস্কার দিচ্ছে। সেখানেই ঐশ্বরিয়া রাই বচ্চন পাচ্ছেন ‘মেরিল স্ট্রিপ এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’। পুরস্কার দেওয়া হচ্ছে ওয়াশিংটন ডিসির হায়েট রিজেন্সিতে। মেরিল স্ট্রিপ নিজেও ১৯৯৮ সালে এই সংগঠন থেকে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পুরস্কার পান। ডব্লিউআইএফটি ইন্ডিয়ার বরাত দিয়ে হলিউড রিপোর্টার বলছে, বিনোদনশিল্পে নারীর ভূমিকাকে প্রসারিত করার সম্মানস্বরূপ এই পুরস্কার ঐশ্বরিয়াকে দেওয়া হবে। শ্বরিয়া ছাড়াও এই ...
গানে এসেছেন শাফিনের ছেলে

গানে এসেছেন শাফিনের ছেলে

Cover Story, Entertainment
বাবা দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বাবার সঙ্গে ছেলে আযরাফ ওজিকে দেখা গেছে বিভিন্ন স্টেজ শো আর টেলিভিশন অনুষ্ঠানে। কখনো গেয়েছেন, কখনো গিটার বাজিয়েছেন। শখের বশে কিছু গান রেকর্ড করে সাউন্ড ক্লাউডে প্রকাশ করেছেন। কিন্তু এবার শখ থেকে নয়, একেবারে পেশাদার ভাবনা থেকে নতুন গান রেকর্ড করেছেন ওজি। গানটি জিপি মিউজিক থেকে প্রকাশিত হয়েছে দুই দিন আগে। গানটির শিরোনাম ‘লুজ কন্ট্রোল’। গানটি গাওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন আযরাফ ওজি। প্রথম নিজের গান আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে, তাও আবার জিপি মিউজিক থেকে, সবকিছু মিলিয়ে ভীষণ রোমাঞ্চিত ওজি। তিনি বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত। গান প্রকাশের আগে কিছুটা নার্ভাস মনে হলেও তেমনি রোমাঞ্চিত ছিলাম। ভাবিনি, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। আব্বু যখন আমাকে সাপোর্ট দেওয়া শুরু করেছেন, তখন থেকে আত্মবিশ্বাস বেড়ে যায়।’ বাবা শাফিন আহমেদ আপনা...
ফিট থাকো ফ্রি হ্যান্ড এ

ফিট থাকো ফ্রি হ্যান্ড এ

Cover Story, Health and Lifestyle, Teen
শরীর সুস্থ রাখতে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ়ই যথেষ্ট। কোনও যন্ত্রপাতির প্রয়োজন নেই, তাই বাড়িতেই সুবিধা মতো করে নিতে পার এই ফ্রি হ্যান্ডগুলি। ঘরে বসে ফিট থাকার নানা উপায় ইতিমধ্যেই তোমাদের জন্য হাজির করেছে ১৯ ২০...যোগাসন থেকে শুরু করে বাড়িতেই জিম তৈরির টিপ্‌স। তবে সব কিছু হয়তো সবার পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে বাড়িতে যথেষ্ট জায়গা না থাকলে দ্বিতীয়টি তো করতেই পারছ না! তবে চিন্তা নেই, শরীর সুস্থ রাখতে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ়ই যথেষ্ট। কোনও যন্ত্রপাতির প্রয়োজন নেই, তাই বাড়িতেই সুবিধে মতো করে নিতে পার এই ফ্রি হ্যান্ডগুলি।   অ্যারোবিক এই এক্সারসাইজ়টি খুবই মজার। গানের তালে-তালে ফ্রি হ্যান্ড কসরতই অ্যারোবিক। অ্যারোবিকে মিউজ়িকের সঙ্গে ছন্দ মিলিয়ে হাত পা ও শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে হয়, তাই এটি পুরো শরীরের জন্যই খুব কার্যকর। বাজারে অ্যারোবিকের স...
যে পাঁচজনের লড়াইয়ে ভারতে সমকামিতা বৈধ হল

যে পাঁচজনের লড়াইয়ে ভারতে সমকামিতা বৈধ হল

Cover Story
১৯৯৮ সালে ম্যাসাচুসেটসের ক্লার্কস ইউনিভার্সিটি থেকে ডাবল মেজর করে ভারতে ফিরে আসার পর আয়েষা কাপুর যোগ দিয়েছিলেন ই-কমার্স খাতে, যা তখন এ দেশে সবে মাথা তুলছে। খুব শিগগিরি বিজনেস হেডের পদে পৌঁছতেও কোনও অসুবিধে হয়নি তার। কিন্তু দশ বছরের মধ্যেই ছবিটা পাল্টে গেল - যখন তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা জানাজানি হওয়ার পরই তাকে চাকরি ছাড়তে হয়। আয়েষার সঙ্গী ছিলেন একজন মহিলা। পরে স্বাধীনভাবে ব্যবসা করে তিনি ভারতের কর্পোরেট জগতে দারুণ সফল ঠিকই - কিন্তু নিজের সঙ্গীকে নিয়ে সামাজিক ও পারিবারিক কোনও অনুষ্ঠানে যেতে তাকে এখনও সমস্যায় পড়তে হয়। কিংবা, হত। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সমকামিতা যেহেতু আর অপরাধ বলে গণ্য নয়, তাই এখন থেকে আর ওরকম ক্ষেত্রে কোনও অসুবিধায় পড়তে হবে না বলেই আশা করছেন আয়েষার মতো আরও অনেকে। ভারতীয় সমাজে সমকামিতা সামাজিকভাবে পুরোপুরি গ্রহণযোগ্...
বাংলাদেশ ব্যাংকে সাইবার চুরির নেপথ্যে যে হ্যাকার : বিবিসি

বাংলাদেশ ব্যাংকে সাইবার চুরির নেপথ্যে যে হ্যাকার : বিবিসি

Cover Story
বিশ্ব জুড়ে অনেক কটি সাইবার হামলার পেছনে ছিল উত্তর কোরিয়ার যে হ্যাকার, সেই একই ব্যক্তিই কি বাংলাদেশ ব্যাংকের আট কোটি ডলারের বেশি অর্থ লুটের নেপথ্যে? যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই উত্তর কোরিয় হ্যাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তাঁর নাম পার্ক জিন হিয়ক। মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করছে, পার্ক জিন হিয়ক একটি বড় হ্যাকার চক্রের সঙ্গে কাজ করতো। ২০১৭ সালে 'ওয়ানাক্রাই' বলে বিশ্বজুড়ে যে 'র‍্যানসমওয়ের' সাইবার হামলা হয় সেটি তাদের কাজ বলে মনে করা হয়। এর আগে ২০১৪ সালে সনি কর্পোরেশনের ওপর সাইবার হামলার পেছনেও তারা ছিল। মার্কিন কর্তৃপক্ষ আরও অভিযোগ করছে, ২০১৬ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার পেছনেও ছিল এই একই চক্র। কে এই হ্যাকার মার্কিন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, পার্ক জিন হিয়ক ছিল একটি হ্যাকার টিমের অ...